শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

শোয়েব হোসেন

ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে আওয়ামী সিন্ডিকেটের দৌরাত্ম্য

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:৪১ পিএম | 94 বার পড়া হয়েছে
ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে আওয়ামী সিন্ডিকেটের দৌরাত্ম্য

গাধা চেয়ার পেয়ে গেলে সে নিজেও সমস্যায় পরে, অন্যদেরও সমস্যায় ফেলে–২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে এভাবেই নিজের ফেসবুকে পোস্ট দিয়েছিলেন

ফ্যাসিবাদ
আওয়ামী লীগের একনিষ্ঠ সমর্থক ও অঙ্গ সংগঠনের সক্রিয় কর্মী তাজুল ইসলাম সোহাগ। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে বর্তমান সরকারকে কটাক্ষ করে এমন পোস্ট দেয়ার পরও তাকে বাংলাদেশ বেতার ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে অনুষ্ঠান উপস্থাপনা করার সুযোগ করে দিয়েছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহিদ।

বাংলাদেশ বেতারের গুরুত্বপূর্ণ সেকশন ট্রাফিক সম্প্রচার কার্যক্রমের ডিরেক্টর সায়েদ মোস্তফা কামাল আওয়ামী লীগের রাজনীতির সাথে পারিবারিকভাবে জড়িত থাকার কারণে গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও জুলাই যোদ্ধা এবং বর্তমান সরকার বিরোধীদের বেতারে পুনর্বাসনের চেষ্টা করছেন নানাভাবে নানা উপায়ে। সায়েদ মোস্তফা কামাল সম্পর্কে খোঁজ নিয়ে জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া বাজারে তার বাড়ি। পিতা- মোঃ মোখলেসুর রহমান। তার মা আওয়ামী লীগের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার অভিযোগে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।

দেশের বিশিষ্ট আইনজীবী, জুলাই আন্দোলনে রাজপথের অগ্রপথিক জোবায়দুল ইসলাম বুলেট ফ্যাসিবাদের সমর্থক ও দোসর হিসেবে পরিচিত বাংলাদেশ বেতারের বেশ কয়েকজন শিল্পী সম্পর্কে বেতার কর্তৃপক্ষকে অবগত করলেও কঠোর কোন পদক্ষেপ গ্রহণ করেনি বাংলাদেশ বেতার। এর নেপথ্যে রয়েছে ডিজি এ এস এম জাহিদ ও সায়েদ মোস্তফা কামালের চরম অনীহা ও উদাসীনতা। বাংলাদেশ বেতারে ঊর্ধ্বতন বেশকিছু অফিসার ফ্যাসিবাদের ঘোর সমর্থক হওয়ায় আওয়ামীপন্থী শিল্পীরা এখনো বেতারে অনুষ্ঠান করছে বহাল তবিয়তে।

অতি মেধাবীদের ভারে দেশ নাকি ভারাক্রান্ত– ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর নিজের ফেসবুক ওয়ালে জুলাই যোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে এমন একটি পোস্ট দিয়েছিলেন বাংলাদেশ বেতার ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে কর্মরত অনুষ্ঠান উপস্থাপক তাজুল ইসলাম সোহাগ। ‌আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত তাজুল ইসলাম সোহাগের বেশকিছু ফেসবুক পোস্ট রয়েছে বর্তমান সরকার এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুল ইসলাম সোহাগের এমন আচরণের বিষয়ে বেতার কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল অনেক আগেই। কিন্তু দুঃখের বিষয় রাজনীতিবিদ, সাংবাদিক, জুলাই যোদ্ধা এমনকি বর্তমান সরকারের কেউই বেতারের অভ্যন্তরে আওয়ামী সিন্ডিকেট সম্পর্কে না জানার কারণে আওয়ামীপন্থী বেতারের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আওয়ামীপন্থী শিল্পীদের পুনর্বাসনে একজোট হয়ে কাজ করছে গোপনে গোপনে।

অথচ ২০২১ সালে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের কার্যক্রম নিয়ে গঠনমূলক মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ বেতারের উপস্থাপক ও সাংবাদিক নিশাত শাহরিয়ারকে চার বছরের বেশি সময় ধরে বাংলাদেশ বেতারের সদর দপ্তরসহ সকল আঞ্চলিক কেন্দ্রে নিষিদ্ধ করে রেখেছিল বেতার কর্তৃপক্ষ। কিন্তু বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসসহ জুলাই যোদ্ধাদের নিয়ে তীব্র সমালোচনা করার পরও বহাল তবিয়তে বাংলাদেশ বেতার ট্রাফিক সম্প্রচার কার্যক্রমে অনুষ্ঠান উপস্থাপনা করছেন তাজুল ইসলাম সোহাগ। সপ্তাহের প্রতি শনিবার দ্বিতীয় পালায় উপস্থাপনার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ বেতারের আওয়ামীপন্থী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থাভাজন এই অনুষ্ঠান উপস্থাপক। ‌

বর্তমান সরকার এবং জুলাই গণঅভ্যুত্থানের আদর্শে বিশ্বাসী মহলের উচিত বাংলাদেশ বেতারের অভ্যন্তরে ঘটে যাওয়া এই বিষয়গুলোকে গুরত্বসহকারে দেখা এবং ফ্যাসিবাদ নির্মূলে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। দেশের সর্বোচ্চ প্রচার মাধ্যমে যদি ফ্যাসিবাদের উপস্থিতি সর্বদা পরিলক্ষিত হয় তাহলে যেকোনো সময় ঘটে যেতে পারে যেকোনো ধরনের দুর্ঘটনা। এর দায় কোনোভাবেই বাংলাদেশ বেতার ও বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এড়াতে পারেন না।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!