শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

খুলনার দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:০২ পিএম | 135 বার পড়া হয়েছে
খুলনার দিঘলিয়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ নৌবাহিনী

দেশের সার্বভৌমত্ব ও সমুদ্র সীমার সুরক্ষার পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। নৌবাহিনী তার মানবিক ও সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার দরিদ্র ও অসহায় বাসিন্দাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করেছে। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল ১১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনীর এ স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়।
গতকাল বুধবার (২৯ অক্টোবর-২০২৫) বাংলাদেশ নৌবাহিনী, কমান্ডার খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ‘বানৌজা উপশম’ এর অভিজ্ঞ চিকিৎসক দল দক্ষিণ চন্দনীমহল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পেইনে ৬০০ জন নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষজন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা ও স্বাস্থ্যগত পরামর্শ প্রদান ছাড়াও তাদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ বিতরণ করা হয়। দিঘলিয়ার বিভিন্ন বয়সী নারী, পুরুষ ও শিশুরা এ স্বাস্থ্য সেবা প্রয়োজনীয় ঔষধ পায়। শত শত রোগী সকাল থেকে এ সেবা কেন্দ্রে ভীড় জমায়।
চিকিৎসা ক্যাম্পে সাধারণ রোগীদের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসা প্রদান করা হয়। এতে স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয়। স্থানীয় বাসিন্দারা এ ধরনের উদ্যোগের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় নিয়মিতভাবে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে এ ধরনের মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও নৌবাহিনীর এই মানবিক ও সেবামূলক কার্যক্রম চলমান থাকবে। দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের চন্দনীমহল এলাকার মোঃ মোস্তফা, মনোরঞ্জন রায়, আসমা, নাসরিন, মীম ও শাহনাজ এ প্রতিবেদককে জানান আমরা নৌবাহিনীর স্বাস্থ্য সেবা ও ঔষধ পত্র পেয়ে খুবই সন্তুষ্ট।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!