শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে 

গাবতলীতে মোঃ শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে গণসংযোগ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৫:১৪ পিএম | 99 বার পড়া হয়েছে
গাবতলীতে মোঃ শহিদুল ইসলাম রতনের নেতৃত্বে গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গাবতলী উপজেলায় ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনা করেন গাবতলী উপজেলা বিএনপির সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম রতন।

গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে ভোট চান। এ সময় তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরে আসবেই। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে মাঠে কাজ করতে হবে।”

এই গণসংযোগ কার্যক্রমে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, গাবতলী উপজেলা ছাত্রদলের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, নাড়ুয়ামলা ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক রাসেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অনেকেই জানান, বিএনপির নেতাকর্মীদের এ ধরনের তৃণমূল পর্যায়ের প্রচার ও জনগণের পাশে থাকার মনোভাব তাদের আস্থা ফিরিয়ে আনছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশজুড়ে এমন ধারাবাহিক গণসংযোগ কার্যক্রম বিএনপির প্রতি জনগণের আস্থা ও সমর্থন পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ট্রফি জিতেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। পুরো আসরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফেভারিট ছিল রাজশাহী, আর ফাইনালে এসে সেটারই প্রমাণ। তবে সবচেয়ে সুন্দর দিক—জয়ের পর শান্ত কৃতিত্ব দিয়েছেন সেই ক্রিকেটারদেরও, যারা এক ম্যাচও খেলতে পারেননি! জিসান, ওয়াসি, শুভ্রদের মতো তরুণরা ডাগআউটে বসেই দলকে সাপোর্ট দিয়ে গেছে। শান্ত বলেছেন, “তাদের সাপোর্টই সিদ্ধান্তগুলো সহজ করেছে।” ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া—এটাই বড় ক্রিকেটারের মানসিকতা, বলে মন্তব্য রাজশাহী অধিনায়কের।

বিসিবিকে সাধুবাদ শরিফুলের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
বিসিবিকে সাধুবাদ শরিফুলের

ভারতে না গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানালেন পেসার শরিফুল ইসলাম। বললেন, “বিসিবি আমাদের অভিভাবক, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই।”

বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম
বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

বিপিএল শেষে জাতীয় তারকা নাজমুল হোসেন শান্ত বললেন— দেশের ক্রিকেট এখন অনিশ্চয়তার মধ্যে আছে, তাই সবাইকে মিলেই ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ না গেলে যেন নতুন একটি শক্ত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।