সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

মস্তিষ্কে খোঁজ মিললো প্লাস্টিকের

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ২:৫৭ এএম | 105 বার পড়া হয়েছে
মস্তিষ্কে খোঁজ মিললো প্লাস্টিকের

মানুষের শরীরে প্লাস্টিক রয়েছে এই তথ্য নতুন নয়। তবে নতুন এক গবেষণায় এবার মস্তিষ্কে প্লাস্টিকের খোঁজ পেয়েছে। আর এই তথ্য সামনে আসার পরই চাঞ্চল্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ মহলে।

একদল গবেষক বছরের শুরুতে মস্তিষ্কের নমুনা নিয়ে পরীক্ষা করেন। তারা দেখতে পেয়েছেন, আট বছর আগে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এখন মানুষের মস্তিষ্কে প্লাস্টিকের ক্ষুদ্র কণা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যা মারাত্মক শংকার।

পানির বোতল থেকে শুরু করে বাজারের ব্যাগ, মোবাইল ফোন থেকে ল্যাপটপ— সবকিছুতেই প্লাস্টিকের ছোঁয়া। এক কথায় বলা যায় প্লাস্টিকের জগতে বাস আমাদের। বিভিন্ন খাবারেও মিলছে প্লাস্টিকের অস্তিত্ব। সেই প্লাস্টিক এবার পৌঁছে গেছে মস্তিষ্কে। সম্প্রতি এক গবেষণায় উঠে আসা এমন তথ্য চাঞ্চল্য ছড়াচ্ছে চিকিৎসা মহলে।

গেলো মে মাসে অনলাইনে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদন বলছে, মানব শরীরের ব্রেন, কিডনি আর লিভারের অটোপসি করে পরীক্ষা শেষে সবগুলো অঙ্গেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। ৯১টি ব্রেন স্যাম্পলে সারা শরীরের থেকে প্রায় ১০ থেকে ২০ শতাংশ বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। বলা হচ্ছে- দেহের সবকটি অঙ্গের মধ্যে প্লাস্টিক দূষণে সবথেকে বেশি জর্জরিত ব্রেন বা মস্তিষ্ক।

গবেষণা প্রতিবেদনটির মূল লেখক ম্যাথিউ ক্যাম্পেন। তিনি যুক্তরাস্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসের অধ্যাপক। তিনি বলেন, ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে গড় বয়সের ব্যক্তিদের মস্তিষ্কের টিস্যু পরীক্ষা করে দেখা গেছে তাদের ৯৯ দশমিক ৫ শতাংশ মস্তিষ্ক, বাকি অংশ প্লাস্টিক। ২০১৬ সালে মৃতদেহ থেকে সংগ্রহ করা মস্তিষ্কের নমুনার তুলনায় এটি প্রায় ৫০ শতাংশ বেশি।

তিনি জানান, এই ন্যানো প্লাস্টিকগুলো কোনো না কোনোভাবে মানব শরীরে প্রবেশ করছে এবং মস্তিষ্কে গিয়ে পৌঁছাচ্ছে। প্লাস্টিক ফ্যাট বা লিপিড পছন্দ করে। তাই খাবারের মাধ্যমে যে ফ্যাট গ্রহণ করা হয় সেগুলোর সঙ্গে ন্যানো প্লাস্টিক শরীরে প্রবেশ করে। তারপর তা মস্তিষ্কসহ অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে যায়। খাবার ছাড়াও শ্বাস গ্রহণের মাধ্যমেও প্লাস্টিক শরীরে প্রবেশ করে।

মূলত ডিমেনশিয়া, অ্যালঝাইমার্সের রোগের প্রকোপ বৃদ্ধির গবেষণা করতে গিয়েই উঠে আসে এমন সব চাঞ্চল্যকর তথ্য। আর এই তথ্য ইঙ্গিত দিচ্ছে কীভাবে প্লাস্টিক দূষণের ফাঁদে পড়ছে মানব সভ্যতা। ধীরে ধীরে আমাদের মস্তিষ্ককেও গ্রাস করে নিচ্ছে এটি।

তাই সাবধান হওয়া জরুরি এখনই।

পাবনায় খাল খননে কর্মসূচির উদ্বোধন

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২৭ পিএম
পাবনায় খাল খননে কর্মসূচির উদ্বোধন

পাবনায় মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। সোমবার (১৬ মার্চ) দুপুরে পাবনার পদ্মকোল খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন তিনি।

ফারজানা শারমিন পুতুল বলেন, সরকার গঠনের একমাস পূর্ণ হবার আগেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি সরকার। অত্যন্ত ক্রান্তিলগ্নে আমরা দেশের দায়িত্ব পেয়েছি।

সরকার গঠনের একমাসও পূর্ণ হয়নি। তবুও এরই মধ্যে বিএনপি সরকার দেশের মানুষকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে। ফ্যামিলি কার্ড বিতরণ, মসজিদ মন্দিরের ইমাম পুরোহিতদের সম্মানি ভাতা ও কৃষি ঋণ মওকুফের মত উদ্যোগ আমরা ইতোমধ্যে বাস্তবায়ন শুরু করেছি।
তিনি বলেন, কৃষি ও কৃষক আমাদের অর্থনীতির মুল চালিকা শক্তি।সেই কৃষি উৎপাদন বৃদ্ধিসহ জীবনমান উন্নয়নের জন্য শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এক সময় খাল থেকে সেচ ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান এবার খননের মাধ্যেমে খালকে পুনর্জীবন দিয়ে সেচ ব্যবস্থাকে আরো উন্নত করতে উদ্যোগ নিয়েছেন।

এ উদ্যোগের আওতায় সারাদেশে ৫৪ টি খাল খনন কর্মসূচির আজ উদ্বোধন হচ্ছে। মরে যাওয়া খালগুলো পানিপ্রবাহ ফিরে পেলে যেমন কৃষি উৎপাদন বাড়বে, তেমনই গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি করবে বলে মনে করা হচ্ছে।এর ফলে ভূ-উপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমবে, যা খরা, বন্যা ও জলাবদ্ধতা কমাতে সহায়ক হবে বলেও জানান এ প্রতিমন্ত্রী।

বিশেষ অতিথির বক্তব্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় শ্রমিকদলের প্রধান সমন্বয়ক এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও স্বাভাবিক জীবন যাপনের জন্য মরে যাওয়া নালা খালগুলো খনন করে জীবন ফিরিয়ে দেয়া অত্যন্ত প্রয়োজন। তাই সারাদেশের মত পাবনায় এই খাল খননের উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্টরা খেয়াল রাখবেন, শতভাগ স্বচ্ছতার সঙ্গে যেনো খাল খনন সম্পন্ন হয়৷ এজন্য প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুলের সুদৃষ্টি কামনা করছি।

জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য সচিব এড. মাসুদ খন্দকার, পাবনা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সেক্রেটারি জহুরুল ইসলামসহ অনেকেই উপস্থিত ছিলেন।

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী

নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, নোয়াখালী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:২৪ পিএম
নোয়াখালীতে কাভাড ভ্যান চাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু, চালক আটক

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান চাপায় ওসমান গনি (২৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গনি কবিরহাট উপজেলার পূর্ব লামছি গ্রামের মাওলানা মোজাম্মেল হকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গনি ফেনীর একটি কওমি মাদরাসার ছাত্র।  সকালে নিজ বাড়ি থেকে মাদরাসায় যাওয়ার জন্য মোটরসাইকেল যোগে তারা দুই ভাই বের হন। যাত্রা পথে সকাল সাড়ে ৯টার দিকে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নের ভূঁঞারহাট টু দুধমুখা সড়কের মীরের ফোল সংলগ্ন এলাকায় পৌঁছলে বিতরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গনি গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ঘটনার পর পরই স্থানীয়রা কাভাড ভ্যাসহ চালককে আটক করে। খবর পেয়ে কাভার্ড ভ্যান জব্দ করে চালকসহ থানায় নিয়ে আসা হয়।  নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার ভালোবাসায়, উন্নয়নের প্রত্যাশায়

চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

নাছিম মৃধা, বাগেরহাট প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:১৯ পিএম
চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের অনুরোধে ভাইস চেয়ারম্যান পদে লড়বেন রবিউল ইসলাম

বাগেরহাটের চিতলমারী উপজেলা-র পরিচিত মুখ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও তরুণ নেতা মোঃ রবিউল ইসলাম (রবি) আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-এ ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এলাকাবাসীর অনুরোধ ও ভালোবাসার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন মোঃ রবিউল ইসলাম (রবি)। এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসা এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগে সম্পৃক্ত থাকার কারণে তিনি ইতোমধ্যে চিতলমারী উপজেলার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। অনেকেই তাকে এলাকার সাধারণ মানুষের “নয়নের মণি” হিসেবে উল্লেখ করেন।

এ বিষয়ে মোঃ রবিউল ইসলাম (রবি) বলেন, “আমি সবসময় চেষ্টা করেছি সাধারণ মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখ ভাগ করে নিতে। এলাকার মানুষের অনুরোধ ও ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করেছে। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

তিনি আরও বলেন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং স্থানীয় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চিতলমারীকে একটি আধুনিক ও উন্নত উপজেলায় রূপান্তর করার লক্ষ্য নিয়েই তিনি কাজ করতে চান।
এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তিনি চিতলমারী উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন। তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আগামী দিনের পথচলায় সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তরুণ ও উদ্যমী নেতৃত্ব হিসেবে মোঃ রবিউল ইসলাম (রবি) নির্বাচনে অংশ নিলে চিতলমারী উপজেলার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে এবং উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

error: Content is protected !!