মোহাম্মদ হানিফ ফেনী
তারেক রহমানের ৩১ দফা বুকে ধারণ করে ধানের শীষে ভোট প্রার্থনা
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লেমুয়া নেয়াজপুরে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত “রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি” বাস্তবায়নের লক্ষ্যে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নেয়াজপুর গ্রামে লিফলেট বিতরণ ও ধানের শীষে ভোট প্রার্থনা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন লেমুয়া ইউনিয়ন যুবদলের আগামীর কান্ডারী আব্দুল্লাহ আল মামুন।
তিনি স্থানীয় ব্যবসায়ী, তরুণ ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে সমর্থন ও ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লেমুয়া ইউনিয়ন ৫নং ওয়ার্ড় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
“তারেক রহমানের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। আমরা জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় মাঠে আছি এবং এই কর্মসূচি ধারাবাহিকভাবে লেমুয়া ইউনিয়নের সর্বত্র চালিয়ে যাবো।”











