সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ৩:০৭ এএম | 116 বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের ভেতরে সুবিধাভোগীরা ঢুকে গেছে

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কারে পেশাজীবীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ এক বছর আগে ড. ইউনূসকে নিয়ে প্রোগ্রাম করেছিল, শিরোনাম ছিল বিচারিক হয়রানি ও ড. ইউনূস। তখন অনেক ঝুঁকি থাকা সত্ত্বেও আমরা এই কাজটি করেছি। আমাকে ১৯ জুলাই আটক করে কি পরিমাণ নির্যাতন করেছিল তা আমার সঙ্গে যারা ছিলেন তারা জানেন। আমি আদালতেও বলেছিলাম এই ফ্যাসিবাদ টিকবে না। যার জন্য আমাকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়েছে। এক বছর আগে আমরা বলেছিলাম দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করতে হবে। এখন সেই পরিস্থিতি তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, আমরা বলছি সরকারকে জাতীয় সরকারের রূপ দিতে, অনেকেই ভাবতে পারেন আমি উপদেষ্টা হওয়ার জন্য বলছি। আমি এখানে ঘোষণা দিচ্ছি আমি এই সরকারের পার্ট হবো না। তবে সরকার চাইলে আমরা প্রস্তাব দিতে পারি। এই সরকারে যারা আছে তাদের কয়জন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল? অথচ যারা রাজপথে ছিল তাদের মূল্যায়ন করা হয় নাই।

আওয়ামী লীগ সরকারের পতনে আন্দোলন একদিনে হয়নি জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, গত কয়েক বছর ধরে এর পটভূমি রচিত হয়েছে। ২০১৮ সালের আন্দোলন না হলে ২৪ সালে এই আন্দোলন হতো কি না সন্দেহ। এই আন্দোলনের সামনের সারির অনেকেই আমাদের ছাত্র অধিকার পরিষদের ছিল, তাই বলে আমরা তো নিজেদের মাস্টারমাইন্ড দাবি করতে পারি না। এই আন্দোলনে বিএনপি-জামায়াতের অংশগ্রহণ না থাকলে আন্দোলন সফল হতো না। এখন হুট করে নির্বাচন দিলেই বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হবে না। কারণ অনেকের অনেক ক্ষুধা রয়েছে।

নুর বলেন, ড. ইউনূস স্যারের আন্তর্জাতিক যে যোগাযোগ রয়েছে, যেভাবে বিশ্ব নেতারা তাকে সম্মান করেন, এটা আমাদের গর্ব। আমাদের ড. ইউনূসের ওপর আস্থা রয়েছে কিন্তু আশঙ্কা তার চারপাশের লোকদের নিয়ে। দেশের সংস্কার সম্পন্ন করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করতে হবে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার জন্য ভারত ষড়যন্ত্র করছে। পাহাড়িদের ভারত উসকানি দিচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য সবাইকে সজাগ থাকতে হবে। সামনে দুর্গাপূজা আসছে, সবাইকে সতর্ক থাকতে হবে। সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করতে হবে যাতে সনাতন ধর্মের লোকেরা পূজা পালন করতে পারে। আশঙ্কা রয়েছে, ভারতের গোয়েন্দা সংস্থা হামলা করে বিশ্বকে দেখাতে পারে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেন, রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিতে হবে। রাজনৈতিক দলগুলোকে সংস্কার আলাপের বাইরে রাখা বিরাজনীতিকরণের অংশ। শপথের ৫০ দিন অতিবাহিত হলেও এখনও কোনো কিছু সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি। এভাবে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে থাকলে আরেকটি ১/১১ সৃষ্টি হবে। এখন পর্যন্ত শেখ পরিবারের কেউ গ্রেপ্তার হয়নি, আওয়ামী হাইকমান্ডের কেউ আটক হচ্ছে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ দেখছি না। গণহত্যার নির্দেশদাতাদের গ্রেপ্তার না করে কীসের রাষ্ট্র সংস্কার? সেনাবাহিনীর হাতে ৬২৬ জন আশ্রয় নেওয়াদের নাম কেন অন্তর্বর্তীকালীন সরকার প্রকাশ করছে না? এই তালিকার কেউ পালিয়ে গেলে দায় সরকারকে নিতে হবে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। এবার রাষ্ট্র সংস্কার না হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। সুতরাং রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ প্রকাশ করুন। আপনাদের পরিকল্পনা আমরা জানতে চাই। পরিকল্পনা ব্যতীত কোনো রাষ্ট্র চালানো যায় না।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসির উদ্দীন বলেন, এখন সব জায়গায় বলা হচ্ছে একজন মাস্টারমাইন্ড আর সমন্বয়করা নাকি সব করেছে, রাজনৈতিক দলগুলোর, জনগণের ভূমিকা অস্বীকার করা হচ্ছে। অথচ সবাই এ আন্দোলনে যুক্ত ছিল। এ সরকার এখনও কোনো সিন্ডিকেট ভাঙতে পারছে না। সরকার নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে নিজেদের মধ্যে দূরত্ব বাড়াচ্ছে। প্রয়োজন হলে সংবিধান নতুন করে রচনা করেন। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না, শেখ হাসিনা তো অহংকার করেছিল, তার তো পতন হয়েছে। সেনাবাহিনীকে বলব নির্বাচনের দিকে মনোযোগ না দিয়ে পাহাড়ের দিকে মনোযোগ দিন। সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করার জন্য অপারেশন চালান। তবে কোনো নিরীহ মানুষের ওপর অন্যায় করবেন না।

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সভাপতি জাফর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান।

সভায় আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লতিফ মাসুম, ব্যারিস্টার শিহাব উদ্দিন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, সহ সভাপতি আফজাল হোসেন, বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের দপ্তর সম্পাদক রেজওয়ান রূপ দীনেশ, গণমাধ্যম ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক জি এম রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক গাজী নাসির, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কাউছার শেখ, সিনিয়র সহ সভাপতি মো. শামসুল আলম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান, যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক মুনতাজুল ইসলাম প্রমুখ।

উন্নয়নের জোয়ার প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে

গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন

মোঃ রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী রাজশাহী প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম
গোদাগাড়ীতে খাল খনন কর্মসূচির জমকালো উদ্বোধন

রাজশাহীর গোদাগাড়ী অঞ্চলের কৃষি বিপ্লব ও জলবদ্ধতা নিরসনে এক নতুন দিগন্তের সূচনা হলো। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে আজ সোমবার গোদাগাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘খাল খনন কর্মসূচি’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​এলাকার সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এবং আধুনিক সেচ ব্যবস্থা নিশ্চিত করতে এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ভূমি মন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু ফিতা কেটে এবং খনন কাজের সূচনা করে এই কর্মসূচির উদ্বোধন করেন।

​অনুষ্ঠানে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের সরব উপস্থিতি ছিল লক্ষণীয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
​মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীন: সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল।
​জনাব মোঃ রেহান আসাদ রাতুল: মাননীয় উপদেষ্টা (প্রতিমন্ত্রী), ডাক ও টেলিযোগাযোগ, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।

​উদ্বোধনী বক্তব্যে ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা কথা দেন, তা বাস্তবায়ন করেন। আজকের এই খাল খনন কর্মসূচি কেবল একটি মাটি কাটার কাজ নয়, এটি এই অঞ্চলের হাজার হাজার কৃষকের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার।
​প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ রাতুল তার বক্তব্যে বলেন, প্রযুক্তির ছোঁয়ায় গ্রামকে শহরে রূপান্তরের পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে আধুনিক ড্রেনেজ ও সেচ ব্যবস্থা অপরিহার্য। আজকের এই উদ্যোগ রাজশাহীর কৃষি অর্থনীতিতে গতির সঞ্চার করবে।

​জনমনে আশার আলো
​স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে সেচের অভাবে এবং বর্ষাকালে পানি নিষ্কাশন না হওয়ায় ফসলহানি ঘটত। এই খাল খনন শেষ হলে গোদাগাড়ীর ফসলি জমিতে তিন মৌসুমে চাষাবাদ করা সম্ভব হবে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
​সংক্ষিপ্ত বার্তা: জননেতা তারেক রহমানের হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কৃষি ও কৃষকের উন্নয়নে বিএনপির এই পদক্ষেপ গোদাগাড়ীবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পাবনা জেলার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি শামীম আকনজি

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৭ পিএম
পাবনা জেলার ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি শামীম আকনজি

পাবনা জেলার ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আকনজি ফেব্রুয়ারি ২০২৬ মাসে জেলার সকল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন। আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণকে কার্যকর ও দ্রুত সেবা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।

জেলা পুলিশের মূল্যায়নে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও দক্ষতার ভিত্তিতে তাকে এ মাসের শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত করা হয়। ফরিদপুর থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

এ অর্জনের জন্য ওসি শামীম আকনজি পাবনা জেলার মান্যবর পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি তার সহকর্মীদের সহযোগিতা ও আন্তরিকতার জন্য কৃতজ্ঞতা জানান।

ওসি শামীম আকনজি বলেন, যেকোনো পুরস্কার বা মূল্যায়ন একজন কর্মকর্তার কাজের গতিকে আরও বৃদ্ধি করে এবং ভবিষ্যৎ কর্মজীবনে নতুন উদ্দীপনা ও অনুপ্রেরণা যোগায়। এই স্বীকৃতি আমাকে আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে জনগণের সেবায় কাজ করতে উৎসাহিত করবে।

জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাকে ফেব্রুয়ারি মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ৯:৩৫ পিএম
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন

২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন অর রশীদ, পৌর কমিটির সদস্য ও জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খানসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের মানবিক সহায়তা কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে এই ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে, যাতে তারা পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উদযাপন করতে পারে।
প্রসঙ্গত, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।

error: Content is protected !!