শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

স্টাফ রিপোর্টার

এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ১০:১৫ এএম | 216 বার পড়া হয়েছে
এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ-বৃষ্টিতে ফসল ফলানো কৃষক: মাহবুব

বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত রাজনৈতিক পলিটিক্যাল স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন (পিপিএম বার) (বিপিএম বার) একজন মুন্সীগঞ্জের কৃতি সন্তান হিসেবে নির্লোভ, নির্মোহ, সদালাপী, পরোপকারী অত্যন্ত সাদা মনের মানুষ, একজন মানবতার ফেরিওয়ালা ও পুলিশের উজ্জ্বল নক্ষত্র বাহিনীর মানবতার নিদর্শন।

অনুসন্ধানে জানা যায় প্রকৃতপক্ষে যারা দুস্থ্য, গরীব,শীতে কাতর তাদেরকেই কম্বল দেওয়া হয়। উল্লেখ্য, ইতোপূর্বে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি জনাব মাহবুব হোসেন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অনুপ্রেরণা যোগানোর জন্য আইসক্রীম ও জুস বিতরণ করেন। সৌদি বাদশা সালমানের মানবিক সাহায্য ও রিলিফ সেন্টারের সহযোগিতায় দেশব্যাপী ৮৭ হাজার হতদরিদ্র পরিবারে মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি ও ধর্মীয় অনুশাসনের জন্য নিজ বাড়িতে ওয়াজ মাহফিলের আয়োজন করেন। শীতকালে দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণসহ বিভিন্ন সামাজিক গণমুখী কার্যক্রম পরিচালনা করে থাকেন।

যিনি করোনাভাইরাস সংক্রমণ কোভিড-১৯ প্রতিরোধে দিনরাত নিরলসভাবে কাজ করে থাকেন। দেশের মানুষের পাশাপাশি ভাবেন মুন্সীগঞ্জের অসহায়, হতদরিদ্র,অবহেলিত,বঞ্চিত মানুষের কথা। কিভাবে লাঘব করা যায় গরীব,দুঃখি মানুষের দুঃখ,দূর্দশা। কি ভাবে এলাকার মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে দূরে রাখা যায়। অসহায় কর্মহীন মানুষকে সহায়তা করা যায়। মানুষের বিপদেআপদে সবসময় তিনি পাশে থাকেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেন মানব কল্যানে।

তিনি চাকরির সুবাদে বসবাস করেন ঢাকাতে,কিন্তু তার মন সদাই পরে থাকে নিজ জন্মস্থান মুন্সীগঞ্জে। চিন্তা করেন মুন্সীগঞ্জবাসীকে নিয়ে,ভাবেন এলাকার মানুষকে নিয়ে, কিভাবে মানুষ দু’বেলা দু’মুঠো খেয়ে সুখে শান্তিতে বসবাস করবেন। দূর্নীতি, মাদক,সন্ত্রাস মুক্ত একটি সুন্দর পরিপাটি সুস্থ সমাজ গড়ে তুলাই তাঁর লক্ষ্য ।

যখনি সময় পান ছুটে আসেন নিজ এলাকায়।এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে এসে দাঁড়ান। মীরকাদিম পৌরসভার রিকাবীবাজারের মানুষের কাছে পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন একজন আস্থাভাজন ও ভালোবাসার মানুষ হিসাবে অতি পরিচিত।তিনি তাঁর ভালোবাসার যাদুতে খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারেন। বড়,ছোট আপন,পর সকলেই তার কাছে সমান। তাঁকে অনেকেই বলে থাকেন মানবতার ফেরিওয়ালা ও একজন মানবসেবক। ইতিপূর্বে দেশের এই মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এর ক্রান্তিলগ্নে ও থেমে নেই তাঁর মানবতার সহায়তা। এলাকার মানুষের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা।

করোনাভাইরাস সংক্রমণে লকডাউনের কারনে খেটে খাওয়া মানুষের আয়ের উৎস বন্ধ হয়ে কর্মহীন হয়ে পড়ায় নিম্ন আয়ের ও মধ্য আয়ের মানুষের মাঝে লকডাউনের শুরু থেকেই খাদ্য সহায়তা করে থাকেন। পাশাপাশি এলাকায় বিভিন্ন শ্রেণির মানুষকে পিপিই,মাস্ক,স্যানিটাইজারসহ বিভিন্ন করোনাভাইরাসের সময় উপকরণ বিতরণে হাত বাড়িয়ে দেন। তাঁর এই মহানুভবতার কথা চিরস্মরণীয় হয়ে থাকবে মুন্সীগঞ্জবাসীর কাছে।

পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন বলেন, পুলিশ মানুষের বন্ধু, তাই মানুষের কল্যাণে কাজ করতে হবে। আমি আপনাদের জন্য সব সময় নিয়োজিত হয়ে কাজ করে যেতে চাই। এদেশের গুণি লোক আমরা নই, গুণি হচ্ছে মাঠে রোদ- বৃষ্টিতে ফসল ফলানো কৃষক, তাদের জন্য লিখুন।

আরও বলেন তিনি, দেশকে দারিদ্র, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত করতে দেশের সকল নাগরিককে এগিয়ে আসতে হবে। দারিদ্রতার বিরুদ্ধে দেশের প্রতিটি নাগরিককে কাজ করতে হবে। এদেশের কৃষক, শ্রমিক, দিনমজুরসহ সকলের সন্তানকে সমানভাবে শিক্ষা দীক্ষায় এগিয়ে নিয়ে যেতে হবে। অর্থনৈতিক মুক্তি পেতে হলে দেশের সকল নাগরিককে কাজ করতে হবে। ইউরোপের দেশগুলোর মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দুর্নীতি মুক্ত করতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিল সকল নাগরিকের অর্থনৈতিক ও সার্বিক মুক্তি তবেই আমরা উন্নত জাতী ও উন্নত দেশ হিসাবে গর্ব করতে পারবো।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!