সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২
সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

যত্ন যত মধুর হবে সম্পর্ক তত বঁধুর হবে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:৪৮ পিএম | 273 বার পড়া হয়েছে
যত্ন যত মধুর হবে সম্পর্ক তত বঁধুর হবে

যে মানুষটি একান্তভাবে আপনার নিজস্ব মানুষ, যে মানুষটির সম্মান ও সুখ-দুঃখ আপনার আচরণ-বিশ্বাসের সাথে জড়িয়ে থাকে, তাকে মন ও মগজ দিয়ে বোঝার চেষ্টা করা উচিত। তার অপছন্দের ইশারা, মান-অভিমানের ভাষা এবং চাওয়া-পাওয়ার গভীরতা না বুঝলে তো সারাজীবন পস্তাতেই হবে। রাজ্যের সকল মানুষের মুখে হাসি ফোটানো আপনার জন্য মুখ্য নয়, যদি প্রিয়জন গোমড়ামুখে দুঃখের নাটাইয়ে ক্ষোভের সুতা কাটে!

সারাজীবন বিশ্বাস অটুট রাখলে, আমানতের খেয়ানত না করলে এবং প্রতিশ্রুতি না ভুললে সে জীবন গোলাপের পাপড়ির মতো সৌন্দর্যে শোভিত হবে। আকাশের তারাদের মতো জ্বলজ্বল করবে। দুই পাঁচজন মানুষ সেই সম্পর্ক দেখে ঈর্ষায় জড়াবে।

জীবনকে সুন্দর করতে বিপুলা অর্থ-বিত্তের প্রাচুর্যে থাকতে হয় না বরং সুন্দর মন-মানসিকতা পুষতে হয়। নিজের পছন্দের বাইরেও যে অন্যের পছন্দ-অপছন্দ থাকতে পারে— সে মতের প্রাধান্য দিতে হয়। ভরা জোছনা দেখার ইচ্ছা মরে গেলে, পূর্ণিমায় চাঁদের দিকে তাকাতে কৃপণতা করলে, হাত বাড়িয়ে বৃষ্টির স্পর্শে অলসতা দেখালে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে বের না হলে কিংবা দুজনের একান্ত আলাপনে ইচ্ছা-অনিচ্ছা, স্বপ্ন-আশা এবং পছন্দ-অপছন্দের গল্প না জমলে ভালোবাসাবাসির আসর জমে না।

যে জীবন ক্ষণিকের সেখানে অভিমানে দমবন্ধ রাখলে, ক্রোধ-অহংকারে নিজেকে মনের আড়াল করলে সে শোক পরাবাস্তব জগৎ অবধি নাড়া দেয়! জীবন উপভোগ্য করে নানান আয়োজনের সমাহার হোক। বিস্মিত বিছানায় এক বালিশে এক ফালি চাঁদের কথা হোক!

সম্পর্কে প্রশংসা এবং মুগ্ধতার দৃঢ়তা শক্ত গাঁথুনির ভূমিকা নেয়। যে সম্পর্কে সম্মান থাকে না, অভিযোগে পাহাড় উঁচু হয় এবং জিম্মি দশায় স্বার্থ হাসিলের স্বার্থপরতা মাথাচাড়া দেয়, সে সম্পর্ক অবশেষে মরে যায়। সম্পর্কে যত্ন না থাকলে, বিশ্বাস বাঁচিয়ে না রাখলে মনের সাথে মনের যে দূরত্ব হয় তা বঙ্গোপসাগরের প্রশস্ততা দিয়েও মাপা যায় না।

দুজনার মধ্যে অবহেলা এবং অবিশ্বাসের দেয়াল মজবুত হলে দুজন দুই পারের অচেনা মানুষে বদলে যায়। তখন কণ্ঠ কর্কশ শোনায়, আচরণ বাঁকা দেখায় এবং ছায়াতেও বিষ ছড়ায়। দুজনের এক পৃথিবীতে অশুভের বহু পর্যায় এসে ভর করে। তখন ক্ষতির গতি উপকারের রেখা ছাপিয়ে যায়।

যখন সময়কে খুন করতে ইচ্ছা করে, তখন সে সম্পর্কের দাফন হয়ে গেছে। প্রচণ্ড ভালোবাসার মানুষটি একদিনে ব্যাপক অপছন্দে নিশ্চয়ই বদলে যায় না। সেখানে বিশ্বাসঘাতকতার বহু চিহ্ন থাকে, অবহেলার পুরু গল্প জমে কিংবা ইচ্ছা মূল্যায়নের মানসিকতায় ব্যাপক বৈপরীত্য আঁকে।

মনের যত্ন ছাড়া, ভরসার বাহু ছাড়া কিংবা বিশ্বাসের গভীরতা ছাড়া প্রিয়জনকে আগলে রাখা যায় না। অসংখ্য বৈপরীত্য সামলে নিয়েও, পছন্দের পার্থক্য সত্ত্বেও মিলেমিশে থাকা যায়। তবে অযত্ন আর অসত্যে মাখামাখিতে সে সম্পর্ক বেশিদিন টেকে না; বরং ছিঁড়ে গেলেই দুজনেই বেঁচে যায়! দুজন দুদিকে হারিয়ে যায়।

যত্ন যত মধুর হবে সম্পর্ক তত বঁধুর হবে! যে মানুষটি সারাজীবন আপনাকে কেন্দ্র করে থাকবে, আপনাকে ভরসা করে বাঁচবে, তার সাথে বিশ্বাসঘাতকতা করলে কেবল একটি সম্পর্কের যবনিকাপাত ঘটে না বরং একটি গোটা মানুষ মানসিকভাবে মৃত্যুবরণ করে। তখন দুঃস্বপ্ন ডালপালার গল্প হয়ে রটে।

সে মানুষ আর নতুন করে বাঁচার আশা পায় না। সমাজ তাকে অশুভ হাত ও ইশারায় ঝাপটে ধরে। কাউকে দ্বিতীয়বার বিশ্বাসের ভরসা হয় না। কারো সরল বিশ্বাস ভাঙার ক্ষতি তাকে খুন করার ক্ষতির চেয়েও অধিক।

মন যদি মরে যায়, ইচ্ছা যদি পুড়ে যায় কিংবা আশা যদি ফুরিয়ে যায়, তার বাঁচা-মরা সমান কথা! বুকের বাম পাশের ওজন আর কোনোদিন কমে না। বিশ্বাস হারিয়ে বেঁচে থাকে—কোনো এক জিন্দা লাশ!

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধি: প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:২৭ এএম
সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক দল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়।

প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা শ্রমিক দলের সভাপতি আমিরুল ইসলাম ফকু, সাধারণ সম্পাদক এস এম হুনান হক্কানি এবং জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক নুর মোহাম্মদ প্রিন্সসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা কামালকে অবৈধভাবে বাফার গোডাউনে টেন্ডার দেওয়া হয়েছে। তিনি সারের সিন্ডিকেট গড়ে তুলে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন।

তারা আরও বলেন, অবিলম্বে সংশ্লিষ্ট ব্যক্তিকে অপসারণ করা না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

কর্মসূচি শেষে অবরোধ তুলে নেওয়া হলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

কালিয়াকৈরে তীব্র জ্বালানি তেলের সংকট

মোঃ ফরহাদুল ইসলাম, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:২৫ এএম
কালিয়াকৈরে তীব্র জ্বালানি তেলের সংকট

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়দেখা দিয়েছে তীব্র জ্বালানি তেলের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যানবাহন চালক, পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।

উপজেলার চন্দ্রা, মৌচাক, কোনাবাড়িসহ বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ফিলিং স্টেশনে গিয়ে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন চালকরা। অনেক পাম্পে ‘তেল নেই’ সাইনবোর্ড ঝুলতে দেখা গেছে। কোথাও কোথাও সামান্য তেল পাওয়া গেলেও সেখানে মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ পাম্পে তেলের মজুত শেষ হয়ে গেছে। পাম্প মালিকরা বলছেন, আগাম অর্থ জমা দিলেও সময়মতো তেল সরবরাহ না পাওয়ায় এ সংকট সৃষ্টি হয়েছে।

এদিকে, সংকটকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে অবৈধভাবে তেল মজুদ করার অভিযোগও উঠেছে। সম্প্রতি প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ ডিজেল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে, যা কৃত্রিম সংকটের ইঙ্গিত দেয়।

জ্বালানি সংকটের কারণে দূরপাল্লার পরিবহন চলাচলেও ব্যাঘাত ঘটছে। অনেক যানবাহন তেল না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতে বাধ্য হচ্ছে, ফলে যাত্রীদের দুর্ভোগ আরও বাড়ছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

সাধারণ মানুষের দাবি, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

মেহেদী হাসান রিপন, স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ১২:১০ এএম
মেজর জেনারেল মাসুদুর রহমানের নেতৃত্বে এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল সফর

ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি)-এর ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল রোববার বেনাপোল স্থলবন্দর ও আন্তর্জাতিক চেকপোস্ট (আইসিপি) পরিদর্শন সম্পন্ন করেছেন। মেজর জেনারেল মোঃ মাসুদুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি দুপুর থেকে বিকেল পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকা ও বন্দরের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।সফরকালে প্রতিনিধি দলটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিজিবির যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ মাসুদুর রহমান, যশোর এফআইজি গ্রুপ কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসকে এম কফিল উদ্দিন, যশোর ব্যাটালিয়নের আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান এবং দক্ষিণ-পশ্চিম রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশরাফুল হক।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, এনডিসি সদস্যরা প্রথমে বেনাপোল সদর ক্যাম্পে আয়োজিত এক কনফারেন্সে অংশ নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে তথ্যবহুল ব্রিফিং গ্রহণ করেন। এরপর তারা বন্দরের কার্গো ইয়ার্ড সরেজমিনে পরিদর্শন করেন এবং সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফের আকর্ষণীয় যৌথ রিট্রিট প্যারেড প্রত্যক্ষ করেন।

error: Content is protected !!