শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রামঃ

দক্ষ তরুণ্য, বিনিয়োগ পরিবেশ ও টেকসই উন্নয়নই আমাদের লক্ষ্য : অধ্যক্ষ হেলালী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:৪১ এএম | 116 বার পড়া হয়েছে
দক্ষ তরুণ্য, বিনিয়োগ পরিবেশ ও টেকসই উন্নয়নই আমাদের লক্ষ্য : অধ্যক্ষ হেলালী

চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক, সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, “দক্ষ তরুণ্য গঠন, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “শুধু নির্বাচনে জয়লাভ নয়, বরং পিছিয়ে পড়া মানুষের জীবনের উন্নয়নই প্রকৃত বিজয়। জনগণের কল্যাণই জামায়াতের রাজনীতির কেন্দ্রবিন্দু।”

৭ অক্টোবর সন্ধ্যায় পশ্চিম খুলশীর শুলকবহরস্থ আব্দুল হামিদ রোডে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্থানীয় মির্জাপুল ইউনিট জামায়াতের সভাপতি জামাল উদ্দীন সিকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী এবং ৮ নং শুলকবহর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি শহীদুল্লাহ তালুকদার।

ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী তার বক্তব্যে বলেন, “ক্ষমতা লাভের জন্য কারও কাছে মাথা নত করা হবে না। যারা মর্যাদা বিক্রি করে ক্ষমতা অর্জনের স্বপ্ন দেখে, জনগণ তাদের গণতান্ত্রিক ব্যালটের মাধ্যমে প্রত্যাখ্যান করবে।”

শুলকবহর ওয়ার্ড ২ নির্বাচনী জোন প্রধান গিয়াস উদ্দীন তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কাতালগঞ্জ সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি নুরুল ইসলাম, স্থানীয় কমিউনিটি নেতা আব্দুল হামিদ, এনামুল হক, রাশেদুল ইসলাম, মনিরুল ইসলাম, আমীর হোসেন ও ডা. আবুল কালাম।

স্থানীয় নেতারা তাদের বক্তব্যে বলেন, “স্বচ্ছ নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তরুণদের শিক্ষায় সুযোগ সৃষ্টি ও বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের অগ্রাধিকারের ক্ষেত্র।”

তারা আরও যোগ করেন, দক্ষ মানবসম্পদ গঠন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা প্রদান করে স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করাই হবে উন্নয়নের ভিত্তি। উঠান বৈঠকে এলাকার বিপুল সংখ্যক তরুণ ও গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা নির্বাচনী প্রচারণায় প্রাণচাঞ্চল্য যোগ করেছে।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!