শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

মোঃ সাইফুল

একজন গনি মোল্লার জীবন কাহিনী

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৯:৫৫ এএম | 275 বার পড়া হয়েছে
একজন গনি মোল্লার জীবন কাহিনী

গনি মোল্লা, তিনি ছিলেন সি, কে, বি আলিম মাদ্রাসার নৈশ প্রহরী এবং বৃদ্ধ মরিচ শাহী মসজিদের মুয়াজ্জিন। আমাদের শাহী মসজিদের ঐতিহ্য সবারই জানা। আমার খুব কাছ থেকে তাকে চেনার সৌভাগ্য হয়েছে। আমি আনুমানিক ৩০ বছর তার পিছনে নামাজ পড়েছি। আমাদের শাহী মসজিদের প্রত্যেকটা ইটে তার স্পর্শ রয়েছে। আমাদের গ্রামবাসী এমন কি আশেপাশের গ্রামে প্রত্যেকটা বাড়িতে তার বিচরণ ছিল। একটা নবজাতক ভূমিষ্ঠ হবার পর এমনকি একটা মানুষ মৃত্যুবরণ করার পর প্রথম ওই বাড়িতে ডাকা হতো গনি মোল্লাকে। তিনি কোনদিন একটু সমস্যাও দেখেননি যে আমি আসতে পারবো না। তিনি আসতেন ওই নবজাতক শিশুকে দেখতেন এবং ওই মৃত্যুবরণ করা বাড়িতে যেতেন ওই ব্যক্তির দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি তার সাথে থাকতেন। তিনি ছিলেন বিনয়ের প্রতীক ধৈর্যের প্রতীক সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার সুন্দর মনোভাবের মানুষ। অল্প কিছুদিন পূর্বে তার স্ত্রী মারা যাওয়াতে একটু বিচলিত হয়েছিলেন।
তিনি আমাদের শাহী মসজিদে চাকরি করা কালীন কোন মানুষকে কখনো কোনদিন মনে কষ্ট দিয়ে কথা বলেননি। তিনি ছিলেন আমাদের শাহী মসজিদের সবার প্রিয় ময়াজ্জিন গনি ভাই। সিকেবি আলিম মাদ্রাসার আমার প্রিয় শিক্ষকদের মতে তিনি তার জীবনে কোনদিন তার কাজে তিনি ফাঁকি দেননি।
তাদেরও কথা তিনি ছিলেন মিষ্টভাষী এবং ধৈর্যশীল এবং বিনয়ের একজন মানুষ। আমি শাহী মসজিদে গেলে আমার প্রথম একটা কথা ছিল দাদা ভাই কেমন আছেন তার উত্তর ছিল আল্লাহর রহমতে ভালো আছি ভাই তুমি কেমন আছো? একজন গনি ভাই এর মতো ভালো মানুষ পাওয়া বর্তমান সমাজে বিরল। আজ কিছু নর পশু যারা যাদের বিবেককে বিসর্জন দিয়ে আমাদের প্রাণপ্রিয় গনি ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিল তারা কি শুধুই আমাদের গনি ভাইকে কেরে নিল, না আমাদের সমাজের মেরুদন্ড ভেঙ্গে দিল আমাদের এলাকার সম্পদ কে নষ্ট করল। আমাদের এলাকার একজন সুনামধন্য সম্মানি ভালো মানুষকে তার হত্যা করল। আমাদের সমাজের প্রতিটা মানুষের বিবেককে জাগ্রত হতে হবে আমাদের সমাজে জেনো এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে তার জন্য সবাইকে সোচ্চার হতে হবে। সমাজে কীট পতঙ্গের মত নেশাখোরের আবির্ভাব করছে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এরকম ঘটনা থেকে মুক্তি পেতে হলে আমাদের অবশ্যই মাদককে না বলতে হবে। মাদক নেশা মুক্ত সমাজ গড়তে হবে। প্রত্যেকটা পরিবারের অভিভাবক কে সচেতন হতে হবে। কেননা একটা পরিবারে একটা মাদক বা নেশাখোর সৃষ্টি হলে পরিবার তথা সমাজকে নষ্ট করে দেবে।পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা গনি ভাইকে তুমি জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করো। শহীদ গনি ভাই তুমি ভালো থেকো। আল্লাহতালার কাছে যেন তুমি শহীদের মর্যাদা পাও।
আমিন

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!