শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনার গুলি, নিহত ছয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:২৪ পিএম | 86 বার পড়া হয়েছে
মেক্সিকোতে অভিবাসীদের ট্রাকে সেনার গুলি, নিহত ছয়

এই অভিবাসীরা মিশর, নেপাল, কিউবা, পাকিস্তান ও ভারত থেকে গেছিলেন। মেক্সিকোর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ট্রাকটি একটি সামরিক প্রহরা বলয়কে এড়িয়ে পালিয়ে যেতে চাইছিল। তখন সেনা গুলি চালায়।

মন্ত্রণালয় জানিয়েছে, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নিতে তারা বদ্ধপরিকর। আইন ভাঙলে তারা কাউকে কোনো ছাড় দিতে রাজি নয়।

যারা মারা গেছেন তারা কোন দেশের মানুষ তা এখনো জানা যায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলেছে, অভিবাসীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। তাই আইনি পথে অভিবাসনের আবেদন করা উচিত। আইনি পথে যাতায়াত করা উচিত। তাহলে এই ধরনের ঘটনা এড়ানো যাবে।

কেন সেনা গুলি চালালো?

হুইক্সটলা শহরে এই ঘটনা ঘটেছে। এখান দিয়ে অভিবাসীরা যুক্তরাষ্ট্রের দিকে যেতে পছন্দ করে। কারণ, এই রাস্তায় গাড়ির সংখ্যা খুব বেশি থাকে। তার মধ্যে অভিবাসীদের গাড়ি চিহ্নিত করে ধরা সহজ নয়।

ওখানকার অপরাধী গোষ্ঠীগুলি যে ধরনের গাড়ি ব্যবহার করে, সেরকমই দুইটি গাড়ি ট্রাকের পিছনে ছিল।

সেনার দাবি, তারা বিস্ফোরণের শব্দ পায়, তাই তারা গুলি চালিয়েছিল। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দুইজনের মৃত্যু হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যে দুইজন সেনা গুলি চালিয়েছিল, তাদের ওই শিবির থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাদের সামরিক আদালতে বিচার হতে পারে।

২০২১ সালে মেক্সিকোর ন্যাশনাল গার্ড একই জায়গায় গুলি চালিয়েছিল এবং তাতে একজন অভিবাসীর মৃত্যু হয়।

মেক্সিকোর উপর যুক্তরাষ্ট্রের চাপ

সীমান্তে যাতে বেশি অভিবাসী না আসে, সেজন্য যুক্তরাষ্ট্র মেক্সিকোকে প্রবল চাপ দেয়।

অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করে। তারা মূলত আর্থিক দুরবস্থা ও সহিংসতার হাত থেকে বাঁচার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চায়। তবে যুক্তরাষ্ট্র এখন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে। এখন সেখানে অভিবাসীদের প্রবেশের সংখ্যা কিছুটা কমেছে।

 

সূত্র: ডয়েচে ভেলে

ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম
ম্যাচ না খেলাদেরও কৃতিত্ব দিয়েছেন শান্ত

বিপিএলের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানে হারিয়ে ট্রফি জিতেছে নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স। পুরো আসরজুড়ে ধারাবাহিক পারফরম্যান্সে ফেভারিট ছিল রাজশাহী, আর ফাইনালে এসে সেটারই প্রমাণ। তবে সবচেয়ে সুন্দর দিক—জয়ের পর শান্ত কৃতিত্ব দিয়েছেন সেই ক্রিকেটারদেরও, যারা এক ম্যাচও খেলতে পারেননি! জিসান, ওয়াসি, শুভ্রদের মতো তরুণরা ডাগআউটে বসেই দলকে সাপোর্ট দিয়ে গেছে। শান্ত বলেছেন, “তাদের সাপোর্টই সিদ্ধান্তগুলো সহজ করেছে।” ম্যাচ না খেললেও অনুশীলনে শতভাগ দেওয়া—এটাই বড় ক্রিকেটারের মানসিকতা, বলে মন্তব্য রাজশাহী অধিনায়কের।

বিসিবিকে সাধুবাদ শরিফুলের

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৮ পিএম
বিসিবিকে সাধুবাদ শরিফুলের

ভারতে না গিয়ে বিশ্বকাপ না খেলার ব্যাপারে বিসিবির সিদ্ধান্তকে সমর্থন জানালেন পেসার শরিফুল ইসলাম। বললেন, “বিসিবি আমাদের অভিভাবক, ওনারা যে সিদ্ধান্ত নিয়েছেন আমরা সাধুবাদ জানাই।”

বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১২:০৭ পিএম
বাংলাদেশ বিশ্বকাপে না গেলে নতুন ঘরোয়া টুর্নামেন্ট চান শান্ত

বিপিএল শেষে জাতীয় তারকা নাজমুল হোসেন শান্ত বললেন— দেশের ক্রিকেট এখন অনিশ্চয়তার মধ্যে আছে, তাই সবাইকে মিলেই ক্রিকেটকে এগিয়ে নিতে হবে। পাশাপাশি বিশ্বকাপে বাংলাদেশ না গেলে যেন নতুন একটি শক্ত ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করা হয়, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।