শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

তৃণমূলের গর্ব

আন্দোলন-সংগ্রামে মাঠের সৈনিক মোঃ ইউসুফ আলী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:০৪ পিএম | 235 বার পড়া হয়েছে
আন্দোলন-সংগ্রামে মাঠের সৈনিক মোঃ ইউসুফ আলী

রাজনীতির মূল ভিত্তি যেখানে আদর্শ, ত্যাগ, সাহসিকতা ও জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক—সেই মূল্যবোধের বাস্তব উদাহরণ হলেন মোঃ ইউসুফ আলী। বগুড়া জেলার কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের মানুষ তাঁকে চেনেন একজন সাহসী, নির্ভীক ও আদর্শবান নেতার পরিচয়ে। তিনি বর্তমানে জামগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। কিন্তু এ পথচলা শুরু হয়েছিল ছাত্র রাজনীতি থেকে—তিনি ছিলেন একজন তুখোড় ও সচেতন সাবেক ছাত্রনেতা।

ছাত্রজীবনেই জাতীয়তাবাদী দর্শনে অনুপ্রাণিত হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের আদর্শকে হৃদয়ে ধারণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন মোঃ ইউসুফ আলী। ছাত্রাবস্থা থেকেই সাহস, বুদ্ধিমত্তা ও সংগঠনের প্রতি আন্তরিকতা দিয়ে নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তাঁর রাজনীতি কখনো ক্ষমতা কিংবা সুবিধার জন্য নয়—বরং আদর্শ, ত্যাগ ও সংগ্রামের পথে চলাই তাঁর মূল চালিকাশক্তি।

বর্তমানে তিনি শুধুমাত্র জামগ্রাম ইউনিয়ন পর্যায়ে সীমাবদ্ধ নন—বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেনের একজন একনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মী হিসেবেও সক্রিয়ভাবে কাজ করছেন। উল্লেখ্য, মোশারফ হোসেন বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য ও এই এলাকার মাটি ও মানুষের নির্ভরতার নাম।

মোঃ ইউসুফ আলী সেই সময়ও মাঠে ছিলেন, যখন বিএনপির নেতাকর্মীদের ওপর একের পর এক মিথ্যা মামলা, হামলা, গ্রেফতার, নির্যাতন ও হুমকি চলছিল। দলের একনিষ্ঠ সৈনিক হিসেবে তিনি কখনও ভয় পাননি, পিছু হটেননি। স্বৈরাচারী সরকারের সময়ে বহু নেতা-কর্মী যখন আত্মগোপনে, তখন তিনি বুক চিতিয়ে জামগ্রাম বাজারে আওয়ামী লীগের প্রভাবের সামনে থেকে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। রাজনৈতিক সহিংসতার মধ্যেও মাঠে থেকে কর্মীদের পাশে থেকেছেন, দলীয় কর্মসূচি পালন করেছেন, এবং নেতাকর্মীদের মনোবল ধরে রাখতে নিরন্তর কাজ করে গেছেন।

তাঁর এই নির্ভীকতা, নিষ্ঠা ও আদর্শিক অবস্থান জামগ্রামের প্রতিটি ওয়ার্ডে তাঁকে তৃণমূলের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত করেছে। তিনি নেতা হিসেবে এমনই একজন যাঁর দরজা সব কর্মীর জন্য খোলা। কোনো পদ-পদবি তাঁর ব্যক্তিত্বকে বদলাতে পারেনি, বরং দায়িত্বের গভীরতা তাঁকে আরও মানবিক ও সংগঠক করে তুলেছে।

তৃণমূলের কর্মীদের একটাই চাওয়া—এমন পরিশ্রমী, ত্যাগী ও পরীক্ষিত নেতাকে এবার জামগ্রাম ইউনিয়ন যুবদলের নেতৃত্বে আনা হোক। কারণ তাঁর মধ্যে আছে ছাত্ররাজনীতি থেকে সংগঠন পরিচালনা পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগের বাস্তব নজির, সাংগঠনিক দূরদৃষ্টি এবং নেতৃত্বের দৃঢ়তা। কর্মীরা মনে করে, মোঃ ইউসুফ আলীর নেতৃত্বেই জামগ্রাম ইউনিয়নের যুবদল আরও সংগঠিত, গতিশীল ও কর্মক্ষম হয়ে উঠবে।

শুধু দলীয় নয়—মোঃ ইউসুফ আলী সাধারণ মানুষের সাথেও নিবিড় যোগাযোগ ও সম্পর্ক বজায় রাখেন। প্রতিটি আন্দোলন, প্রতিটি সংকটে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার কথায়,

“দল যদি আমাকে দায়িত্ব দেয়, আমি এই ইউনিয়নের প্রতিটি যুবককে জাতীয়তাবাদী চেতনায় সংগঠিত করে একটি শক্তিশালী ইউনিয়ন যুবদল গড়ে তুলব।”

তার এই আত্মবিশ্বাস ও আন্তরিকতাই আজ তাঁকে নেতা হিসেবে সবচেয়ে গ্রহণযোগ্য মুখে পরিণত করেছে।

শেষ কথা:
রাজনীতিতে জনপ্রিয়তা কিংবা উচ্চপদে থাকা নয়, একজন নেতা যখন মাঠের কর্মীর সঙ্গে একাত্ম হয়ে কাজ করেন—তখনই তিনি হয়ে ওঠেন তৃণমূলের আসল গর্ব। মোঃ ইউসুফ আলী সেই গর্বের নাম, সেই নেতৃত্বের প্রতীক—যিনি আদর্শকে জীবনের দর্শনে রূপ দিয়েছেন।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!