সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

ডেঙ্গুতে ৮ মৃত্যু

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪, ১:০১ এএম | 103 বার পড়া হয়েছে
ডেঙ্গুতে ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। এসময়ে এক হাজার ১৭ জন নতুন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাবনা জেলার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি শামীম আকনজি

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
পাবনা জেলার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি শামীম আকনজি

পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আকনজি ফেব্রুয়ারি ২০২৬ মাসে জেলার সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর ও দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলা পুলিশের মূল্যায়নে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার ভিত্তিতে তাকে এ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। ফরিদপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এ অর্জনের জন্য ওসি শামীম আকনজি পাবনা জেলার মান্যবর পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি তার সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

ওসি শামীম আকনজি বলেন, যেকোনো পুরস্কার বা মূল্যায়ন একজন কর্মকর্তার কাজের গতিকে আরও বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ কর্মজীবনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে উৎসাহিত করবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ, পৌর কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

জন্মনিবন্ধনের সত্যতা প্রমাণিত হওয়ায় জামিন

মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৪ পিএম
মিথ্যা অভিযোগ ও জেল হাজতের শিকার রোমিও

রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় দায়ের হওয়া মিথ্যা মামলায় গ্রেফতার হওয়া আহসান হাবিব রোমিও অবশেষে আদালতের মাধ্যমে জামিনে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন। মামলাটির মূল অভিযোগ ছিল নাবালিকা অপহরণ, যেখানে ভুয়া জন্মনিবন্ধনের মাধ্যমে রোমিওকে অপহরণকারী হিসেবে অভিযুক্ত করা হয়।

ঘটনার সূত্রপাত ৩ ফেব্রুয়ারি ২০২৬ইং, যখন রুনা লায়লা তার মেয়ে মোহসিনা আক্তারের নিখোঁজ হবার অভিযোগ দায়ের করেন। কোনো প্রাথমিক তদন্ত ছাড়াই পুলিশ মামলাটি গ্রহণ করে এবং রোমিওকে গ্রেফতার করে হাজতে পাঠায়। গ্রেফতারের সময় রোমিও অসুস্থ হয়ে পড়েন, যার ফলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসার ব্যবস্থা করা হয়।

পরবর্তীতে ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞ মহানগর নারী ও শিশু আদালতে উভয় পক্ষের বক্তব্য শোনা হয়। আদালত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ইং তারিখে মোহসিনাকে হাজির করার নির্দেশ দেন এবং জন্মনিবন্ধনের সত্যতা যাচাইয়ের জন্য তদন্তের নির্দেশ প্রদান করেন।

তদন্তে প্রমাণিত হয়, মামলাকৃত জন্মনিবন্ধন ভুয়া এবং মোহসিনা খাতুন সেচ্ছায় রোমিওর কাছে গেছেন। তিনি ১৮ বছরের বেশি বয়সী এবং লিখিত কাবিননামা অনুযায়ী তাদের বৈধভাবে বিবাহ সম্পন্ন হয়েছে। এই প্রমাণের ভিত্তিতে আদালত রোমিওকে জামিন মঞ্জুর করেন এবং তাদের সংসার করার অনুমতি দেন।

উল্লেখযোগ্য, আহসান হাবিব রোমিও একজন আন্তর্জাতিক মানবাধিকার সুরক্ষা ও বিরোধ নিষ্পত্তি কেন্দ্রের (নিবন্ধন নং: 8201 – Bk -IV – 09/25) প্রধান নির্বাহী পরিচালক, ঢাকা সেন্ট্রাল ব্রাঞ্চ। তার সামাজিক ও মানবাধিকার কার্যক্রমের জন্য দেশ-বিদেশে বিভিন্ন পুরষ্কার প্রাপ্ত।

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা যায়, মিথ্যা মামলা ও প্রকাশিত ভুয়া সংবাদ জনসাধারণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে পরিকল্পিত। এই কর্মকাণ্ডে পুলিশের সহযোগিতা, প্রাক্তন স্ত্রী রীপা এবং বাদিনী রুনা লায়লাদের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। এছাড়া কিছু নামধারী সাংবাদিক, বিশেষ করে আতিকুর রহমান আতিককে ব্যবহার করে সামাজিক ও অনলাইন মাধ্যমে ঘটনার ভুয়া প্রচারণা চালানো হয়েছিল।

এই ঘটনায় রোমিওর সংস্থা, কর্মকর্তা, কর্মী ও সমর্থকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। দেশের বিভিন্ন সমাজকর্মীও প্রকাশ্যভাবে মিথ্যা অভিযোগ ও ভুয়া সংবাদকে গর্হিত হিসেবে অভিহিত করেছেন। আদালতও রোমিওর জামিন মঞ্জুর এবং সত্যতা প্রমাণের বিষয়টি প্রশংসা করেছেন।

আইন বিশেষজ্ঞরা মন্তব্য করেছেন, মিথ্যা মামলা ও ভুয়া তথ্যের ভিত্তিতে নিরপরাধ মানুষকে হয়রানি করা একটি গুরুতর অপরাধ। এই ঘটনায় স্পষ্ট হয়েছে যে, প্রাথমিক তদন্ত, জন্মনিবন্ধনের সত্যতা যাচাই এবং আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ, যাতে সমাজে অনাকাঙ্ক্ষিত দূষণ ও অন্যায় প্রতিরোধ করা যায়।

মোহসিনা খাতুনের লিখিত জবানবন্দি প্রমাণ করে, মামলাটি সম্পূর্ণ রূপে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক। এ ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর প্রতি আহ্বান, যাতে এমন উদ্দেশ্যমূলক অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয় এবং নিরপরাধদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

error: Content is protected !!