শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

‘সোলজারে’ শাকিবের সঙ্গে থাকছেন কে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫, ১২:৪৩ পিএম | 126 বার পড়া হয়েছে
‘সোলজারে’ শাকিবের সঙ্গে থাকছেন কে

বিনোদনজগতে গুঞ্জনের শেষ নেই। সম্প্রতি ‘সোলজার’ নামের সিনেমা নিয়েও চলেছে জোর গুঞ্জন। অবশেষে সে গুঞ্জনের ইতি টেনেছেন সিনেমাসংশ্লিষ্ট সবাই। দেশপ্রেমের গল্পে শাকিব খানকে নিয়ে ‘সোলজার’ নামের সিনেমা বানাচ্ছেন নির্মাতা সাকিব ফাহাদ।
গত এক মাস ধরে শোনা যাচ্ছিল, এই সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার। সঙ্গে থাকবেন আরেক নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশী। তবে এ বিষয়ে চুপ ছিলেন অভিনেত্রী থেকে শুরু করে সিনেমাসংশ্লিষ্ট সবাই।
অবশেষে সোলজার সিনেমায় শাকিবের সঙ্গে তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি নিশ্চিত করলেন নির্মাতা সাকিব ফাহাদ। জানা গেছে, শিগগির প্রকাশ করা হবে সোলজার সিনেমায় তিশা ও ঐশীর ফার্স্ট লুক।
৫ অক্টোবর থেকে ঢাকায় শুরু হয়েছে সোলজার সিনেমার শুটিং। শুটিং সেট থেকে তানজিন তিশা ও ঐশীর অভিনয়ের বিষয়টি জানান নির্মাতা।
সাকিব ফাহাদ বলেন, সিনেমার গল্প অনুযায়ী অভিনয়শিল্পীদের নেওয়া হয়েছে। শাকিব খানের সঙ্গে এই সিনেমায় দেখা যাবে তানজিন তিশাকে। এটি তার প্রথম সিনেমা। এ নিয়ে আমরা খুব এক্সাইটেড। সারা দেশের মানুষ তানজিন তিশাকে দেখতে চায় বড় পর্দায়। এতে আরও অভিনয় করছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। আশা করি দর্শক নিরাশ হবেন না।
সোলজার প্রযোজনা করছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ প্রমুখ। সব ঠিক থাকলে চলতি বছরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।
কয়েক বছর ধরে শোনা যাচ্ছিল, সিনেমায় নাম লেখাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। বছর দুয়েক আগে খবর ছড়িয়েছিল, শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তিশার। তখন খবরটি সত্যি না হলেও শেষ পর্যন্ত শাকিব খানের নায়িকা হিসেবেই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার।
গত জুলাইয়ে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গিয়েছিল ‘ভালোবাসার মরশুম’ নামের টালিউড সিনেমায় অভিনয় করবেন তিশা। এতে তার সঙ্গে থাকবেন বলিউডের শরমন জোশি। এ বিষয়ে তিশা কোনো কথা না বললেও পরিচালক নিশ্চিত করেন তার অভিনয়ের বিষয়টি।
গত সেপ্টেম্বরে শুটিং শুরুর কথা থাকলেও এখনো কোনো খবর পাওয়া যায়নি। গুঞ্জন আছে, ভিসা জটিলতার কারণে সিনেমাটি করা হচ্ছে না তিশার। তবে এ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঐশীকে সর্বশেষ দেখা গেছে আবু তাওহীদ হিরণের ‘আদম’ সিনেমায়। ২০২৩ সালে মুক্তি পাওয়া এ সিনেমায় ঐশীর বিপরীতে ছিলেন ইয়াশ রোহান। গত বছর আসিফ ইসলামের ‘যাত্রী’ সিনেমায় যুক্ত হওয়ার খবর জানা গেলেও পরে আর কোনো আপডেট পাওয়া যায়নি।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!