বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২

আপনি কেমন মানুষ তা বলে দেবে সেলফি

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১২:৩৪ পিএম | 107 বার পড়া হয়েছে
আপনি কেমন মানুষ তা বলে দেবে সেলফি

স্টোরি, প্রোফাইল পিকচার, কভার ফটো… ছবির কি আর শেষ আছে! সোশ্যাল মিডিয়ায় সারাদিন অ্যাক্টিভ থাকতে হলে ছবি তো লাগবেই। আর তাই সকলেই মজেন সেলফিতে। ঘুম থেকে উঠে সেলফি, মর্নিং ওয়াকে গিয়ে সেলফি, খেতে বসে সেলফি, ঘুরতে গিয়ে সেলফি। তবে জানেন কি এই সেলফি দেখেই জানা যায় আপনার ব্যক্তিত্ব।

সম্প্রতি গবেষণায় এমনটাই দেখা গিয়েছে। কারণ অনেকেই আছেন যারা বেশ বেছে বেছে ছবি আপলোড করেন। আবার এমনও অনেকে আছেন যারা শুধুমাত্র নিজের ঢাক পেটাতে যা খুশি তাই আপলোড করে দেন। এমনকী হাঁচি হলে সেই ছবিও আপলোড করেন। আবার এমন অনেক মানুষ আছেন, যারা নিজেদের লাইক সংখ্যা বাড়ানোর জন্য একটি ছবিতে একাধিক ব্যক্তিকে ট্যাগ করে দেন।

হাসি, কান্না, বেদনা সবেরই এক্সপ্রেশন দিয়ে সেলফি তুলে আপলোড করছেন। এবার দেখে নিন, কীভাবে ছবি দিয়েই জানবেন নিজের ব্যক্তিত্ব।

হাসি মুখে সেলফি

মুখ বাঁকিয়ে হাসিমুখে সেলফি শোভা পাচ্ছে আপনার প্রোফাইলে? সবসময় চুল ঘেঁটে সেলফি তুলতে ভালোবাসেন? তাহলে আপনি নিজেকে একটু বেশিই ভালোবাসেন। নিজের ভালো দিক ছাড়া খারাপ দিক কোনও মতেই প্রকাশ্যে আনতে চান না। মুখ লুকনো মুখ দেখেই বোঝা যায় আপনি নিজেকে একটু অন্তরালেই থাকতে ভালোবাসেন। সবার কাছে নিজের আসল রূপ একটু রহস্যময়তার মোড়কেই রাখতে চান।

ডিকোড সেলফি
বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গেলে সেলফি তোলেন, সেই সেলফি সোশ্যাল মিডিয়ায় আপলোড না করা অবধি শান্তি হয় না? তাহলে হলফ করে বলা যায় সেলফি তোলা আপনার অভ্যেস আর সবসময় নিজেকে পরিপাটি দেখাতে আপনি পছন্দ করেন।

পাউট সেলফি
মুখ না বাঁকিয়ে সেলফি তুলতে পারেন না? সবসময় পাউট করে সেলফি তোলেন? রিসার্চ বলছে পাউট করে যারা সেলফি তোলেন তারা আদতে ন্যাকা। এছাড়াও তাদের মধ্যে ইমোশন ঠিক করে কাজ করে না। ঘাড় ও মুখ বেঁকিয়ে সেলফি তোলার জন্য আপনার স্নায়বিক সমস্যাও হতে পারে। এছাড়াও যারা পাউট করে সেলফি তোলেন তারা খুব অস্থির মনের মানুষ।

জিভ ভেঙানো সেলফি
সেলফি তুলতে গেলেই আপনি জিভ কাটেন? সেই সঙ্গে হাতের আঙুল থাকে ইয়ো ইয়ো কায়দায়? গবেষণা অনুযায়ী আপনি এই ভাবে সেলফি তুললে আপনাকে মজাদার মানুষের তকমা দেওয়া যায়। আপনি সবসময়ই মজা করতে ভালোবাসেন। সেই সঙ্গে অবশ্যই কিছুটা বোকাও। এমনকী ক্যামেরার সামনে আপনি খুব একটা স্বাচ্ছন্দ নন। সেই ভাব যাতে ক্যামেরায় ধরা না পড়ে তা ঢাকতেই এমনভাবে ছবি তোলা।

ওয়ার্ক আউট সেলফি
প্রতিদিন শরীরচর্চা আপনার অভ্যেস, আর তাই ওয়ার্ক আউট শেষ হলে সেলফি তোলেন? এর অর্থ কিন্তু আপনি নিজের প্রতি যথেষ্ঠ যত্নবান। নিজের শরীর, স্বাস্থ্য এবং ব্যক্তিত্বের উপর কড়া নজর রাখেন। কীভাবে উন্নতি করা যায় সেই চেষ্টাই করেন। আর এর সঙ্গে অবশ্যই আপনি নিজের কাজকে ভালোবাসেন। নিজ লক্ষ্যে আপনি সর্বদাই স্থির। জীবনের বাস্তববোধ আপনার মধ্যে অনেকটাই বেশি।

বেডরুম সেলফি
ঘুম থেকে উঠে আধশোওয়া অবস্থায় বিছানাতেই সেলফি তোলেন? কিংবা ঘুমোতে যাওয়ার আগে কোলবালিশ জড়িয়ে সেলফি পোস্ট করে নিজেকে ‘কিউট’ প্রমাণিত করতে চান? এর অর্থ হল আপনার জীবন ওপেন সিক্রেট। নিজের ব্যক্তিগত বিষয়ে মাথা ঘামান না। জীবনের যাবতীয় সিক্রেট পরিচিতদের গড়গড়িয়ে বলে দেন। সেই সঙ্গে জীবনে আপনি কী করবেন, কোনটা ভুল তাই নিয়ে যদি তৃতীয় কোনও ব্যক্তি মাথা গলান তাহলেও আপনার কোনও আপত্তি নেই।

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

খোকন হাওলাদার, সাভার (ঢাকা) প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৮ পিএম
আশুলিয়ায় গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়া এলাকায় এক গার্মেন্টসকর্মী নারীকে নগ্ন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মোছাঃ মিনারা খাতুন (৩৬) অভিযুক্ত মোঃ সাজ্জাদ ঢালী (২৮)-এর বিরুদ্ধে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী বিদেশে অবস্থান করায় তিনি কন্যাসন্তানকে নিয়ে আশুলিয়ায় ভাড়া বাসায় বসবাস করেন এবং স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করেন। অভিযুক্ত সাজ্জাদ ঢালীর সঙ্গে তার পরিচয় হয় মোবাইল ফোনের মাধ্যমে। অভিযুক্ত নিজেকে বিশ্বস্ত পরিচিত দাবি করে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫৮ হাজার টাকা হাতিয়ে নেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ভুক্তভোগীকে নানাভাবে ভয়ভীতি ও হুমকি দিতে শুরু করেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ভুক্তভোগীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবি সংগ্রহ করে অন্য এক নারীর নগ্ন শরীরের সঙ্গে যুক্ত করে ভুয়া ভিডিও তৈরি করেন। পরে সেই ভিডিও ভুক্তভোগীর স্বামীর কাছে পাঠানোর হুমকি দিয়ে আরও অর্থ আদায় করেন তিনি।

একপর্যায়ে কুপ্রস্তাবে রাজি না হওয়ায় অভিযুক্ত ইমু অ্যাপের ভিডিও কলে ভুক্তভোগীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তা সরাসরি তার স্বামীর কাছে পাঠিয়ে দেন বলে অভিযোগ করা হয়েছে। এর ফলে ভুক্তভোগীর দাম্পত্য জীবনে চরম সংকট সৃষ্টি হয় এবং তার স্বামী তালাকের হুমকি দেন।

ভুক্তভোগীর অভিযোগে বলা হয়, সর্বশেষ গত ২৮ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত পুনরায় নগ্ন ভিডিও পাঠিয়ে তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। এমনকি থানায় অভিযোগ দায়ের করার পরও অভিযুক্ত মোবাইল ফোনে ভুক্তভোগীকে হুমকি দেন। তিনি ভুক্তভোগীর দেশে থাকা ভাইকে আটক করে মারধর ও হত্যার হুমকিও দিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভুক্তভোগী মিনারা খাতুন বলেন, “আমি এই প্রতারক ও ব্ল্যাকমেইলকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে আর কোনো নারী এ ধরনের ভয়াবহ অপরাধের শিকার না হন।”

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ

কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

অঞ্জনা চৌধুরী, নির্বাহী সম্পাদক উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৩৭ পিএম
কাজিপুরে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে বাজার মনিটরিং জোরদার করেছে কাজিপুর উপজেলা প্রশাসন। এ উপলক্ষ্যে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজার পরিদর্শন করেন।

তিনি উপজেলার সিমান্তবাজার, সোনামুখী ও আলমপুর সহ বড় বাজারগুলো ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। এ সময় নিত্যপণ্যের মূল্যতালিকা টানানো হয়েছে কিনা, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কিনা এবং পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে কিনা তা তদারকি করেন।

এছাড়াও বাজার দখলমুক্ত করতে বাজারে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। বাজার মনিটরিং শেষে ইউএনও গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য বলেন, রমজান মাসে কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মুনাফা আদায় বরদাস্ত করা হবে না। ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কেউ অনিয়ম করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়াও বাজারগুলোতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাইমা জাহান সুমাইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শরীফুল ইসলাম, প্রানীসম্পদ কর্মকর্তা ডা. দিদারুল আহসান সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।

স্থানীয় ক্রেতারা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত মনিটরিং হলে বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে রমজানের বাজার করতে পারবে।

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৩ পিএম
বাংলাদেশের আকাশে পবিত্র রমজানের চাঁদ গেছে

বাংলাদেশের আকাশে আজ (১৮ই ফেব্রুয়ারি) ২০২৬ (বুধবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জাতীয় চাঁদ দেখা কমিটি ঘোষণা দিয়েছে। এতে বলা হয়েছে সন্ধ্যার পরে দেশের বিভিন্ন স্থানে নতুন চাঁদ দেখা গেছে এবং আগামী (১৯ই ফেব্রুয়ারি) (বৃহস্পতিবার) থেকে বাংলাদেশে রোজা শুরু হবে। চাঁদ দেখা যাওয়ার খবরটি আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন ও জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকের পরে নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ দেশের আকাশে রমজানের নতুন চাঁদ দেখা গেছে, তাই পবিত্র রমজান মাস আজ শুরুর ঘোষণা করা হয়েছে এবং কাল থেকে রোজা পালন শুরু হবে।