মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২

আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় শিবিরের ইফতার মাহফিল ও কুরআন বিতরণ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫, ২:৫৩ পিএম | 92 বার পড়া হয়েছে
আলহাজ্ব আবদুল হক চৌধুরী বিশ্ববিদ্যালয় শিবিরের ইফতার মাহফিল ও কুরআন বিতরণ

ছাত্রশিবির আলহাজ্ব আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ শাখার উদ্যোগে কলেজ শিক্ষার্থীদের নিয়ে কুরআন বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ফেনী জেলা শাখার সংগ্রামী সভাপতি আবু হানিফ হেলাল।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাত্রশিবির ফেনী জেলা শাখার কলেজ সম্পাদক, ইয়াছিন আহমদ।বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলগাজী উপজেলার সেক্রেটারি নুরুন নবী।কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের প্রভাষক আব্দুল মুমিন নিঝুম।বাংলাদেশ জামায়াতে ইসলামী মহামায়া ইউনিয়ন শাখার আমীর অধ্যক্ষ খুরশিদ আলম মজুমদার।বাংলাদেশ জামায়াতে ইসলামী আমজাদ ইউনিয়নের সেক্রেটারি হাফেজ আবির চৌধুরী।ছাত্রশিবির ছাগলনাইয়া উপজেলা উত্তরের সভাপতি মোহাম্মদ হানিফ।আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজ সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাগলনাইয়া উপজেলা উত্তরের সেক্রেটারি মোজাম্মেল হক।

 

প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫৮ পিএম
প্রধানমন্ত্রী মনোনীত হলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি। আজ মঙ্গলবার জাতীয় সংসদের শপথকক্ষে এরই মধ্যে শপথ নিয়েছেন বিএনপির সংসদ সদস্যরা। এরপর সংসদে সরকারি দলের জন্য নির্ধারিত সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানেই বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নবনির্বাচিত সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় তারেক রহমানকে সর্বসম্মতি ক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

এর আগে আজ সকাল সাড়ে ১০টায় বিএনপির নির্বাচিত এমপিরা শপথবাক্য পাঠ করেন। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ উপলক্ষে সংসদ ভবন এলাকায় সকাল থেকেই ভিড় দেখা যায়। নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি সংসদ এলাকায় সাধারণ মানুষের ভিড়ও লক্ষ্যণীয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান দেখা গেছে।

ইসি সচিবালয় সূত্র জানায়, আজ সকাল ১০টায় শুরুতে বিএনপির সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন সিইসি। এরপর বিএনপি জোটের নির্বাচিত তিনজনকে শপথ পাঠ করানোর পর দুপুর ১২টায় জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াবেন সিইসি। এরপর জামায়াতের জোটের শরিক দলগুলোর সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে।

শপথ শেষে সংসদ ভবনের তৃতীয় তলায় রাখা শপথ বইয়ে সই করবেন সংসদ সদস্যরা। এরপর পরিচয়পত্রের জন্য ছবি, আঙুলের ছাপ, ডিজিটাল স্বাক্ষর করবেন তাঁরা। এ জন্য ১০টি বুথ রাখা হয়েছে। সংসদ সদস্যদের শপথ পড়ানোর জন্য সংসদ ভবনের নিচতলার শপথকক্ষ এবং সংসদ ভবনের নয়তলায় সরকারি ও বিরোধী দলের সভাকক্ষ গতকালই প্রস্তুত করা হয়েছে।

শপথের কার্যক্রম শেষে বিএনপির সংসদীয় দল বেলা সাড়ে ১১টায় বৈঠক করবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সেখানে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, উপনেতা, চিফ হুইপ নির্বাচন করা হতে পারে। একই সভায় আগামী জাতীয় সংসদের স্পিকার বাছাই করা হতে পারে; যা সংসদের প্রথম অধিবেশনে কণ্ঠভোটে পাস হবে।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদীয় দলের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর শপথ পড়ানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ করা হবে। এর ভিত্তিতে বিকেল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি।

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা প্রস্তুত করা হয়েছে। শপথ অনুষ্ঠানের মঞ্চের সামনে থাকবে আমন্ত্রিত অতিথিদের বসার চেয়ার। সংসদ ভবন এলাকায় সাজসজ্জা করা হয়েছে। রীতি অনুযায়ী, শপথ অনুষ্ঠানে সংসদ সদস্যদের পরিবারের এক বা একাধিক সদস্য মূল ভবনে প্রবেশ করেন। তবে এবার নিরাপত্তার কারণে শুধু নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রবেশ করতে পারবেন। অবশ্য দু-একটি ব্যতিক্রম বিবেচনা করা হতে পারে।

বিগত জাতীয় সংসদগুলোর শপথ অনুষ্ঠানের দিন সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা ব্যস্ত সময় কাটাতেন। সূত্র বলেছে, এবার সংসদের প্রায় ১ হাজার ২০০ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ১৬৫ জন ছাড়া বাকি সবাইকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে। পুলিশ ভেরিফিকেশনে কয়েকজন বাদ পড়তে পারেন।

অতীতে এমপিদের শপথ অনুষ্ঠানের সময় সংসদ সচিবালয় এলাকায় সংবাদমাধ্যমের কর্মীদের প্রবেশে বাধা না থাকলেও এবার ব্যতিক্রম। সংসদ সচিবালয় বলেছে, বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। সেখান থেকে সাংবাদিকেরা তথ্য সংগ্রহ করতে পারবেন। তবে মন্ত্রিসভার শপথের সময় আমন্ত্রিত ও নির্ধারিত সাংবাদিকেরা প্রবেশ করতে পারবেন।

ঘাতক ট্রাক চালক গ্রেফতার

কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত

মোঃ হামিদুল ইসলাম প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩, রংপুর।

জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকালে মোটরসাইকেল চালক মোঃ নজরুল ইসলাম নিজ বাড়ি থেকে কুড়িগ্রাম শহর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন। কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছামাত্র নাগেশ্বরী থেকে কুড়িগ্রামগামী পাথরবোঝাই একটি ট্রাক দ্রুত ও বেপরোয়া গতিতে তার মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় নিহতের ভাই মোঃ এনামুল হক বাদী হয়ে ১৪ জানুয়ারি ২০১৮ সালের সড়ক পরিবহন আইনের ৯৮/১০৫ ধারায় কুড়িগ্রাম সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে এবং আসামি গ্রেফতারে অভিযান শুরু করে। সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সদর কোম্পানি, রংপুর-এর একটি চৌকস আভিযানিক দল অভিযানে নেমে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামি জানান, এ ধরনের সহিংস ও বেপরোয়া কর্মকাণ্ডের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী, উজ্জ্বল বাংলাদেশ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৩১ পিএম
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

আজ বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন (২০২৭-২০২৮) ঢাকার লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সারোয়ার হোসেন মৃধা তিনি নরসিংদী আন্তঃজেলা সড়ক পরিবহন মালিক সমিতিরও সভাপতির গুর দ্বায়িত্ব পালন করছেন।

নির্বাচিত হওয়ায় সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি ও মহাসচিবসহ সারাদেশ থেকে আগত সম্মানিত কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

এক প্রতিক্রিয়ায় সারোয়ার হোসেন মৃধা মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের প্রতি কৃতজ্ঞতা জানান।