শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫, ১০:৫১ এএম | 169 বার পড়া হয়েছে
“তিন হাজার সাহসী মুসলমান ইতিহাস বদলে দিয়েছিল, আমরাও পারব”— মাওলানা জাহাঙ্গীর আলম

নরসিংদীর মনোহরদীতে গতকাল (১০মে) শনিবার মনোহরদী উপজেলা দক্ষিণ জামায়াতের ওয়ার্ড পর্যায়ের শতাধিক সভাপতি -সেক্রেটারি’র উপস্থিতিতে অনুষ্ঠিত হয় ওয়ার্ড সভাপতি সেক্রেটারি সম্মেলন।

সম্মেলনের প্রধান অতিথি, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, মনোহরদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম বলেন:

“মুতার যুদ্ধ ছিল তিন হাজার ঈমানদার মুসলমানের এক মহাকাব্যিক প্রতিরোধ—আমরাও সেই ঐতিহ্যের ধারক। আজ সংখ্যায় বড় না হলেও আমাদের হাতে আছে বিশ্বাস, আদর্শ আর ত্যাগের শক্তি। আমরা ভয় পাই না, পিছু হটিও না। সামনে আগুন থাকুক, পেছনে পাহাড়—আমরা এগিয়ে যাব!”

তিনি বলেন, “হযরত খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মত সাহসী নেতৃত্বই ছিল মুতার যুদ্ধের বিজয়ের চাবিকাঠি। আজকের বাংলাদেশেও সেই ধরনের নেতৃত্ব ও আদর্শিক অবস্থানই সময়ের দাবি। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম করে, তাদের পরাজয় নেই—কেবল পরীক্ষা আছে।”

জাহাঙ্গীর আলম আরও বলেন, “এই যুগে রাজনৈতিক সফলতা কেবল ভোটে মাপা যায় না—জনগণের হৃদয়ে জায়গা করে নিতে হয়। আমাদের আন্দোলন, সংগ্রাম, ত্যাগ এবং আদর্শিক অবস্থানই একদিন আলোর নিশান হয়ে উঠবে।”

তিনি কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আদর্শে যারা দুর্বল, তারা পদ পায় কিন্তু নেতৃত্ব দেয় না। নেতৃত্ব তাদেরই প্রাপ্য, যারা ঝড়ের মুখে দাঁড়িয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলে, ‘আমরা প্রস্তুত!’”

সম্মেলনে উপস্থিত নেতাকর্মীরা তাঁর বক্তব্যে উজ্জীবিত হন। চোখে মুখে ছিল স্পষ্ট প্রত্যয়—সংগ্রাম হবে, আদর্শ থাকবে, নেতৃত্ব গড়ে উঠবেই।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!