শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

অতিরিক্ত লোভ, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫, ৪:৪৭ পিএম | 196 বার পড়া হয়েছে
অতিরিক্ত লোভ, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়

জীবনে ন্যায়ের পথে চলা সহজ নয়, বিশেষ করে যখন চারপাশটা অন্যায়ের আদলে গড়া। আমি শিক্ষক, পেশাগত জীবনে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার অঙ্গীকার করেছি। নিজের জীবন দর্শনে বিশ্বাস করি, ভালোভাবে বেঁচে থাকার জন্য আহামরি তেমন কিছুর প্রয়োজন হয় না।
জীবনের মৌলিক প্রয়োজন মেটালেই যথেষ্ট—বাকি সবই অতিরিক্ত লোভ, যা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়। হাঁ, টাকা ইনকামের প্রত্যাশা যে নেই তা নয়, তবে তাও হতে হবে হালাল পথে। সেটা হতে পারে ব্যবসা করে বা অন্যকোন হালাল পথে। কারণ, মানুষের উপকার করতে টাকার বিকল্প নেই।
রাজনীতি করার ইচ্ছে আছে, তবে সেটা হতে হবে সততার সাথে। কারো তেল মেরে, চাটুকারিতা করে বা অবৈধ অর্থ খরচ করে নয়। কারণ, যেকোনো অবৈধ খরচের অর্থ উঠানোর জন্য আবারও হারাম পথে পা বাড়াতে হয়, যা আমি আমার জীবনে কখনোই করতে পারবো না। আমাকে ভালো কাজে ব্যবহার করতে পারবেন, অন্যায় কাজে নয়। এতে আমার কোন লিডার বা ফলোয়ার নাখোশ হতে পারেন। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহিল আজীম।
জীবনের একটা সময় হয়তো অর্থ রোজগারের জন্য কিছুটা বেপরোয়া ছিলাম, ইনকামও করেছি, কিন্তু অশান্তি কাটে নি। আবার জিরো মানিডও হয়েছি। সেই অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছি—অবৈধ অর্থ সম্পদের মতো হলেও আসলে তা বালির বাঁধের মতো, মুহূর্তেই ধ্বসে পড়ে কোন না কোন উপায়ে।
জীবনের সত্য উপলব্ধি হলো, হালাল পথে চললেই বরকত আসে। মহান আল্লাহ তায়ালা এমন অনেক সাহায্য করেছেন, যা হয়তো মানুষের চোখে ছোট কিন্তু আমার জীবনে বড় আশীর্বাদ। উদহরণ স্বরূপ যদি বলতে গেলে- আমার ছেলে ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে উচ্চশিক্ষা নিচ্ছে, তা যদি নিজের জোগান দিতে হতো, হয়তো পারতাম না।
অথচ আল্লাহ তায়ালা সেই দরজাও খুলে দিয়েছেন। পক্ষান্তরে, যদি আমি অবৈধ উপার্জন করে সন্তানদের পড়াশোনা চালাতাম, তাহলে তাদের শিক্ষাও হারামের ভাগীদার হতো, তাদের ভবিষ্যৎ জীবন, কর্ম ও উপার্জনও হারামে রূপান্তরিত হতো। এতে সমাজে তাদের অবস্থান যতই উচ্চ হোক না কেন, আল্লাহর দরবারে তারা হতো ক্ষতিগ্রস্ত।
তাই আমি বিশ্বাস করি—হারামের আরাম নেই। যেখানে জীবনের এক মুহূর্তের গ্যারান্টি নেই, সেখানে নিজের আত্মমর্যাদা বিকিয়ে দিয়ে সাময়িক বৈভবের মোহে পড়া নির্বোধের কাজ। আমি চাই না এমন জীবন, যেখানে মনেও শান্তি নেই, পথেও নিরাপত্তা নেই।
আমি চাই, সৎ পথে থেকে মানুষের ভালো চাইতে, সমাজের কল্যাণে কাজ করতে। রাজনীতি হোক মানুষের জন্য, না হোক নিজের খ্যাতির বা সম্পদের জন্য। আসুন, সবাই মহান আল্লাহ তায়ালার উপর ভরসা করে হালাল জীবন পরিচালনা করি। আমিন!

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!