শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

মিশিকুল মন্ডল

জয়পুরহাট চিনিকলে মানববন্ধন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ২:২০ পিএম | 97 বার পড়া হয়েছে
জয়পুরহাট চিনিকলে মানববন্ধন

বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন (বিএসএফআইসি) এর রাষ্ট্রায়ত্ত্ব চিনিকল সমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে জয়পুরহাট সুগার মিলের কর্মকর্তা-কর্মচারীরা।

বৃহস্পতিবার (০৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন করা হয়।

এসময় বক্তব্য রাখেন জয়পুরহাট চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ আখলাছুর রহমান, জিএম (কৃষি) মোঃ তারেক ফরহাদ, জয়পুরহাট চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক আহসান হাবীব রুমেল, সিডিএ/সিআইডি টিপু সুলতান, জোবায়ের পারভেজ, জাহিদুল ইসলাম, খায়রুল ইসলাম, আব্দুল ওয়াহেদ,মোহাম্মদ আলী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, চিনি শিল্পের সব থেকে কার্যকর কৃষিবিভাগকে অবহেলা করা হয়েছে। চিনি শিল্পের উন্নয়ন এবং কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্টদের বাঁচাতে অবিলম্বে কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে।

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

পাভেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১০ এএম
রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া রাজশাহী মহানগর কমিটির আয়োজনে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে ছিলেন আরিফুল ইসলাম রতন।

অনুষ্ঠানের প্রথমার্ধে ফারিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও বিগত মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিজান,এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর,এরিয়া ম্যানেজার নাসির,এরিয়া ম্যানেজার মোস্তফা,এরিয়া ম্যানেজার সুলতান,ফারিয়ার উপদেস্টা আরিফুল ইসলাম মাসুম,ফারিয়ার প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীর,সাবেক সভাপতি শামসসহ ফারিয়ার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজক আরিফুল ইসলাম রতনের নেতৃত্বে নির্বাচন কমিটির সদস্য এরিয়া ম্যানেজার মিজানুর রহমান সহ নির্বাচন কমিটির তত্বাবধানে ফারিয়া রাজশাহী মহানগরের সকল সদস্যদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে সভাপতি হিসেবে মো: সামস উদ্দীন আহম্মেদ নয়ন,সাধারন সম্পাদক হিসেবে মাসুদ আলম নয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা জয়লাভ করে। ভোট গননা পরিচালনা করেন ফারিয়ার সাবেক উপদেষ্টা হুমায়ুন কবীর।

মধ্যাহ্ন ভোজের পরে ফারিয়ার সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরন, বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়। সম্মেলনে ফারিয়ার প্রায় সাতশ সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেন রাজশাহী মহানগর কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য ফারিয়া সারা বাংলাদেশের ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ২০১৫ সালে গঠন করা হয়।

ক্যাপশন- নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে সম্মেলনের সভাপতি আরিফুল ইসলাম রতন।