শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

কন্যা নিয়ে সিনেমা হলে আসছেন ইরা শিকদার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ১০:২১ এএম | 202 বার পড়া হয়েছে
কন্যা নিয়ে সিনেমা হলে আসছেন ইরা শিকদার

সময়ের আলোচিত মডেল – চিত্রনায়িকা ইরা শিকদার আবার প্রেক্ষাগৃহে আসছেন তার ২৪ অক্টোবর। ওইদিন মুক্তি পাবে এই গ্ল্যামারগার্ল অভিনীত ‘কন্যা’ ছবিটি। এটি পরিচালনা করেছেন রফিকুল ইসলাম খান। ছবির প্রধান নায়িকা চরিত্রে অভিনয় করেছেন ইরা শিকদার।
কন্যা ছবিটি মুক্তির আগে ইরা শিকদারের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এই ছবিতে তার অভিনীত চরিত্রটি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ছবিতে আমার চরিত্রের নাম রেখা। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া রেখা একজন সাহসী নারী। ছোট বেলায় বাবা মারা যাওয়ার পর ছোট ভাই – বোনকে মানুষ করার জন্য রেখা মাটি কাটার শ্রমিকের কাজ করে। ভাই – বোনদের পড়াশোনার খরচ এবং অসুস্থ মায়ের ওষুধের যোগান দিতে রেখা এক সময় ক্লিনিকের ক্লিনারের কাজও নেয়। সংগ্রামী জীবনে অনেক পরিশ্রম করে ভাই – বোনদের মানুষ করে রেখা। অতঃপর কাহিনীর মোড় নেয় অন্যদিকে।
আমি কন্যা ছবির কন্যা নাম ভূমিকায় অসাধারণ একটি চরিত্রে সুযোগ পেয়েছি – রেখা চরিত্রটি নিয়ে এভাবেই নিজের অভিব্যক্তি প্রকাশ করেন ইরা শিকদার। এই জন্যে তিনি ছবির পরিচালক রফিকুল ইসলাম খানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন, রফিক এমন অসাধারণ চরিত্রে আমার ওপর যে আস্থা রেখেছিলেন, আমি সেটা পূরণের শতভাগ চেষ্টা করেছি। সিনেমা হলে গিয়ে ছবিটি দেখার পর আমার দর্শক – ভক্তরা বুঝতে পারবেন সত্যিকারের রেখা হয়ে ওঠতে গিয়ে আমাকে কতটা পরিশ্রম করতে হয়েছে। ছবিটি দর্শক – ভক্তদের মন জয় করতে পারলে অভিনেত্রী হিসেবে আমার শ্রম – মেধা – প্রতিভার মূল্যায়ন হবে বলে মনে করছি।
ইরা শিকদার জানান, কন্যা’র আগে তার অভিনীত পাঁচটি ছবি মুক্তি পেয়েছে। প্রথম ছবিটি ছিল অপুর্ব রানা পরিচালিত পুড়ে যায় মন, এরপর মিলন সেতু, বেগমজান, টোকাই ও ময়নার শেষ কথা ছবিগুলো মুক্তি পায়। সম্প্রতি সেন্সর হয়েছে তার অভিনীত এম কে জামান পরিচালিত অন্তরে আছো তুমি ছবিটি। খুব শীঘ্রি সেন্সরে জমা দেয়া হবে আনোয়ার শিকদার পরিচালিত ভালোবাসি তোমায়, লগআউট নামের ছবি দু’টি। আর বর্তমান শুটিং চলছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসে সাদেক সিদিক্কী পরিচালিত সরকারি অনুদানের ছবি দেনা পাওনা এবং বন্ধু তুই আমার ছবি দু’টির। চলচ্চিত্র ছাড়াও ইরা অভিনীত অর্ধ শতাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেল প্রচার হয়েছে। তিনটি বিজ্ঞাপনচিৎসহ ২০ টির মতো মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন এই সুন্দরী তরুণী।
কন্যা ছবিতে ইরা শিকদারের নায়ক চরিত্রে অভিনয় করেছেন নবাগত হারুন শেখ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারুফ আকিব, অভি, আরিয়ান, এলিন, কাজী হায়াৎ, রেবেকা, নিশো, শামীম সরকার, নাজনীন হিরা, রাশেদ মোর্শেদ, সোহানা নদী, বাবুল আহমেদ, মিথিলা মৌ। চিত্রগ্রহণ ও সম্পাদনা করেছেন সুমন শেখ। গান গেয়েছেন প্রয়াত অ্যান্ড্রু কিশোর, মিতা মল্লিক, অনামিকা, মুক্তি, কলি সরকার, মিতালী মল্লিক। পরিচালক রফিকুল ইসলাম খানের কথা ও সুরে গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন আলমগীর হোসেন।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!