রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

ভালোবাসা আর সংসার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ১:৪৬ পিএম | 249 বার পড়া হয়েছে
ভালোবাসা আর সংসার

বিয়ের পরে একটা সংসার ডান দিকে যাবে না বাম দিকে — এর মূল চালক হলো স্বামী।
সংসার অবশ্যই স্ত্রী গুছিয়ে রাখে, কিন্তু সংসার গুছিয়ে দেওয়ার দায়িত্ব একজন পুরুষের।

তাই একজন ভালো পুরুষকে বিয়ে করা অনেক জরুরি।
ভালোবাসা আর সংসার করা — দুইটা এক জিনিস না।
সময়ের সাথে সাথে কিন্তু মানুষ বদলায়।
আপনি নিজের বদলানো নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু আরেকজন ভালো হবে নাকি খারাপ — এটা আপনি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারবেন না।

তাই ভালোবাসার পরেও বিয়ের অনেক বছর পর অনেক সমস্যা দেখা যায়।

একজন পুরুষ যদি সঠিক হয়, তাহলে সংসার এমনি নিজে থেকেই সুন্দরভাবে চলে।

চারিত্রিক বৈশিষ্ট্য অনেক গুরুত্বপূর্ণ। একজন সংসারিক পুরুষ কেমন হওয়া উচিত এবং তার মধ্যে কি কি থাকা উচিত বা থাকা উচিত নয়, তাই লিখব।

🌸দায়িত্বহীন পুরুষ🌸

সবার আগে গুরুত্বপূর্ণ হলো দায়িত্বশীল হওয়া।
যে পুরুষ কানে শুনেও শোনে না, প্রয়োজন দেখার পরেও অন্ধের মতো ভান করে বসে থাকে,যে সংসারে থেকেও থাকে না — উড়ে ঘুরে বেড়ায়, সংসারের সমস্যাকে নিজের সমস্যা মনে করে না,
দায়িত্ব দেখলেই অজুহাত করে পালিয়ে যায় —
সেই পুরুষ কোনোদিন আপনাকে শান্তি দেবে না।

🌸বেকার, ধান্ধাবাজ পুরুষ🌸

এখন অনেকে এসে বলবে —
“Taka dekhe biye kore meyera”, “Takai shob”, bla bla.
ভাই, আপনি একজন স্ত্রীকে বিয়ে করে তার ৫টা মৌলিক চাহিদা পূরণ করতে না পারেন?
তাহলে আপনি কেন বিয়ে করবেন??

আপনি যখন একজন মেয়েকে বিয়ে করেন, you are the guardian of that girl!!
বাংলাদেশের আইন, ইসলাম — সব বলে, একজন মেয়েকে বিয়ে করলেyou must have to provide her a good house, food, clothes and all basic needs!
ভালোবাসা ঠিক আছে।আপনি যখন ভালোবাসেন, তখন আপনারা দুজন থাকেন ওই ভালোবাসায়, কিন্তু আপনারা যখন বিয়ে করেন, তখন একটা পুরো সমাজ আর আপনার সন্তান সেই বিয়েতে চলে আসে।যদি পুরুষ স্বনির্ভর না হয়, তাহলে এর খারাপ প্রভাব আপনার সন্তানদের ওপরেও পড়ে।আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যেতে পারে।
আপনি আত্মীয়স্বজনকেও ঠিকভাবে মেইনটেইন করতে পারবেন না।মৌলিক চাহিদা চাওয়া কোনো অপরাধ না — এটা অধিকার!
যদি আপনি স্বামী হিসেবে তা পূরণ করতে না পারেন, তাহলে সেটা আপনার দোষ!

🌸চরিত্রহীনতা🌸

একটা বড় সংখ্যক পুরুষ আছে বাংলাদেশে, যাদের চরিত্রে সমস্যা আছে।এবং তারা এটা জীবনে কোনোদিনও স্বীকার করবে না!
তারা ছেসরামি করবে, কিন্তু যুক্তি দেখাবে।
তারা ৪টা বিয়ে করবে, কারণ ইসলাম না — reason tader character e problem!কিন্তু বিয়ের সময় ব্যবহার করবে ইসলামকে।
একটা বিয়েতে যখন আপনার সঙ্গী চরিত্রহীন হয় — এর চেয়ে পেইনফুল আর কিছু হতে পারে না।And trust me!
আপনি সব বদলাতে পারবেন, কিন্তু এই চরিত্রের সমস্যা বদলাতে পারবেন না।কারণ এটা একটা রোগ!!!! চরিত্রবান পুরুষ আল্লাহর সবচেয়ে সুন্দর উপহার। যার চরিত্র ভালো, সে এক নারী নিয়েই ১০০ বছর কাটিয়ে দিতে পারবে। যে পুরুষের চরিত্র ভালো, তার নিজের স্ত্রী ছাড়া অন্য নারীকে নিয়ে এসব ভাবতেই ঘৃণা আসার কথা।

🌸গ্রহণযোগ্যতা না থাকা (Acceptance)🌸

সংসার জীবনে দুজন মানুষ একসাথে থাকে, উঠে-বসে।
অনেক কিছু মিলবে, অনেক কিছু মিলবে না — এটা স্বাভাবিক।
একজন পুরুষ যেহেতু একজন নারীর অভিভাবক, তাকে সেইভাবেই অনেক কিছু গ্রহণ করতে হয়।
স্ত্রীর ছোট ছোট ভুল থেকে শুরু করে তার উদ্বেগ, হতাশা, সমস্যা, বয়সের ছাপ, বিশৃঙ্খলতা — সব কিছুই গ্রহণ করতে হবে।
কেউ ১০০% পারফেক্ট না, কেউ ১০০% সার্ভ করে না।
যে পুরুষ যত বেশি গ্রহণ করতে পারে, সংসারে তত বেশি শান্তি।

🌸বোঝাপড়া (Understanding)🌸

একজন understanding husband পাওয়া একজন মেয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ।
না হলে সংসারজীবন খুব কঠিন হয়ে যায়।
স্ত্রীর সমস্যা বুঝে সেই অনুযায়ী ইতিবাচকভাবে আচরণ করা খুবই গুরুত্বপূর্ণ।
স্ত্রীর শরীর খারাপ হলে তার যত্ন নেওয়া, কাজে সাহায্য করা —
যে কোনো সমস্যা হলে বা স্ত্রী বিপদে পড়লে তাকে পজিটিভভাবে সাহায্য করা — এটা একজন understanding স্বামীর লক্ষণ।

🌸ঠান্ডা মাথা🌸

রাগ আসলে কম-বেশি সবার থাকে, কিন্তু বিয়ের পরে সেটা কন্ট্রোল করতে হয়।
ইসলামেও রাগ থাকা কোনো ভালো বা কুল জিনিস না।
এটা একটা খারাপ গুণ — রাগ শয়তানের চরিত্র, মানুষের হতে পারে না।দু’জন একসাথে থাকলে অনেক কিছু মিলবে না।
না মিললে রাগ উঠবে, কথা কাটাকাটি হবে —
তাই বলে স্ত্রীর গায়ে হাত তোলা উচিত না, গালাগালি করাও উচিত না।
এই জিনিসগুলো কোনো সুস্থ বা স্বাভাবিক মানুষ করে না!
একমাত্র পশুদের দ্বারাই এমন আচরণ সম্ভব।

আপনি জীবনের শেষ সময় শান্তিতে থাকবেন না অশান্তিতে — এটা নির্ভর করে আপনার জীবনসঙ্গীর ওপর।
তাই আবেগ না, বিবেক দিয়ে জীবনসঙ্গী বেছে নেবেন।

মোঃ আপেল মিয়া কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা

মোঃ আপেল মিয়া কুড়িগ্রাম প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৫:০৪ পিএম
কুড়িগ্রাম জেলা পরিষদে নতুন যাত্রার সুচনা

কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসনিক দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে সূচিত হলো এক নতুন অধ্যায়।

জেলা প্রশাসক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সফল ও দায়িত্বশীল নেতৃত্বের ধারাবাহিকতায় নবাগত জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

অন্নপূর্ণা দেবনাথের দক্ষতা, সততা ও আন্তরিক প্রচেষ্টায় কুড়িগ্রাম জেলা পরিষদ উন্নয়নের ধারায় এগিয়ে গেছে। তাঁর অবদান কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

নবাগত প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা। তাঁর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা পরিষদ আরও গতিশীল, জনমুখী ও উন্নয়নমুখী হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।

কুড়িগ্রামের অগ্রযাত্রা হোক আরও শক্তিশালী,ও সমৃদ্ধ।

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৫ পিএম
চুয়াডাঙ্গায় জ্বালানি তেলের মজুদ, পরিবহন ও বিপণন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে আজ ২৯ মার্চ ২০২৬ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জ্বালানি তেলের মজুদ, পরিবহন, বিপণন এবং সুশৃঙ্খল ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ​সভায় জনাব মোহাম্মদ কামাল হোসেন, জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

চুয়াডাঙ্গা জেলায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​সভায় বক্তারা বলেন, জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরকার নির্ধারিত মূল্যে সঠিক ও মানসম্মত জ্বালানি সাধারণ মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করতে জেলা প্রশাসন কঠোর মনিটরিং ব্যবস্থা চালু রাখবে। কোনো ধরণের অনিয়ম বা কালোবাজারি পরিলক্ষিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জ্বালানি তেলের পরিবহন এবং নিরাপত্তা নিশ্চিতকরণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​এছাড়াও সভায় আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিজিবি, পাম্প মালিক সমিতির নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ

পরিশেষে, আসন্ন দিনগুলোতে সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে ব্যবসায়ী ও ডিলারদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)

পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম) প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৪ পিএম
পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন

চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা এলাকায় স্বর্গীয় স্বপন দে’র বাড়িতে শ্রীশ্রী বাসন্তী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে চারদিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ২৪, ২৫, ২৬ ও ২৭ মার্চ ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই আয়োজনে ভক্তদের ব্যাপক অংশগ্রহণে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
অনুষ্ঠানমালার মধ্যে ছিল মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, সমবেত প্রার্থনা, মায়ের শুভ অধিবাস, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা, রাজভোগ নিবেদন, ভোগ আরতি ও কীর্তন, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, জাগরণ পূতিপাঠ, গীতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও নৃত্য প্রতিযোগিতা, ধর্মীয় আলোচনা সভা, ধুনুচি নৃত্য, ধর্মীয় নাটিকা (থিমস), পাল্টা কীর্তন, অতিথি সম্মাননা ও পুরস্কার বিতরণ এবং অন্নপ্রসাদ বিতরণ।
২৪ মার্চ মহাষষ্ঠীতে মায়ের বরণ ও ধুনুচি নৃত্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী প্রত্যয় বড়ুয়া ও তনু চৌধুরী।
২৫ মার্চ মহাসপ্তমীতে জাগরণ পূতিপাঠ পরিবেশন করেন জুয়েল দাশ। রাতে পাল্টা কীর্তনে অংশ নেন কবিয়াল বিকাশ দত্ত, ঝিনুক সরকার, নিরঞ্জন সরকার, হৃদয় বড়ুয়া ও তাঁদের দল।
২৬ মার্চ মহাঅষ্টমীতে গীতাপাঠ, সংগীত ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিচারকের দায়িত্ব পালন করেন স্বপ্না ঘোষ ও রিপন দাশ। রাতে একক লালন সংগীত পরিবেশন করেন জুয়েল দাশ এবং বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় থিম “মহামায়ায় মহাভারত” পরিবেশন করেন শ্রীজাতা চৌধুরী বন্যা।
২৭ মার্চ মহানবমীতে গীতা পাঠ পরিবেশন করেন বিকাশ দত্ত। নৃত্য প্রতিযোগিতা শেষে রাতে “ত্রিগুণাত্মিকা” শীর্ষক ধর্মীয় থিমস্ উপস্থাপন করে টিম যাজ্ঞসেনী, পরিচালনায় ছিলেন পার্থ দেওয়ানজী।
২৮ মার্চ শুভ বিজয়া দশমীতে মায়ের বিসর্জনের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

মহতী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা নেপাল কর।
শ্রীজাতা চৌধুরী বন্যা সঞ্চালনায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কৈলাসশ্বরী, শ্রীশ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা পরিষদের উপদেষ্টা মৃদুল পারিয়াল, আশালতা কলেজ সাবেক সভাপতি প্রবাল কৃষ্ণ দে,সংগঠক ও তরুণ রাজনীতিবিদ দোলন বড়ুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক সনজিব ঘোষ,রাঙ্গামাটি সরকারী কলেজের প্রভাষক রাজীব ঘোষ,রাউজান প্রেস ক্লাবের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, রাউজান প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মিলন বৈদ্য শুভ।
সম্মানিত অতিথি সংগঠক ও সমাজসেবক শিবু বিশ্বাস, মইশকরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রনজিত দাশ, হলি চাইন্ড স্কুল এন্ড কলেজের ভাইচ প্রিন্সিপাল পরমেশ ধর, স্টার লিট গ্রামার স্কুলের সহকারী শিক্ষক উজ্জ্বল ঘোষ,
সংগঠক ও সমাজসেবক সুধীর মুহুরী,শ্রীশ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক অসীম পারিয়াল,ক্ষেত্রপাল বিগ্রহ মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক পণ্ডিত লাভলু পারিয়াল,শ্রীশ্রী রক্ষা কালী মন্দির পরিচালনা পরিষদের অর্থ সম্পাদক সনজিত ধর বাপ্পু,বাগীশিক রাউজান উপজেলা সংসদের সভাপতি বিটু কান্তি দে প্রমূখ

শ্রীশ্রী বাসন্তী পূজা পরিচালনা পরিষদের সার্বিক তত্বাবধানে ছিলেন তপন দে,সুধীর দে,অধীর দে,রণধীর দে,রুবেল দে রাসেল দে সহ অন্যান্য সকল সদস্য বৃন্দ।

চারদিনব্যাপী এই মহতী আয়োজন ঘিরে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।

error: Content is protected !!