শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ

নরসিংদীতে টাইফয়েড টিকার গুজব থেকে সতর্ক থাকুন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৭:১০ পিএম | 127 বার পড়া হয়েছে
নরসিংদীতে টাইফয়েড টিকার গুজব থেকে সতর্ক থাকুন

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম। তিনি বলেন,গুজব ও মিথ্যা প্রচারণা হলো আমাদের বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রমের ব্যাহত ও উন্নয়নের বাধা সৃষ্টির করে। অদ্য ০৯ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সকালে জেলা তথ্য অফিস এর আয়োজিত সিভিল সার্জন অফিস হল রুমে আয়োজিত টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিক ও ব্যক্তিদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আমীরুল হক শামীম এসব কথা বলেন। নরসিংদীর সিভিল সার্জন বলেন,গুজব ও মিথ্যাচার প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। টাইফয়েড টিকা নিলে শিশু ও কিশোরদের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কোনো তথ্য পেলে যাচাই করে পরে পরিবেশনের অনুরোধ জানান সিভিল সার্জন ।নরসিংদীর জেলায় ছয়টি উপজেলায় ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোর এর মাঝে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস বয়স হইতে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণির সমমান পর্যন্ত সকল শিক্ষার্থীদের বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে।দুই বছরের কম বয়সী শিশুদের উরুর মাংসপেশিতে এবং দুই বছরের বেশি বয়সী শিশুদের বাহুর উপরিভাগে ০.৫ এম এল ইনজেকশন দেওয়া হবে। শিশু ও কিশোরদের স্বাস্থ্য সুরক্ষায় টাইফয়েড টিকা অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ ইং সাল এর তথ্য অনুযাযী প্রতি বছর বিশ্বে প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং এর মধ্যে প্রায় ১ লাখ ১০ হাজার শিশু মৃত্যুবরণ করেন। তবে আক্রান্ত ও মৃত্যুবরণ কারীদের অধিকাংশই দক্ষিণ এশিয়া এবং সাব সাহারান আফ্রিকায় বসবাসকারী মানুষ। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এই রোগে আক্রান্তের হার বাংলাদেশে অনেক বেশি। দি গ্লোবাল বার্ডেন অব ডিজিস এর সমীক্ষা অনুযায়ী ২০২১ ইং সালে বাংলাদেশে প্রায় ৪ লাখ ৭৮ হাজার জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় এবং ৮ হাজার জন এর বেশি মৃত্যুবরণ করেন। যার মধ্যে ৬৮ শতাংশই শিশু। নরসিংদীর জেলা তথ্য কর্মকর্তা মোঃ ওয়াইদুল কবির মোল্লা এর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদীর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোঃ ইউসুফ আলী ।নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায় ও অন্যান্য সাংবাদিক বৃন্দ। নরসিংদীর সিভিল সার্জন ডাঃ সৈয়দ আমিরুল হক শামীম আরো বলেন গুজব ও মিথ্যাচার হলো আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রম ব্যাহত করে এবং উন্নয়নের বাবা সৃষ্টির করে। আমরা নরসিংদী জেলার সকলের সুস্বাস্থ্য রক্ষার্থে সার্বিক সহযোগিতা কামনা করি।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!