রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি

বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যু বার্ষিকী পালিত

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ১১:২৯ এএম | 133 বার পড়া হয়েছে
বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যু বার্ষিকী পালিত

২২ অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার বরিশালের কবি জীবনানন্দ দাস সড়কের “জীবনানন্দ অঙ্গন মিলনায়তনে” বরিশাল কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের আয়োজনে এবং কবিতাচক্র ঝালকাঠির অংশগ্রহণে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের প্রায় অর্ধশত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও সংগীত শিল্পীরা এ তে অংশগ্রহণ করেন।
কবির লেখা কবিতা আবৃত্তি, গান, আলোচনা, কবি’র জীবনী পর্যালোচনার মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। প্রগতি লেখক সংঘ বরিশালের সভাপতি অধ্যাপক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। বক্তব্য রাখেন কবিতাচক্র ঝালকাঠির সভাপতি কবি মু আল আমীন বাকলাই, শিশু সাহিত্যিক তপঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার বাহাউদ্দীন গোলাপ, বানরীপাড়ার কবি মোয়াজ্জেম হোসেন মানিক, ছড়াকার অ্যাডভোকেট সুবাস দাস, সাংবাদিক শোভন কর্মকার কৃষ্ণ, অধ্যাপক পীযূষ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
আবৃত্তি করেন অধ্যাপক টুনু কর্মকার, কবি বিজন বেপারী, কাজী সেলিনা, আমিনুর রহমান খোকন, নজরুল হক নিলু, কবি জামাল আজাদ, অনিতা পান্ডে।
অনুষ্ঠানে কবির লেখা গান পরিবেশন করেন ঝালকাঠি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিমল চক্রবর্তী।
এই অনুষ্ঠান থেকে ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীর তীরে জীবনানন্দ সংগ্রহশালা ও পাঠাগারটি সাংস্কৃতিক কর্মীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। বরিশালে কবির ভিটায় নির্মিত সংগ্রহশালা ও পাঠাগারটি যথাযথভাবে সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। কবিতা ছাড়া ও কবির লেখা গান, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি নিয়ে ব্যাপক গবেষণার আহ্বান জানানো হয়। কবির লেখা গান রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু আল আমীন বাকলাই কবিতাচক্রের সদস্যদের নিয়ে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। প্রগতি লেখক সংঘ ও বরিশাল কবিতা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়, কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। কবির আগামী জন্মদিবস ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে উদযাপনের জন্য বরিশালে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ৭১তম মৃত্যু বার্ষিকী পালন

জামাল হাওলাদার ঝালকাঠি জেলা প্রতিনিধি:-

২২ অক্টোবর ২০২৫ ইং রোজ বুধবার বরিশালের কবি জীবনানন্দ দাস সড়কের “জীবনানন্দ অঙ্গন মিলনায়তনে” বরিশাল কবিতা পরিষদ ও প্রগতি লেখক সংঘের আয়োজনে এবং কবিতাচক্র ঝালকাঠির অংশগ্রহণে বরিশাল বিভাগের বিভিন্ন স্থানের প্রায় অর্ধশত কবি, সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, গণমাধ্যম কর্মী ও সংগীত শিল্পীরা এ তে অংশগ্রহণ করেন।
কবির লেখা কবিতা আবৃত্তি, গান, আলোচনা, কবি’র জীবনী পর্যালোচনার মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। প্রগতি লেখক সংঘ বরিশালের সভাপতি অধ্যাপক হাসিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী। বক্তব্য রাখেন কবিতাচক্র ঝালকাঠির সভাপতি কবি মু আল আমীন বাকলাই, শিশু সাহিত্যিক তপঙ্কর চক্রবর্তী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত রেজিস্টার বাহাউদ্দীন গোলাপ, বানরীপাড়ার কবি মোয়াজ্জেম হোসেন মানিক, ছড়াকার অ্যাডভোকেট সুবাস দাস, সাংবাদিক শোভন কর্মকার কৃষ্ণ, অধ্যাপক পীযূষ গঙ্গোপাধ্যায় প্রমুখ।
আবৃত্তি করেন অধ্যাপক টুনু কর্মকার, কবি বিজন বেপারী, কাজী সেলিনা, আমিনুর রহমান খোকন, নজরুল হক নিলু, কবি জামাল আজাদ, অনিতা পান্ডে।
অনুষ্ঠানে কবির লেখা গান পরিবেশন করেন ঝালকাঠি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ বিমল চক্রবর্তী।
এই অনুষ্ঠান থেকে ঝালকাঠিতে ধানসিঁড়ি নদীর তীরে জীবনানন্দ সংগ্রহশালা ও পাঠাগারটি সাংস্কৃতিক কর্মীদের জন্য উন্মুক্ত করার দাবি জানানো হয়। বরিশালে কবির ভিটায় নির্মিত সংগ্রহশালা ও পাঠাগারটি যথাযথভাবে সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করা হয়। কবিতা ছাড়া ও কবির লেখা গান, উপন্যাস, ছোট গল্প প্রভৃতি নিয়ে ব্যাপক গবেষণার আহ্বান জানানো হয়। কবির লেখা গান রেডিও বাংলাদেশ ও বাংলাদেশ টেলিভিশনে অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। কবিতাচক্রের সাধারণ সম্পাদক মু আল আমীন বাকলাই কবিতাচক্রের সদস্যদের নিয়ে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। প্রগতি লেখক সংঘ ও বরিশাল কবিতা পরিষদের পক্ষ থেকে অনুষ্ঠানের শুরুতে কবির প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করা হয়, কবি’র স্মরণে এক মিনিট নীরবতা পালন করে অনুষ্ঠান শুরু করা হয়। কবির আগামী জন্মদিবস ঝালকাঠির ধানসিঁড়ি নদীর তীরে উদযাপনের জন্য কবিতাচক্র ঝালকাঠির পক্ষ থেকে সভায় আহ্বান জানান ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অপূর্ব গৌতম। অপূর্ব গৌতম।

বাড়তে পারে গরম

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪৪ এএম
বাড়তে পারে গরম

আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ রোববার ঢাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয়েছে।

বুলেটিনে আরও বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

বুলেটিনে আরও বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪২ এএম
সেট পিস নিয়ে চিন্তায় বাংলাদেশ

ভিয়েতনামের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি পেছনে ফেলে এবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে মূল দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে রক্ষণভাগের ভুল এবং সেট পিস। তবে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী, আগের ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে দল।

৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে গত পরশু সিঙ্গাপুর পৌঁছেছে বাংলাদেশ। কন্ডিশন নিয়ে আলাদা কোনো উদ্বেগের কারণ দেখছেন না ফুটবলাররা। গতকাল প্রথম দিন অনুশীলন করে দল। সাংবাদিকদের শেখ মোরসালিন বলেন, ‘আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই, তো এটা নিয়ে মানিয়ে নেওয়ার মতো কিছু নেই। সবকিছু ঠিকঠাক আছে।’

ভিয়েতনামের কাছে বাংলাদেশ হারলেও তিনটি গোলই হজম করেছে প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে অবশ্য ভিয়েতনামকে আটকে রেখেছে ঠিকই। সেই পারফরম্যান্স থেকে আত্মবিশ্বাস খুঁজছে দল। মোরসালিন বলেন, ‘ভিয়েতনামে আমাদের প্রত্যাশা ছিল, কিন্তু আমরা সেকেন্ড হাফটা খুবই ভালো করেছি। এখন আমরা চেষ্টা করব ওই ম্যাচ থেকে যে ভুলত্রুটিগুলো ছিল, ওগুলো শিখে এই ম্যাচে কাজে লাগানোর।’

তিন গোলের দুটিই বাংলাদেশ হজম করেছে সেট পিস থেকে। যা মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে কাবরেরার জন্য। জয়ের লক্ষ্য নিয়ে নামতে তা শোধরানোর বিকল্প নেই। তিনি বলেন, ‘আমাদের মূল লক্ষ্য সব সময় জয়। তবে ছোটখাটো ভুলগুলো কমিয়ে আনতে হবে; বিশেষ করে সেট পিসগুলোতে আমাদের কিছু সমস্যা ছিল, যা আপনারা প্রথম ম্যাচে দেখেছেন।’

এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে ২-১ গোলে হেরেছিল বাংলাদেশ। যদিও তা প্রতিদ্বন্দ্বিতা ছড়িয়েছে বেশ। এবারও তেমন কিছু দেখাতে চান কাবরেরা। তবে সেটা ফল পক্ষে নিয়েই, ‘আমার মনে হয় আমরা প্রস্তুত। এখানে আসার আগে আমরা একটি কঠিন পরীক্ষা দিতে চেয়েছিলাম—একটি শক্তিশালী চ্যালেঞ্জ, আর সেটি ছিল ভিয়েতনাম। ফলাফল অবশ্যই হতাশাজনক ছিল, তবে আমার মনে হয় এখান থেকে অনেক ইতিবাচক কিছু নেওয়ার আছে; র‍্যাঙ্কিংয়ের উঁচু একটি দলের বিপক্ষে খেলা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচের সমস্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে।’

সিঙ্গাপুরে প্রবাসী দর্শকদের উন্মাদনাকেও বড় অনুপ্রেরণা মানছে দল। দর্শকদের নিরাশ করতে চান না মোরসালিন, ‘তাঁরা অনেক কষ্ট করে আসবেন, টিকিটও নাকি পাওয়া যাচ্ছিল না, অনেক কষ্ট করে তাঁরা টিকিট কেটেছেন। আমাদের চেষ্টা থাকবে—আমরা তো এখানে অবশ্যই জেতার জন্য এসেছি।’

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১১:৪০ এএম
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৩১ লাখ টাকার টোল আদায়

ঈদের ছুটি কাটিয়ে নিজ নিজ কর্মস্থলে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহন পারাপারে চাপ বেড়েছে। যমুনা সেতুর ওপর দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর ফলে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা। রোববার (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতুর ওপর দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপর দিকে ঢাকাগামী ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।

এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ‘কয়েক দিন ধরে রাজধানীতে ফিরতে মানুষের চাপ ছিল। এতে সেতুর ওপর একাধিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮টি বুথ দিয়ে যানবাহন পারাপার হয়েছিল।’

error: Content is protected !!