শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

***** "মশগুল আজাদ" *****

একজন জিয়ার সৈনিক, একজন ছাত্র নেতা, একজন চাকুরিজীবী কর্মকর্তা, একজন মানবিক মানুষ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫, ৩:৫১ পিএম | 346 বার পড়া হয়েছে
একজন জিয়ার সৈনিক, একজন ছাত্র নেতা, একজন চাকুরিজীবী কর্মকর্তা, একজন মানবিক মানুষ

প্রিয় বড় ভাই মশগুল আজাদ, বর্তমানে তাড়াশ উপজেলায় মৎস্য অফিসার হিসেবে কর্মরত। বিএনপির একজন নিবেদিত প্রাণ এবং একজন বিএনপি পাগল মানুষ। তার মতো দল কে ভালোবাসা বড় মনের মানুষ বিএনপির রাজনীতি করে জন্য আমার মতো ২০/২৫ টা টুটুল ঢাকায় এখনো বুক ফুলিয়ে মাথা উঁচু করে ঢাকার রাজপথে দাপটের সাথে বিরোধী দলের রাজনীতি করতে পেরেছি,এবং এখনো করে যাচ্ছি।
এমনকি এখনো যারা সততার সাথে রাজনীতি করি, কোন অবৈধ ইনকাম করি না তারা রাজনীতি করে যাচ্ছি মশগুল আজাদ এর মতো কিছু বড় ভাই এর জন্য। আমার দেখা মতে শুধু আমরা ছোট রা নই অনেক বড় ভাইও আছে যারা মশগুল ভাই এর থেকে সহযোগিতা নিয়ে ঢাকায় রাজনীতি করে যাচ্ছে।
আমি ২০০৭ সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই ঢাকায় ছাত্রদলের রাজনীতির সাথে ওতপ্রতভাবে জড়িয়ে পরি। ঢাকায় যারা রাজনীতি করে এবং যারা অনতত রাজনীতির খবর রাখে তারা জানে বিভিন্ন জন বিভিন্ন গ্রুপ করলেও অঞ্চল ভিত্তিক একটা গ্রুপ থাকে এবং যে যে ক্যাম্পাসেই রাজনীতি করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন হলো আমাদের রাজনীতির আতুর ঘর। সেই সুবাদেই ২০০৭ সাল থেকেই মশগুল আজাদ ভাই এর সাথে উত্তর বঙ্গের ভাই হিসেবে পরিচয়।
তার মতো বিএনপি পাগল মানুষ খুবই কম আছে। পাগল বললাম কারণ হলো, দীর্ঘ ১০-১২ বছর ঢাকার রাজপথ কাঁপানো মানুষ সংসার নামক জীবন যুদ্ধে জরিয়ে, চাকুরী করেও এখনো বিএনপির সেবা করে যাচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায়,,,
১/ সে চাকরি জীবনে এসেও বেতনের সম্পুর্ন টাকা পরিবার কে না দিয়ে প্রতি মাসে বড় ভাই, বন্ধু, এবং আমার মতো অসংখ্য ছোট ভাই কে দেয়। কারো রুম ভাড়া, কারো হাত খরচ, কারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি ইত্যাদি।
২/ এইতো কিছু দিন আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এক ছোট ভাই কে ২০ হাজার টাকা দিলো যার সাক্ষী আমি নিজেই। এছাড়া প্রতিটি ঈদেই বোনাস এর সম্পুর্ন টাকা দিয়ে দেয় রাজনীতি করা বড় ভাই, বন্ধু এবং ছোট ভাই দের।
৩/ আমি প্রতি ঈদে কিছু গরীব মানুষ কে সহযোগিতা করি তার প্রেক্ষিতে তাকে বলার সাথে সাথেই সে ৩০-৩৫ জন কে ঈদের কেনা কাটা করার জন্য প্রতি জন কে ১০০০ টাকার ব্যবস্থা করে দিয়েছেন।
বেশি কিছু লিখে আপনাকে ছোট করতে চাই না, কারণ মানুষ কে সহযোগিতা করে বলতে হয় না। শুধু এটুকুই বলতে চাই, আল্লাহ আপনার মতো বিএনপি পাগল মানুষ আরো দিক আমাদের মাঝে। আল্লাহ আপনার মতো বড় ভাই, ছোট ভাই পাগল মানুষ আরো দিক আমাদের মাঝে। আল্লাহ আপনার মতো মানবতার সৈনিক আরো দিক আমাদের মাঝে। সব শেষে বলতে চাই আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
আমিন

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!