মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

শিশুর যত্নে হতে হবে কৌশলী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৬:১৬ এএম | 101 বার পড়া হয়েছে
শিশুর যত্নে হতে হবে কৌশলী

নতুন শিশু একটি পরিবারে আনে আনন্দের স্রোত। ছোটমনিকে ঘিরে উৎসবের কমতি থাকেনা। ঘুমিয়ে থাকা শিশুর মুখের দিকে তাকিয়ে বাবা-মা হয়তো স্বপ্ন দেখেন ভবিষ্যতের। স্বপ্ন বাস্তবে রূপ দিতে অবশ্য বহুদূর। শিশুর লালন-পালন যে চাট্টিখানি কথা নয়।

দুই বছর বয়স পর্যন্ত শিশুর যত্ন কীভাবে নেবেন বা নিতে হবে সে বিষয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে জেনে নেয়াটা সবার জন্যই উপকারে আসে।

ভাবতে হবে ক্ষুধা-তৃষ্ণা মেটানো নিয়ে
ছয় মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধই যথেষ্ঠ। এক ফোটা পানি দেওয়ারও প্রয়োজন নেই। ক্ষুধা মিটছেনা ভেবে বাজারে পাওয়া কৌটার দুধ (ফর্মুলা মিল্ক) কিংবা গরুর দুধ দেওয়ার মতো ভুল একদম করা যাবেনা। এগুলো শিশুর জন্য ক্ষতিতকর।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের নবজাতক বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ তোফাজ্জল হোসেন খান জানালেন, ২৪ ঘন্টায় ৮-১০ বার দুধ পান করালে অন্তত ছয়বার শিশু প্রস্রাব করলে, নিয়মিত ওজন বৃদ্ধি পেলে বুঝবেন শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক ইফফাত আরা শামসাদ জানালেন, শিশুর বয়স ছয় মাস পুর্ণ হলে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার দিন। একটু-একটু খাবারের পরিমাণ বাড়ান। শিশুকে সবার সাথে ঘরে তৈরি করা শক্ত (সেমি সলিড) খাবার দিতে পারেন। ভাত, মাছ, ডাল, শাকসবজি সব মাখিয়ে মজা করে খাইয়ে দিন ওকে। মুঠোফোন বা টেলিভিশন দেখিয়ে নয়। শিশুকে খাওয়াতে জোরাজুরি করবেন না। সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ওকে বসিয়ে খাওয়ান। চাইলে আলাদা খাবার রান্না করতে পারেন, তবে অতিরিক্ত পাতলা করে নয়।

তিনি আরও জানান, প্রতিদিন একটি ডিম ও একটি ফল শিশুকে খেতে দিন। ডিম অবশ্যই তেলে ভালভাবে ভেজে নিন (রান্না করলে যেন পর্যাপ্ত সময় রান্না করা হয়)। না হলে জীবানু সংক্রমণ হতে পারে। দুই বেলা ভাত বা খিচুড়ি এবং সকালের নাস্তার পাশাপাশি আরও দুই বেলা পুষ্টিকর নাাস্তা দেওয়া ভাল (মোট পাঁচবার খাবার)। ছয় মাস বয়সের পর শিশুকে গ্লাসে করে পানি খেতে দিন, কোন মামপট বা ফিডারে নয়। কোমল পানীয়, চিপস, চানাচুরের অভ্যাস করবেন না।

ভারতে হবে পোষাক নিয়ে, বজায় রাখতে হবে পরিচ্ছন্নতা
শীতকালে শিশুকে পরিচ্ছন্ন শীত পোশাকতো দেবেনই, অবশ্যই মাথা ঢেকে রাখুন। জন্মের অন্তত তিন দিন পার হলে গোসল করান। একদিন অন্তর গোসল করান (শীতের সময়)। বয়স এক মাস পার হলে প্রতিদিন গোসল করান। ফুটানো পানি কুসুম গরম অবস্থায় তা দিয়ে শিশুকে গোসল করাবেন। আর্দ্রতার জন্য গোসলের আগে তেল মালিশ করলে সমস্যা নেই। আর সর্ষের তেল ঝাঁজালো, তাই মুখে ও মাথায় তা দেওয়ার দরকার নেই। যেকোন তেল অতিরিক্তি দেওয়া হলে মাথার ত্বকে প্রলেপ পড়তে পারে। শিশুর ত্বকের উপযোগী কম ক্ষারের সাবান ব্যবহার করতে পারেন প্রতিদিন। সোনামনির চুলের উপযোগী শ্যাম্পু ব্যবহার করুন সপ্তাহে দুইদিনই যথেষ্ট। গোসলের পর বেবি লোশন দিতে পারেন। তবে বয়স ১৫ দিনের আগে তেল, লোশন কিছুই দেওয়ার প্রয়োজন নেই। শীতে ছোট শিশুর চুল না ফেলাই ভালো। নবজাতকের প্রথম চুল ফেলতে দেড়-দুই মাস অপেক্ষা করুন।

নিরাপদ ঘুমের ব্যবস্থা করতে হবে
প্রচলিত নিয়মে বিছানায় নবজাতকের মাথা রাখতে পাগড়ির মতো গোল করে কিছু তৈরি করা হয়, যার কোন প্রয়োজন নেই। নবজাতকের জন্য এক ইঞ্চি উচ্চতার নরম ও পাতলা বালিশ ভালো, খেয়াল রাখুন যেন ঘাড়ে ভাজ না পড়ে। চাইলে শিশুর জন্য চারকোনা কাপড় প্যাচানো ছাড়া ভাঁজ করে এক ইঞ্চি উচ্চতা করে নিতে পারেন। ছয় মাসের পর বয়স অনুযায়ী বালিশের উচ্চতা বাড়ানো যায়। দুই বছর বয়সে এই উচ্চতা দুই ইঞ্চি করতে পারেন। শিশু মায়ের কাছেই ঘুমাবে। তবে খেয়াল রাখুন, কম্বল, কাঁথা, বিছানার চাদর, বালিশ এমনকি মায়ের শরীরের কোন অংশ যেন শিশুর নাক, মুখ চেপে না যায়, কিংবা শিশু বিছানা থেকে পড়ে না যায়।

যত্নবান হতে হবে শিশুর বেড়ে ওঠার বিষয়ে
প্রতিদিন শিশুকে অন্তত ৩০ মিনিট রোদ্দুরে রাখুন। সকাল নয়টার আগে বিকাল চারটার পর রোদে রাখা ভাল। সঙ্গে থাকুন মা-ও। দু’জনের শরীরেই ভিটামিন ডি তৈরি হবে। তিন মাস পর্যন্ত খুবই সাবধানে কোলে নিন, যেন ঘারের পিছনে শক্তভাবে ধরা থাকে। অর্থাৎ কোনভাবেই যেন শিশুর মাথা ঝুলে না পড়ে। হাত ধরে টেনে শিশুকে কোলে নেওয়া উচিৎ নয়, কাঁধের জয়েন্ট বা জোড়া আলগা হয়ে হাত ঝুলে পড়তে পারে। হাঁটা শেখাতে ওয়াকার দেওয়া নিষেধ। প্রাকৃতিক নিয়মে শিশু একেক ধাপে একেক কাজ শেখে। নিয়মের বাইরে গেলে উল্টো ফল হতে পারে (হাঁটা শিখতে দেরি হতে পারে)।

অনেক সময় মায়ের অফিসে শিশুকে নিয়ে দুধপান করিয়ে আনার সুযোগ থাকে, শিশুকে রাখার ব্যবস্থাও থাকে। প্রয়োজনে শিশুকে বাইরে নিতে ক্ষতি নেই। বুকের সামনে শিশুকে ঝুলিয়ে বহন করলেও ক্ষতি নেই। শুধু সে যেন পুরোপুরি ‘সাপোর্ট’ পায়, মানে ওর শরীর যেন পুরোপুরিভাবে সমর্থিত থাকে।

সূত্র: বাসস

উখিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি (কক্সবাজার), উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৮ পিএম
উখিয়ায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বেশ গুরুত্বের মধ্য দিয়ে (১০ মার্চ) সকাল ১০ টায় উবখিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

সকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমার নেতৃত্বে একটি চমকপ্রদ শোভাযাত্রার মধ্যে দিয়ে শতাধিক সরকারি বেসরকারি কর্মকর্তার অংশ গ্রহণে অনুষ্টানের শুভসূচনা হয়। পরে শোভাযাত্রাটি উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নতুন কার্যালয়ে গিয়ে থামে।
এই সময় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও দূর্যোগ ব্যবস্থাপনা উখিয়া উপজেলা টিমের(সিপিপি) সদস্যরা দৃষ্টিনন্দন মহড়ার আয়োজন করে।মহাড়া শেষে উখিয়া উপজেলা অডিটোরিয়ামে দূর্যোগ প্রস্তুতি দিবস/২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উখিয়া উপজেলা বি এন পির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক্তার এহেচান উল্লাহ সিকদার উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহাম্মদ চৌধুরী ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা রেডক্রিসেন্ট কর্মকর্তা আব্দুস ছামাদ সিপিপি প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল
কারিতাস বাংলাদেশ উখিয়া উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক উখিয়া উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এটি,এম কাউসার আহাম্মদ
প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডক্রিসেন্ট কর্মকর্তা মুবিন।আলোচনা শেষে দূর্যোগ প্রস্তুতি দিবস/২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী প্রতিযোগীদের হাতে পুরুষ্কার তুলে দেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সাবেক উখিয়া উপজেলা চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।

পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত

মো. আরফান আলী, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:১৫ পিএম
পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষ্যে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক , বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ সকাল ১১ ঘটিকায় উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচীর আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, পীরগঞ্জ।

“দূর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষ্যে প্রথমে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড পরিস্থিতিতে করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক মহড়া প্রদর্শন করা হয়।

আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম , প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা, পীরগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি জেড এ বাবুল, মুক্তিযোদ্বা হাফিজ উদ্দিন প্রমুখ অত্র দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দূর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে তরুণ সমাজকে দূর্যোগ ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে একটি প্রস্তুত ও সচেতন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, সামাজিক সংগঠন, ও স্থানীয় জনগণ অংশগ্রহণ করে।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:১৬ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছে

বিএনপির স্হায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য ড. মঈন খান বলেছেন, বিএনপি দেশের গনতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়নে কাজ করেছে। গনতছাত্র-জনতার বিপ্লবের ফলশ্রুতিতে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে। বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে প্রধান ভূমিকা পালন করেছে । বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গনতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব ও দিক নির্দেশনা দিয়েছেন । তার দিক-নির্দেশনায় আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছি। জাতীয় সংসদ নির্বাচনের ফলশ্রুতিতে এই দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। গণতান্তিক সরকার গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে দেশের মানুষের কাছে তাদের সকল মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া। আর এই কার্যক্রম ইতিমধ্যেই শুরু হয়েছে।
সোমবার নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে নরসিংদী স্টোডিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ৫ বছর বিএনপি সরকার সামাজিক সুশৃঙ্খলা, মানুষের মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক মুক্তিসহ মানুষের সকল অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, নরসিংদী জেলা বিএনপি ঐক্যবদ্ধ একটি পরিবার। তাই আমাদের মধ্যে কোনো প্রকার দ্বন্দ্ব বা সংঘাত নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা নরসিংদী তথা সারা দেশকে এগিয়ে নিয়ে যাবো। মানুষ ও জনগণের কল্যাণে আমরা নিজেদেরকে বিলিয়ে দেবো। নির্বাচনের পূর্বে বিএনপি যে সব অঙ্গীকার করেছে, তা আমরা পূরন করবো।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহীর পরিচসলনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এছাড়াও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক, জেলা জামায়াতের আমির মাওলানা মুসলেহুদ্দীনসহ বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

error: Content is protected !!