শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

কলমে: শেফালী সাথী

মোবাইল আসক্তি সন্তানের সাথে বাবা-মায়ের দূরত্ব বাড়ায়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ১০:৪৫ এএম | 192 বার পড়া হয়েছে
মোবাইল আসক্তি সন্তানের সাথে বাবা-মায়ের দূরত্ব বাড়ায়

ভয়ংকর এক প্রজন্ম তৈরি হচ্ছে। যাদের ভিতরে সভ্যতা, ভদ্রতা,লজ্জা, বিনয় কিংবা মনুষ্যত্ব কিছুই নেই।
আছে ব্যক্তি স্বার্থের নির্মম এক পেশে দায়িত্ব ও কর্তব্য পালনের বেড়াজাল।
বলছি বর্তমান সময়ের সন্তানদের কথা। প্রতিনিয়ত স্ট্রাগেল আর প্রতিযোগিতার বাজারে অভিভাবকরা সন্তান লালন পালনে জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যাচ্ছেন।
তাদের সন্তান যেন উজ্জ্বল ও নিরাপদ একটা ভবিষ্যৎ জীবন পায়।
প্রতিটি স্কুল কলেজ পড়ুয়া সন্তানদের হাতে স্মার্টফোন ইন্টারনেট ।
যৌথ পরিবারগুলো ভেঙে তৈরি হয়েছে ছোট পরিবার ।
প্রতিনিয়ত ভালো থাকার দৌড়ে মা-বাবার ব্যস্ততা ;সুযোগ তৈরি হচ্ছে একা থাকার, মোবাইলে নেটওয়ার্ক তৈরি, চ্যাটিং ,ভিডিও চ্যাটিং, গ্রুপিং, রাত জেগে নেট ব্যবহার, সকালে দেরি করে ঘুম থেকে ওঠা ,ক্ষুধা মন্দা, ধুমপান , মাদক,স্কুল কলেজ ফাঁকি, পড়াশোনায় অনীহা।
আর এসব করতে করতে মা-বাবা ও পরিবারের সাথে তৈরি হয় এক মানসিক দূরত্ব।
সন্তানরা উপলব্ধি করতে ভুলে যায়,
তাদের জীবনে তাদের মা-বাবার ত্যাগ। নিজেদের খুশি ,ইচ্ছা, পছন্দ,কেই গুরুত্বপূর্ণ মনে হয়।
তাদের প্রতিনিয়ত চাহিদা পূরণের চাপে বাবা-মা ব্যর্থ হলে, তারা উশৃঙ্খলাচরণ করতেও পিছুপা হন না ।
সামর্থ্যের বাইরে গিয়ে, সন্তানের জন্য কিছু করার মানসিকতাই এই প্রজন্মকে অধঃপতনের দাড় গোরায় এনে ফেলেছে।
এই প্রজন্ম নিজেরা বাবা-মায়ের কাছ হতে এত বেশি গুরুত্ব পেয়েছে; যে এরা নিজেদেরকে প্রথম শ্রেণীর পর্যায়ে চিন্তা করে।
আর বাবা মাকে চতুর্থ শ্রেণী। নিজেদেরকে বাবা-মায়ের চেয়ে উৎকৃষ্ট মানের কিছু ভাবতে শুরু করে।
তার উপর দেখা যায় ,’বাবা মা নিজেরা হয়তো সাধারন পরিবার হতে এসে, স্ট্রাগল করে বড় হয়েছেন ।
সেক্ষেত্রে বাবা-মায়ের আত্মীয় স্বজনদের আর্থিক অবস্থা অনেকটা দুর্বল।
এদিকে মা-বাবা তাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বেস্ট স্কুল, কলেজ, বেস্ট পরিবেশে রাখার ফলে সন্তানদের চারপাশের পরিবেশ এবং বন্ধুবান্ধব, যাতায়াত একটা তথাকথিত উন্নত বলয় তৈরি হয়।
ফলে ওই সন্তানদের কথাবার্তা, চালচলন, পোশাক পরিচ্ছদ, ইত্যাদির সাথে তার শিকড়ের মানুষগুলোর সাথে ব্যাপক ব্যবধান তৈরি হয়।
তারা আর কিছুতেই তাদের সাথে মিশতে পারে না। তাদের সংস্কৃতির সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে না।
এরপর শুরু হয় উচ্চাকাঙ্ক্ষা; অধিকাংশ সন্তান তাদের উচ্চাকাঙ্ক্ষার জন্য বিভিন্ন বিষয়ে আগ্রহ প্রকাশ করে। বাবা-মা তা পূরণে ব্যর্থ হলে, চলে অসন্তোষ, উশৃঙ্খল আচরণ, বেয়াদবি।
তার প্রতিচ্ছবি আমরা দেখেছি মেহেরিন কিংবা ঐশী সহ হাজার হাজার জানা-অজানা সব সন্তানের অধঃপতন থেকে ।
ঐশী তবু বাবা-মাকে হত্যা করে তাদেরকে চিরতরে বাবা-মা হিসেবে সন্তানের অধঃপতন দেখার যন্ত্রণা থেকে মুক্ত করে দিয়েছিল।
কিন্তু মেহরিন বাবা-মায়ের বিরুদ্ধে আদালতে মামলা করে বাবা মাকে জীবন্ত মৃত্যু দান করেছেন।
বাবা-মায়ের এতদিনের অর্জিত পারিবারিক শিক্ষা, সভ্যতা, আত্মসম্মান, মান -সম্মান এক নিমিষে সারা দেশবাসীর কাছে ধুলিষ্যৎ করে দিয়েছে।
অথচ এই বাবা-মা হয়তো রাত জেগে; দিনের পর দিন অসুস্থ মেয়েকে সেবা করেছেন। দিনের পর দিন তার স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করে গেছেন।
দিনের পর দিন পরিশ্রম শেষে বাড়িতে ফিরে সন্তানের জন্য উৎকণ্ঠা করেছেন। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য চেষ্টা করে গেছেন। আজ তারা তার প্রতিদান পাচ্ছেন।
উত্তোরণের উপায়:
বর্তমান এই অস্থির সময়ে এই সমস্যা থেকে উত্তরণের পথ সবারই অজানা। তবু বলি,
* নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কিছু করাটা বোকামি।
* আপনার যা আছে তার মধ্য দিয়ে আপনার সামর্থ্য এবং দায়িত্ব পালনের মধ্যে একটা ভারসাম্য রক্ষা করুন।
* সমস্ত পরিশ্রম ও কর্মব্যস্ততার মাঝে একটু সময় বের করে সন্তানের সাথে কাটান।
* এইচএসসি পরীক্ষার শেষের আগে সন্তানের হাতে স্মার্টফোন দিবেন না। একান্ত দরকার হলে, যোগাযোগ রক্ষার জন্য বাটন ফোন দিতে পারেন।
* সন্তানদের বন্ধু বান্ধবীদের আচার-আচরণ চাল -চলন সম্পর্কে খোঁজ খবর রাখুন ।এবং সেই মোতাবেক সন্তানকে মিশতে দিন।
* প্রয়োজনের অতিরিক্ত অর্থ সন্তানের হাতে দিবেন না।
* মাঝে মাঝে সন্তানদের সাথে খোলামেলা আলাপ আলোচনা করুন। বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে তার পরামর্শ চান।
মনে রাখবেন;
সম্পদ হারিয়ে গেলে হয়তো মানুষ কষ্ট পায়। কিন্তু সেটা সাময়িক ।
কিন্তু সন্তান হারালে সেই যন্ত্রণা সইবার ক্ষমতা কোন বাবা-মায়ের থাকে না। সন্তান আমাদের স্নেহের, ভালোবাসার ধন ।
সময় থাকতে সাবধান হোন।
ভালো থাকুক পৃথিবীর সব সন্তানেরা । ভালো থাকুক সব বাবা মায়েরা।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!