বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২
বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

মেয়েদের ফেসবুক আইডির নাম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ জুলাই, ২০২৫, ৫:২৪ পিএম | 1015 বার পড়া হয়েছে
মেয়েদের ফেসবুক আইডির নাম

☆মেয়েদের ফেসবুক আইডির নাম🐸👇 °°°°°°°মেয়েরা যা হয়।°° 😊😁
১– অবুজ বালিকা = গিয়ে দেখেন তিন বাচ্চার মা 🐸।
৩– রাজ কন্যা = গিয়ে দেখেন নদির পাড়ে ঘর😊
৪– কিউট পাগলী = গিয়ে দেখেন ডেগের কালি🌚
৫– এই চোখে তাকিও না প্রেমে পড়ে যাবে = অথছ গিয়ে দেখেন চোখ দুইটা দুই জেলায়😂
৬– অচেনা মেয়ে = গিয়ে দেখেন সবাই চিনে😏
৭– রাজ কুমারের আপেক্ষায় = অথচ গিয়ে দেখেন সে গিয়ে প্রেমিকের বুকে শুয়ে আছে ফাজিল ছেরি😟
৮– তুমি শুধু আমার = গিয়ে দেখেন সে আর কত জনের😐
৯– আজও তোমায় ভালোবাসি = এটা শুধু দেখানুর জন‍্য🐸
১০– মহান নারী = গিয়ে দেখেন ঐটা চলনা ময়ী নারী 😷
১১– বাবার রাজ কন্যা = এটা মানা যায় না😵
১২– অবুঝ মেয়ে = আসলে গিয়ে দেখেন পাইকা আছে😁
১৩– পরিবারের ছোট মেয়ে = এটা আসলে ৭০০ সয়তানের নানি 😬
১৪– নিল পরি = গিয়ে দেখেন পেত্নীর পরি🙃
১৫–পিচ্চি বাবুর আম্মু টাহ্ = গিয়ে দেখেন ৫৫ বছরের দাদি👵
১৬–পিচ্চি মেয়ে টাহ্ = এটা আমাদের নানি👵
১৭–মায়াবী রাজ কন্না = এই দাদি একটু বেশিই কথা কই,,,,৷ বাল পাকা মেয়ে 🤐
১৮–সপ্নের রাজ কন্যা = সে তো দিনের বেলায় সপ্ন দেখে,,,,,, আর রাতের বেলাই ১০ ১২ জনকে ছেকা দেই,,,, তার কপালে জুটবে বুড়া কাক্কু👴
১৯–দুষ্টু মেয়ের মিষ্টি হাসি = সে তো পান খাই আর লোল পড়ে আর ৩২ টা দাত বের করে হাসে 😂

সুন্দরবনে মধু আহরণ শুরু : শেষ সময়ের ব্যস্ত মৌয়ালরা

রবি ডাকুয়া,বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ২:০৭ পিএম
সুন্দরবনে মধু আহরণ শুরু : শেষ সময়ের ব্যস্ত মৌয়ালরা

‎সুন্দরবনে মধু আহরণ মৌসুম শুরু। এরই মধ্যে বনে ফুটেছে খলিসা, গরান, পশুর, হারগোজাসহ রঙ-বেরঙের ফুল। মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে উঠেছে পুরো বনাঞ্চল। এখন অপেক্ষা রাত পোহানোর। মধু আহরণে বনে যাওয়ার প্রস্তুতি নিয়ে ব্যস্ত মৌয়ালরা। তবে উপকূলজুড়ে বনজীবীদের মধ্যে বিরাজ করছে বনদস্যুর আতঙ্ক। ঘ্রাণ ও স্বাদে অতুলনীয় সুন্দরবনের মধু সংগ্রহ করতে জীবনবাজি রাখতে হয় মৌয়ালদের। এতদিন নদীতে কুমির আর ডাঙায় বাঘের ভয় থাকলেও এবার নতুন করে যুক্ত হয়েছে বনদস্যুর আতঙ্ক।

‎মৌয়ালরা বলছেন, কয়েকটি দস্যু দল বনে দাপিয়ে বেড়াচ্ছে। বনজীবীদের অপহরণ করে মুক্তিপণ আদায় এবং শারীরিক নির্যাতনের ঘটনাও ঘটছে। ফলে এবার মধু আহরণে যেতে অনাগ্রহ দেখাচ্ছেন অনেক মৌয়াল। এতে যেমন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা রয়েছে, তেমনি জীবিকা সংকটে পড়তে পারেন হাজারো মৌয়াল।

‎বন বিভাগের তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে সুন্দরবনে টানা দুই মাস মধু সংগ্রহের অনুমতি দেওয়া হবে। এ বছর সাতক্ষীরা রেঞ্জ এলাকায় ১ হাজার ১০০ কুইন্টাল (১ কুইন্টাল-১০০ কেজি) মধু এবং ৬০০ কুইন্টাল মোম আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎বন বিভাগ সূত্রে জানা যায়, ২০২১ সালে সুন্দরবন থেকে ৪ হাজার ৪৬৩ কুইন্টাল মধু আহরণ করা হয়েছিল। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৩ হাজার ৮ কুইন্টালে। ২০২৩ সালে আরও কমে হয় ২ হাজার ৮২৫ কুইন্টাল। ২০২৪ সালে কিছুটা বেড়ে ৩ হাজার ১৮৩ কুইন্টাল মধু আহরণ করা হয়। আর ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ২ হাজার ৭৬ কুইন্টালে, যা আগের বছরের তুলনায় প্রায় ৩৫ শতাংশ কম।

‎২০২৪ সালে প্রায় ৮ হাজার মৌয়াল মধু আহরণে নিয়োজিত থাকলেও ২০২৫ সালে তা নেমে আসে প্রায় ৫ হাজারে। স্থানীয়দের মতে, এবার এই সংখ্যা আরও কমতে পারে।

‎বাগেরহাট ও খুলনার পার্শবর্তী  মৌয়ালরা জানায়, সুন্দরবনে ডাকাতের তৎপরতা বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অপহরণের ঘটনা বাড়ছে বলে দাবি তাদের। এতে পরিবার-পরিজনের নিরাপত্তার কথা ভেবে অনেকেই বনে যেতে নিরুৎসাহিত হচ্ছেন।

‎স্থানীয়দের মধ্যে অনেকে জানান,ছোটবেলা থেকে জঙ্গলে যাই, কোনো দিন বাঘ-কুমিরের ভয় পাইনি। কিন্তু এখন ডাকাতের ভয় সবচেয়ে বেশি। একবার ধরা পড়লে আর রক্ষা নেই। তাই এবার মধু কাটা বাদ দিয়ে এলাকায় দিনমজুরি কাজ করবো।
‎আগে আমরা সাতজন মিলে নৌকায় যেতাম। এবার ডাকাতের ভয়ে কেউই যেতে চাইছে না।বাপ-দাদার পেশা হলেও নিরাপত্তা না থাকলে এ পেশা ছেড়ে দিতে হবে।’

‎মৌয়ালরা আরো বলেন, ‘ঋণ করে মধু কাটতে যাই। কিন্তু ডাকাতের হাতে পড়লে সব হারিয়ে নিঃস্ব হতে হয়।’

‎তবে বন বিভাগ বলছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিতে কোস্ট গার্ডের সঙ্গে যৌথ টহল জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে।

‎সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. মশিউর রহমান জানান, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চলছে এবং প্রয়োজনীয় সহায়তাও দেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পরিস্থিতির উন্নতি হবে।

‎এদিকে, মধু আহরণ মৌসুমের শুরুতেই মাঠপর্যায়ের পরিস্থিতি দেখতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি ১ এপ্রিল খুলনা ও সাতক্ষীরা সফর করবেন।

‎সফরসূচি অনুযায়ী, তিনি সাতক্ষীরার নীল ডুমুর এলাকায় সুন্দরবনের মধু সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং সেখানে উপস্থিত মৌয়ালদের সঙ্গে মতবিনিময় করবেন।

ফেনীতে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৫১ পিএম
ফেনীতে নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ কার্যক্রম শুরু

৩ বছর মেয়াদি ডিপ্লোমা সম্পন্ন করে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬ মাসের প্রশিক্ষণে যুক্ত নতুন প্রজন্মের স্বাস্থ্যকর্মীরা

নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের জন্য এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। ফেনী নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা সফলভাবে ৩ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে এখন বাস্তবমুখী প্রশিক্ষণের অংশ হিসেবে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, ফেনীতে ৬ মাসব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রম শুরু করেছে।
এই ইন্টার্নশিপ কর্মসূচির উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন ফেনীর সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এবং সহকারী পরিচালক ডা. মো. জালাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের সম্মানিত নার্সিং অফিসারবৃন্দ, যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজনে বক্তারা বলেন, দক্ষ ও মানবিক নার্সিং সেবার জন্য এ ধরনের হাতে-কলমে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে তারা গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নতুন প্রজন্মের এই উদ্যমী ও প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি জানানো হয়েছে আন্তরিক শুভকামনা।

অভিযুক্তকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড

মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান: ২০৭৬ লিটার জ্বালানি জব্দ

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর) প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬, ১:৪৬ পিএম
মঠবাড়িয়ায় ব্যবসায়ীর বাসভবনে অভিযান: ২০৭৬ লিটার জ্বালানি জব্দ

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক ব্যবসায়ীর বাসভবনে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ২০৭৬ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার একটি বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকলিমা আক্তার ও সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথের নেতৃত্বে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই বাসভবনে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মজুত রাখা মোট ২০৭৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়। জব্দ করা জ্বালানি তেলের মধ্যে ডিজেল ও পেট্রোল ছিল বলে জানা গেছে। পরবর্তীতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অবৈধভাবে জ্বালানি মজুত ও সংরক্ষণের দায়ে অভিযুক্ত ব্যবসায়ী শামীম হাসান খানকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধভাবে জ্বালানি মজুত করে বিক্রির অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উদ্ধার হওয়া জ্বালানি তেল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেল অবৈধভাবে মজুত ও বিক্রির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

error: Content is protected !!