শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১০ মাঘ ১৪৩২

চাঁনপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক পরিবার

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫, ৪:৫২ পিএম | 201 বার পড়া হয়েছে
চাঁনপুরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই একাধিক পরিবার

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নে ঘটে গেল এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে চাঁনপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জোড়খালি গ্রামে মাঝির হাট সংলগ্ন তালুকদার বাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ঘরগুলোতে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার কোন ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে এটি কোন পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে । আগুন লাগার সাথে সাথে মোঃ জাফর তালুকদার ও খলিলুর রহমানের ঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস কে কল দিলে ফায়ার সার্ভিস আসার আগেই স্থানীয়রা বাকেট ও দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। ততক্ষণে তিনটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।দীর্ঘ দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে পুড়ে গেছে অন্তত ৩ টি পরিবারে আসবাবপত্রসহ মূল্যবান সম্পদ।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন, মো. খলিলুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার চোখের সামনে সব কিছু পুড়ে ছাই হয়ে গেল। কিছুই রক্ষা করতে পারিনি। কিছু দিন আগে অনেক কষ্ট করে ধার কর্য করে এই ঘরটি নির্মাণ করেছি আমার আর কিছু রইলো না আমি এখন কোথায় থাকবো আমার সব শেষ হয়ে গেছে।

ঘটনার পরপরই চাঁনপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসনকে ঘটনা জানানো হলে তারা তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে আস্বস্ত করেন।

এ ঘটনার জেরে এলাকায় চরম শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আগুন লাগার উৎস অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

বিশেষ প্রতিনিধি, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১৫ এএম
বহাল তবিয়াতে আওয়ামী লীগ নেতা লিটন সিকদার

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম লিটন সিকদার। স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত প্রায় ১৫ বছর ধরে তিনি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এলাকায় নিজের আধিপত্য বিস্তার করে আসছেন।

জুলাই অভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানে অনেক আওয়ামী লীগ নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন এবং অনেক নেতা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তবে এসব ঘটনার পরও শৌলজালিয়া ইউনিয়নের এই আওয়ামী লীগ নেতা লিটন সিকদার এখনো আইনশৃঙ্খলা বাহিনীর ধরাছোঁয়ার বাইরে রয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, তিনি প্রকাশ্যে এলাকায় স্বাভাবিকভাবে চলাফেরা করছেন এবং এখনো বহাল তবিয়াতে অবস্থান করছেন। এ বিষয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও আলোচনা সৃষ্টি হয়েছে।

মোঃ সুজন বেপারী

পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মোঃ সুজন বেপারী, উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১২ এএম
পঞ্চসারে তুখোড় কন্ঠশিল্পীর সঙ্গে বিএনপি নেতার সাক্ষাৎ

মুন্সিগঞ্জসহ সারাদেশের জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌরসভার বিএনপির নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ বিনিময় করেন।

গতকাল ২৩ই জানুয়ারী শুক্রবার সন্ধায় পঞ্চসার ইউনিয়নের মুক্তার পুর এলাকায় জনপ্রিয় তুখোড় শিল্পী ৮০-‘৯০ দশকের বিখ্যাত আধুনিক গীতিকার ও সুরকার কণ্ঠশিল্পী জনাব জহির আহমেদ এর সঙ্গে মিরকাদিম পৌর বিএনপি নেতা শামসু রহমান সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় কিছু মুহূর্ত।

এ-সময় উপস্থিতি ছিলেন, মিরকাদিম পৌর বিএনপি নেতা মেয়র পদপ্রার্থী জনাব শামসু রহমান ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও দৈনিক ঢাকার সময় ও বাংলাদেশ ক্রাইম টুয়েন্টিফোর জার্নালিস্ট মোঃ সুজন বেপারীসহ অন্যান্য প্রমুখ।

রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

পাভেল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ১১:১০ এএম
রাজশাহী মহানগর ফারিয়ার দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন ফারিয়া রাজশাহী মহানগর কমিটির আয়োজনে দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল ৯ টা থেকে রাজশাহী বোটানিক্যাল গার্ডেন চিড়িয়াখানায় অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্বে ছিলেন আরিফুল ইসলাম রতন।

অনুষ্ঠানের প্রথমার্ধে ফারিয়ার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের শুভেচ্ছা বক্তব্য ও বিগত মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন এরিয়া ম্যানেজার মিজানুর রহমান মিজান,এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর,এরিয়া ম্যানেজার নাসির,এরিয়া ম্যানেজার মোস্তফা,এরিয়া ম্যানেজার সুলতান,ফারিয়ার উপদেস্টা আরিফুল ইসলাম মাসুম,ফারিয়ার প্রতিষ্ঠাকালীন সাবেক প্রধান উপদেষ্টা সাংবাদিক হুমায়ুন কবীর,সাবেক সভাপতি শামসসহ ফারিয়ার নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বক্তব্য শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি,সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে দুইজন করে প্রার্থী অংশগ্রহণ করে। পরবর্তীতে অনুষ্ঠানের আয়োজক আরিফুল ইসলাম রতনের নেতৃত্বে নির্বাচন কমিটির সদস্য এরিয়া ম্যানেজার মিজানুর রহমান সহ নির্বাচন কমিটির তত্বাবধানে ফারিয়া রাজশাহী মহানগরের সকল সদস্যদের ভোটে অংশগ্রহণের মাধ্যমে সভাপতি হিসেবে মো: সামস উদ্দীন আহম্মেদ নয়ন,সাধারন সম্পাদক হিসেবে মাসুদ আলম নয়ন সাংগঠনিক সম্পাদক হিসেবে মাসুদ রানা জয়লাভ করে। ভোট গননা পরিচালনা করেন ফারিয়ার সাবেক উপদেষ্টা হুমায়ুন কবীর।

মধ্যাহ্ন ভোজের পরে ফারিয়ার সদস্যদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা র‍্যাফেল ড্র’র পুরস্কার বিতরন, বিজয়ী প্রার্থীদের নাম ঘোষনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন হয়। সম্মেলনে ফারিয়ার প্রায় সাতশ সদস্য অংশগ্রহণ করেন।

সম্মেলনে সার্বিকভাবে সহযোগিতা করেন রাজশাহী মহানগর কমিটির সকল সদস্যবৃন্দ।

উল্লেখ্য ফারিয়া সারা বাংলাদেশের ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষে ২০১৫ সালে গঠন করা হয়।

ক্যাপশন- নবনির্বাচিত সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের সাথে সম্মেলনের সভাপতি আরিফুল ইসলাম রতন।