রূপগঞ্জে এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (১০আগস্ট) দুপুরে রূপগঞ্জ উপজেলার তারাব পৌর অডিটোরিয়ামে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রধান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলার এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী, প্রতিষ্ঠান প্রধান, অভিভাবকসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন
প্রধান অতিথির বক্তব্যে ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটার জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ফেসবুক নামক ট্রমার মধ্যে যেন নিজেকে রিলেট করে না ফেলি। আমরা যেন এ রোগে আক্রান্ত হয়ে না পড়ি। এটা এক ধরনের ডিজিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামীন এই প্রজন্মকে হেফাজত করুক।
তিনি বলেন, নিজের কোন অপরচুনিটিকে তুমি নষ্ট করো না সকল সুযোগ কাজে লাগাও। এরপরে অপরচুনিটি গুলো তোমার পায়ে এসে ধরা দিবে ইনশাল্লাহ। এজন্য আমরা তোমাদের সতর্ক করি। আমরা তোমাদের হৃদয় দিয়ে ভালোবাসি। দেশের সন্তান যারা আগামীদিনে এই বাংলাদেশকে গড়ে তুলবে তাদের প্রত্যেককে আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে চেষ্টা করি। তোমরা যদি ভালো কিছু করো সেটা আমার দেশের সফলতা।
নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাতের সঞ্চালনায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আকরাম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটার জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল জব্বার , কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান, জামায়াত মনোনীত নারায়ণগঞ্জ -৩ ড.ইকবাল হোসেন ভূঁইয়া প্রমুখ।














