বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম

৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানায় থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৩:২৯ পিএম | 50 বার পড়া হয়েছে
৫ দফা গণদাবী আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম মহানগরী জামায়াতের থানায় থানায় গণসংযোগ ও লিফলেট বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেন, অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। তিনি বলেন, পাঁচ দফা দাবি হলো- (১) জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে; (২) নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে; (৩) সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে; (৪) গণহত্যার বিচার দৃশ্যমানভাবে বাস্তবায়ন করতে হবে; (৫) বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাঁবেদার ও ফ্যাসিবাদের দোষী জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার পরিচালনা করতে হবে এবং বিচার চলছে এমন সময় তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী সদর ঘাট থানার ২৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কেন্দ্র ঘোষিত গনসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আমীর কবির আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর, থানা কর্ম পরিষদ সদস্য শেখ মুহাম্মদ জসিম উদ্দিন,২৮নং দক্ষিণের ওয়ার্ড সভাপতি জনাব ওমর ফারুক, সহ সভাপতি ইমাম হোসেন, সেক্রেটারি জহিরুল ইসলাম প্রমুখ।

খুলশী থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ-
খুলশী থানার১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের উদ্যােগে গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের সেক্রেটারির মুহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও কেএম জাবেদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারী আমান উল্লাহ আমান, মাস্টার জাহাঙ্গীর মোমিনুল ইসলাম এরশাদ খান নাসির উদ্দিনসহ প্রমুখ।

ডবলমুরিং থানা জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণঃ-
ডবলমুরিং থানার ২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের উদ্যােগে চৌমুহনী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

২৪ নম্বর উত্তর আগ্রাবাদ ওয়ার্ড এমারতের আমীর ইমরানুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম , এতে আরও বক্তব্য রাখেন, ডবলমুরিং থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ সাইফুল ইসলাম ও ২৪ নং ওয়ার্ডের জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল মালেক, ওয়ার্ড এমারতের সেক্রেটারী মাকসুদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

কোতোয়ালি থানার বিভিন্ন ওয়ার্ড়ে গণসংযোগ ও লিফলেট বিতরণঃ-

২০ নং দেওয়ান বাজার ওয়ার্ড
গণসংযোগ করেন চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা নায়েবে আমীর অধ্যাপক আবদুজ জাহেরের নেতৃত্বে গণসংযোগ অংশ নেন ওয়ার্ড সেক্রেটারী শাহকামাল হাসান, ওয়ার্ড জামায়াত নেতা আজিজুল হক, আবদুল মতিন, জাহেদুল হক প্রমুখ।

৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড
কোতোয়ালী থানার নায়েবে আমীর আহমদ রশীদ আমুর নেতৃত্বে ওয়ার্ড আমীর মাস্টার নুরুল আমীন, ওয়ার্ড জামায়াত নেতা রেজাউল করিম, আবদুর রউফ, আবদুল মাজেদ ও হেলাল উদ্দিন প্রমুখ।

৩৩ নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ড
চট্টগ্রাম মহানগরীর মজলিসে শূরা সদস্য ও কোতোয়ালী থানা সেক্রেটারী মোস্তাক আহমদের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন ওয়ার্ড জামায়াত নেতা মাহবুবুর রহমান, মাঈনুদ্দিন খন্দকার, সমাজসেবক ওয়াসি উদ্দিন আনসারী, জাহেদ ওসমান রনি ও শফিক আহমদ প্রমুখ।

৩২ নং আন্দরকিল্লা ওয়ার্ড আমীর মুহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানার সভাপতি হামিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে ওয়ার্ড নায়েবে আমীর শামসুল হক সিকদার, সেক্রেটারী জাকারিয়া আলম, এসিস্ট্যান্ট সেক্রেটারী সাইফুদ্দিন খালেদ, ওয়ার্ড জামায়াত নেতা জানে আলম, সাইফুর রহমান, মোহাম্মদ রাসেল, নুরুল হক প্রমুখ।

২২ নং এনায়েত বাজার ওয়ার্ড
কোতোয়ালী থানার এসিস্ট্যান্ট সেক্রেটারী আ.ন.ম জোবায়ের নেতৃত্বে গণসংযোগে অংশ নেন ওয়ার্ড আমীর ডাঃ মোহাম্মদ ইলিয়াস, ওয়ার্ড সেক্রেটারী জামাল উদ্দিন, সমাজসেবক আশরাফ উদ্দিন আহমেদ জোবায়ের,ওয়ার্ড জামায়াত নেতা মাওলানা শওকত আলী, ফোরকানুল ইসলাম আলমগীর, মফিজুর রহমান নিজামী প্রমুখ।

২১ নং জামাল খান ওয়ার্ড
কোতোয়ালী থানার বায়তুল মাল সম্পাদক মাওলানা মুহাম্মদ ফেরদাউসের নেতৃত্বে জামাল খান ওয়ার্ডে গণসংযোগ করেন ওয়ার্ড সেক্রেটারী রোকন উদ্দিন, ওয়ার্ড জামায়াত নেতা আক্কাস উদ্দীন, আমির হোসাইন, মাওলানা মুহাম্মদ আবু তাহের, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ মহসিন প্রমুখ।
৩১ নং আলকরন ওয়ার্ড
কোতোয়ালী থানার শূরা ও কর্মপরিষদ সদস্য এইচ.এম এমদাদ উল্লাহর নেতৃত্বে গণসংযোগে অংশ নেনে ওয়ার্ড নায়েবে আমীর জামাল আহমদ, ওয়ার্ড সেক্রেটারী মাওলানা মুহাম্মদ মাঈনুদ্দিন, ওয়ার্ড জামায়াত নেতা সরওয়ার কামাল, জাহেরুল ইমান, আবদুশ শাকুর, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ ইউসুফ ইমন প্রমুখ।

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত

শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা

মোহাম্মদ ওসমান চৌধুরী, আরব আমিরাত প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৭ পিএম
শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা

বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, শারজাহ্ আজ থেকে শারজাহ্ আন্তর্জাতিক বিমানবন্দরে সীমিত আকারে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে।

শারজাহ্ মিডিয়া ব্যুরো কর্তৃক পরিচালিত এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই পদক্ষেপটি একটি নির্ধারিত কর্মসূচীর অধীনে এবং বিমান সংস্থা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলির সাথে সমন্বয় করে পরিচালিত হবে।

যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে তাদের বিমান সংস্থাগুলির সাথে যোগাযোগ করে প্রস্থানের সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিমানবন্দর প্রশাসন যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বজায় রেখে, সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে, মসৃণ কার্যক্রম এবং দক্ষ পরিষেবা প্রদান নিশ্চিত করার প্রতিশ্রুতি নিশ্চিত করেছে।

কবি ও সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, যশোর

শরিফ ওসমান হাদি : এক অদম্য উচ্চারণ

কবি ও সাংবাদিক জেমস আব্দুর রহিম রানা, যশোর প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৪৩ পিএম
শরিফ ওসমান হাদি : এক অদম্য উচ্চারণ

নলছিটির ভোরের আলোয় যে শিশুর প্রথম কান্না,
কে জানত সেই কণ্ঠ একদিন হয়ে উঠবে জনতার ডাক।
ঝালকাঠির নদী-হাওয়ায় বড় হওয়া সেই তরুণ
বুকের ভেতর লালন করত এক অদম্য স্বপ্নের আগুন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দাঁড়িয়ে
তিনি শুধু পাঠ নেননি—
রাষ্ট্র, ন্যায় আর মানুষের অধিকারের মানে
নিজের ভেতর গেঁথে নিয়েছিলেন শপথের মতো।
শ্রেণিকক্ষে ছিলেন শান্ত, যুক্তির দীপ্তিতে উজ্জ্বল,
কিন্তু রাজপথে ছিলেন বজ্রকণ্ঠ—
অন্যায়ের সামনে মাথা নত না করার
এক দৃপ্ত প্রতিজ্ঞা।
জুলাইয়ের উত্তাল দুপুরে
যখন শহর জেগে উঠেছিল প্রতিবাদের ঢেউয়ে,
তিনি দাঁড়িয়েছিলেন সামনের সারিতে—
চোখে আগুন, কণ্ঠে অদম্য সাহস।
তিনি বলেছিলেন,
মানুষের অধিকার কোনো দয়া নয়,
এটা জন্মগত—
এটা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই।
ইনকিলাবের পতাকা উড়িয়ে
তরুণদের ডেকেছিলেন জাগরণের পথে,
বৈষম্যের দেয়ালে লিখেছিলেন প্রশ্ন—
“কেন নয় সমতা, কেন নয় ন্যায়?”
তারপর একদিন—
পল্টনের ব্যস্ত সড়কে হঠাৎ গুলির শব্দ।
রক্তে ভিজে গেল স্বপ্নের শার্ট,
নীরব হয়ে গেল এক জাগ্রত কণ্ঠ।
দূরদেশের হাসপাতালের শীতল কক্ষে
১৮ ডিসেম্বর থেমে গেল হৃদস্পন্দন,
কিন্তু থামেনি উচ্চারণ—
শহরের বাতাসে আজও তা প্রতিধ্বনি তোলে।
শাহবাগের পথে, মিছিলের ভিড়ে,
বিচারের দাবিতে কাঁপা স্লোগানে
তিনি ফিরে আসেন বারবার—
রক্তমাখা জুলাইয়ের প্রতিটি স্মৃতিতে।
মৃত্যু তাঁকে নিভিয়ে দিতে পারেনি,
বরং ছড়িয়ে দিয়েছে অগণিত হৃদয়ে।
তিনি এখন এক প্রজন্মের সাহস,
অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর নাম।
শরিফ ওসমান হাদি—
তুমি কেবল একজন মানুষ নও,
তুমি এক সময়ের জ্বালা,
একটি জাতির বিবেকের রক্তাক্ত উচ্চারণ।

জেমস আব্দুর রহিম রানা কবি ও সাংবাদিক, মণিরামপুর, যশোর

ভবদহের কথকতা

জেমস আব্দুর রহিম রানা কবি ও সাংবাদিক, মণিরামপুর, যশোর প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ৫:৩০ পিএম
ভবদহের কথকতা

রাস্তা দিয়ে নৌকা চলে
নদীতে নাই জল,
খেলার মাঠে মাছ ধরে সব
ভাসে শেওলা দল।
বলতে পার গল্প এসব
কেমন করে হয় ?
নদীর বুকে গরু চরে
পথে নৌকা বায় !
হ্যা-রে ভাই ! সত্যি এসব
দেখতে যদি চাও-
বাংলাদেশে যশোর জেলার
ছিয়ানব্বই যাও।
দেখবে সেথায় মানুষগুলো
আধেক মরে গেছে
সব হারিয়ে শুন্যপ্রাণে
কেবল বেঁচে আছে।
স্রোতের ভাঙন, বন্যা প্লাবন
সেসব কিছু নয়
বৃষ্টির জল জমে জমে
ঘটছে বিপর্যয়।
পলিমাটির উজান স্রোতে
ভবদহের বুক
ভরাট হয়ে নিলো কেড়ে
ছিয়ানব্ব‌ই এর সুখ।
নদীতে তাই সবুজ ডাঙা
গরু বাছুর চরে,
বর্ষা এলে কোমর জল হয়
চলার পথের পরে।
জল সরেনা সাতাশ বিলের
মাঠের ফসল নাই
গাছ গাছালি উজাড় হলো
দেনার দায়ে তাই।
গবাদিসব পশুগুলো
হাড় চামড়া সার
জলের দামে বেচতে হলো
রাখবে কোথায় আর ?
দুমুঠো ভাত, গরুর খাবার
পানের শুদ্ধ জল
অভাব সবি, নাইকো জাগি
একটি টিউবয়েল।
বুকটা সমান ডুবে আছে
কোথাও পানির নীচে,
সন্ধ্যা প্রদীপ জ্বালাতে হয়
তুলসী পিড়ি সেঁচে।
শিশুর মুখে বাড়তি খাবার
একটু গরুর দুধ
কে জোগাবে, কোথায় পাবে?
নেই সে সুযোগটুক।
কেউ বেচে খায় শাপলা শালুক
কেউবা শামুক খোটে-
বস্তা টেনে কেউ খেটে খায়
নওয়াপাড়ার ঘাটে।
মাছ ধরা এক কমোন পেশা
বউ বেটাতে মিলে
সারাটা রাত বশা ফেলে
কাটাতে হয় বিলে।
পুষ্টিহীনা মায়ের কোলে
রুগ্ন ছেলে কাঁদে
পেটে যে তার রয়ে গেছে
আজন্মের খিদে।
মেটেনা তার পেটের ক্ষুধা
শুকনো বক্ষ চুষে,
ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে
মায়ের বক্ষদেশে।
চালের গুড়ো গুলে তাহার
হতভাগ্য মা
বুকের দুধের অভাব মিটায়,
তৃষ্ণা মিটেনা।
পাখীর কুজন যায়না শোনা
বাড়ির আঙিনায়
এ যেন কোন বিরান ভূমি
শ্যামল শোভা নাই।
স্বাস্থ্যহীন ঐ কুকুরগুলো
দল বাধিয়া চলে
ক্ষুধার লাগি মাছ ধরে খায়
ঝাপ মারিয়া জলে।
বাশের সাঁকো প্রতিবাড়ি
খাটের পায়া জলে
মাচা বেধে কেউবা থাকে
পলিথিনের তলে।
তালের ডোঙা আছে বাধা
ঘরের খুটির সাথে
যোগাযোগের একটা বাহন
দিবস, মধ্য রাতে।
শিশুর মাজায় আঁচল বেধে
ঘুমায় রাতে মা,
চমকে উঠে থেকে থেকে
ঘুমতো আসে না।
এই বুঝি তার কোলের ছেলে
পড়লো না কি জলে
থেকে থেকে চমকে উঠে
মাছে পাখাল দিলে।
বৃদ্ধ, শিশু এক বিছানায়
কাটায় রাত্রিদিন
জন্ম -মৃত্যু খাটের পরে
দুঃখ সীমাহীন।
প্রসব ব্যথায় কাতর মাতা
সেইসে খাটের পরে,
বৃদ্ধ শ্বশুর শুয়ে আছে
যাহার একটি ধারে।
রান্না বান্না এক খাটেতে
পূঁজা-ভেলার পর,
শ্রাদ্ধ -বিয়ে স্কুল ছাদে
উপায় কি বা আর।
খেজুরভাঙা হয়না হেথায়,
রথযাত্রার মেলা
পোষ পাবনে পিঠা-পুলি
সখের যাত্রাপালা।
বিদ্যাদেবীর মন উচাটন
লক্ষ্মী তাহার সাথে,
বাস্তদেবীর চোখ ভরা জল-
উঠতে হবে পথে।
সাপের কামড়, পোকা মাকড়
করোনার নেই ভয়,
মরণ দিয়ে মরনভীতি
করছে এরা জয়।
শুন্য গোয়াল, দেবমন্দির
দেবতা সেই সাথে-
নিত্যপূঁজার কাঁসর ঘন্টা
নিথর হয়ে গেছে।
শ্মশান ঘাটে উঠেছে জল
বিদ্যালয়ের দ্বার
আধেক বছর বন্ধ থাকে
দেখবে কেবা আর?
পদ্মা নদীর উপর দিয়ে
রেলগাড়ি যায় চলে,
আমরা কি সব ভাসবো জলে
ছিয়ানব্বই বলে ?
এই পরিবেশ আর ক’বছর
থাকলে বহমান,
কালের খাতায় রইবে শুধু
ছিয়ানব্ব‌ই এর নাম।
স্তব্ধ হবে এই জনপদ
উজাড় হবে গাঁ
পেটের দায়ে ছাড়তে হবে
জন্মভূমির মায়া।
এরই মধ্যে কয়েক হাজার
গিয়েছে দেশ ছেড়ে
বাকীরা সেই পথ ধরেছে
যাচ্ছে ধীরে ধীরে।
কতরাজা এলো গেলো
প্রতিশ্রুতি সার-
ভবদহ তেমনি আছে
হয়নি সংস্কার।
…. ….

(ছিয়ানব্বই, এক বর্ধিষ্ণু জনপদের নাম।বাংলাদেশের যশোর- খুলনা জেলার সীমান্তবর্তী পাশাপাশি ৯৬ টি হিন্দু অধ‍্যুষিত গ্রাম মিলে এই জনপদের ধারণা প্রতিষ্ঠিত । শিক্ষা সংস্কৃতির অগ্রগতির জন্য দেশ বিদেশের অনেকের কাছেও ছিয়ানব্বই নামটি খুবই পরিচিত। বিগত১৯৮৮ সাল থেকে কৃত্রিম জলাবদ্ধতায় এই বিস্তৃত এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করে যাচ্ছে। )

লেখক: জেমস আব্দুর রহিম রানা
সিনিয়র গণমাধ্যমকর্মী, সাহিত্যিক ও কলামিস্ট।

error: Content is protected !!