রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

রুবিনা শেখ

নির্ভরতা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ এএম | 103 বার পড়া হয়েছে
নির্ভরতা

নির্ভরতাশব্দটা শুনলেই মনে হয় কারো কাঁধে মাথা রাখার শান্তি, ভরসায় বাঁচার নিশ্চয়তা।
কিন্তু কতটুকু জানো , যাদের জীবন শুরু হয় অন্যদের দায় টেনে, তাদের কাছে নির্ভরতা মানে কেবলই এক বিলাসিতা।
নয় বছর বয়সে যখন অন্যরা খেলার মাঠে দৌড়ায়, তখন সে দৌড়েছে রোজগারের পথে। বইয়ের পাতায় স্বপ্ন খোঁজার সময় ছিল না, কারণ ঘরে ক্ষুধার্ত মুখ ছিল,
ছিল অন্য পরিবারের দায়িত্ব। কৈশোর পেরোনোর আগেই সে শিখে গেছে যে জীবন মানে যুদ্ধ, ভালোবাসা নয়।
সে কখনো অন্যের কাছে নির্ভরতা খুঁজতে পারেনা।
যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়েও যে নিজের ভাল লাগা, নিজের পছন্দ—সব কিছু ত্যাগ করেছে যেন পরিবার টিকে থাকে, যেন প্রিয়জনেরা নাকাঁদে, তাকে মনে করিয়ে দিচ্ছো সে অন্য কারো উপরে নির্ভরতা খুঁজতে চাইছে,
নিজের আনন্দের জায়গায় অন্যদের সুখকে বসিয়ে, নিজেকে ভুলে গিয়েও যে বেঁচে আছে।
যে জীবনে অন্যের কাছে একটা চকলেটের আশাও করেনি তাকে অন্যের উপরনির্ভরতা খুঁজার কথা বলছো,
লোকেরা বলে নির্ভরতা ছাড়া মানুষ টিকে না,
কিন্তু আমি বলি, সে-ই মানুষ সত্যিকারের জীবিত,
যে নিজের ব্যথা গোপন রেখে অন্যের হাসি বাঁচিয়ে রাখে।
এই ক্ষুদ্র জীবনে আমি বুঝেছি, নয় বছর বয়সে
জীবন মানে পাওয়া নয়, লড়ে যাওয়া।
কারণ কিছু মানুষ নির্ভরতার নয়
তারা বেঁচে থাকে দায়িত্বের বোঝা বহন করতে,
আর মরে যায় নীরবে, কৃতজ্ঞতা না পেয়েই।

বাড়তে পারে গরম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
বাড়তে পারে গরম

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম
সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে মূল দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগের ভুল এবং সেট পিস। তবে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী, আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে দল।

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গত পরশু সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ। কন্ডিশন নিয়ে আলাদা কোনো উদ্বেগের কারণ দেখছেন না ফুটবলাররা। গতকাল প্রথম দিন অনুশীলন করে দল। সাংবাদিকদের শেখ মোরসালিন বলেন, ‘আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই, তো এটা নিয়ে মানিয়ে নেওয়ার মতো কিছু নেই। সবকিছু ঠিকঠাক আছে।’

ভিয়েতনামের কাছে বাংলাদেশ হারলেও তিনটি গোলই হজম করেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভিয়েতনামকে আটকে রেখেছে ঠিকই। সেই পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজছে দল। মোরসালিন বলেন, ‘ভিয়েতনামে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে ভুলত্রুটিগুলো ছিল, ওগুলো শিখে এই ম্যাচে কাজে লাগানোর।’

তিন গোলের দুটিই বাংলাদেশ হজম করেছে সেট পিস থেকে। যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কাবরেরার জন্য। জয়ের লক্ষ্য নিয়ে নামতে তা শোধরানোর বিকল্প নেই। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সব সময় জয়। তবে ছোটখাটো ভুলগুলো কমিয়ে আনতে হবে; বিশেষ করে সেট পিসগুলোতে আমাদের কিছু সমস্যা ছিল, যা আপনারা প্রথম ম্যাচে দেখেছেন।’

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও তা প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়েছে বেশ। এবারও তেমন কিছু দেখাতে চান কাবরেরা। তবে সেটা ফল পক্ষে নিয়েই, ‘আমার মনে হয় আমরা প্রস্তুত। এখানে আসার আগে আমরা একটি কঠিন পরীক্ষা দিতে চেয়েছিলাম—একটি শক্তিশালী চ্যালেঞ্জ, আর সেটি ছিল ভিয়েতনাম। ফলাফল অবশ্যই হতাশাজনক ছিল, তবে আমার মনে হয় এখান থেকে অনেক ইতিবাচক কিছু নেওয়ার আছে; র‍্যাঙ্কিংয়ের উঁচু একটি দলের বিপক্ষে খেলা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে।’

সিঙ্গাপুরে প্রবাসী দর্শকদের উন্মাদনাকেও বড় অনুপ্রেরণা মানছে দল। দর্শকদের নিরাশ করতে চান না মোরসালিন, ‘তাঁরা অনেক কষ্ট করে আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তাঁরা টিকিট কেটেছেন। আমাদের চেষ্টা থাকবে—আমরা তো এখানে অবশ্যই জেতার জন্য এসেছি।’

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন পারাপারে চাপ বেড়েছে। যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা। রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিল। এতে সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিল।’

error: Content is protected !!