শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২

রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম বিল্ডিং কর্মশালা

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ২:০১ পিএম | 103 বার পড়া হয়েছে
রাজশাহীতে রেড ক্রিসেন্ট সোসাইটির টিম বিল্ডিং কর্মশালা

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে টিম বিল্ডিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজশাহীর গোদাগাড়ীতে অবস্থিত সাফিনা পার্কে আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানটির। এতে প্রায় ৭০ জন রেড ক্রিসেন্ট ইয়ুথ (আরসিওয়াই) স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের যুব প্রধান মোঃ আলী হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, আজীবন সদস্য ও সিনিয়র আরসিওয়াই প্রকৌ. জুনায়েদ আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের ইউনিট লেভেল অফিসার মির্জা শামিম আহসান, রাজশাহী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার তৌকির আহাম্মেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার মাহামুদুর রহমান, রাজশাহী সরকারি সিটি কলেজের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ মিজানুর রহমান, পলিটেকনিক ইনস্টিটিউটের রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক সোহানুর রহমান সবুজ, মসজিদ মিশন একাডেমীর রেড ক্রিসেন্টের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মোঃ জহির উদ্দিন এবং রেড ক্রিসেন্ট ইন্টারন্যাশনাল স্কুলেন প্রধান শিক্ষিকা শামীমা আক্তার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র আরসিওয়াই মোঃ শিমুল হোসেন। স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপি বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় এবং সবশেষে রেড ক্রিসেন্টের থিমসং ও ক্যাম্প ফায়ারের মাধমে শেষ হয় উক্ত কর্মশালার।

ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১৩ এএম
ময়মনসিংহে ১,৫১০ পিস ইয়াবাসহ ১ নারী মাদক কারবারী গ্রেফতার

 

 

ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এঁর মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে ১৫১০পিস ইয়াবাসহ ১নারী মাদককারবারি কে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি স নেত্তৃতে আজ ১৩ মার্চ শুক্রবার কোতোয়ালি মডেল থানাধীন শম্ভুগঞ্জ সবজিপাড়া এলাকায় ময়মনসিংহ টু হালুয়াঘাট মহাসড়কের উপর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে- সুমাইয়া মনি (১৯), পিতামৃত- রুহুল আমিন, মাতা- লুৎফুন নাহার , সাং- রঘুনাথপুর (ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অফিসের দক্ষিণ পাশে), ওয়ার্ড নং- ০৮ হালুয়াঘাট পৌরসভা, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহকে ১,৫১০(এক হাজার পাঁচশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এই ঘটনায় উপ-পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ১:১০ এএম
লালমনিরহাট বাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তারুণ্যের আইকন ছাদেকুল হক

 

লালমনিরহাট সদর উপজেলার ৫ নং হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী ছাদেকুল হক পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। তিনি এক বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনে—এ কামনা করেন তিনি। একই সঙ্গে তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান

মোঃ শাহ্ আলম সরকার

কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহ্ আলম সরকার প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬, ১০:৪৪ পিএম
কালিয়াকৈর উপজেলায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় গাজীপুর কালিয়াকৈর উপজেলায় সফিপুর আন্দার মানিক পশ্চিম পাড়া আব্দুল্লাহ মডেল পাবলিক স্কুল এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোঃ শামসুদ্দিন শাহীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আলোচনা করেন। মাওলানা জাকির হোসাইন সংক্ষিপ্ত আলোচনা করেন মুনাফিকের বিষয় নিয়ে,,মোনাফেক কত প্রকার ও কি কি,,মুনাফেক চার প্রকার। তাদের লক্ষণ
(১) মিথ্যা কথা বলে।
(২)ওয়াদা দিয়ে ওয়াদা বরখেলাপ করে।
(৩)অল্পতে রেগে যায়।
(৪)আমানত খেয়ানতকারী।
এই বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

(৫)নং ওয়ার্ডের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সামাজিক দায়বদ্ধতার উপর অবিচল থেকে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান। এ সময় (৫) নং ওয়ার্ডের মেম্বার মোঃ দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তার আলোচনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
সফিপুর সমবায় সমিতির মেম্বার মোঃ ফজলুল হক মৃর্ধা উপস্থিত ছিলেন।

১০০ থেকে ১৩০ জনের মত উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জনাব মোঃ ইব্রাহিম বায়তুলমাল এর সম্পাদক।

এর পরে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহ সহ আক্রান্ত ইরান ও ফিলিস্তিন রাষ্ট্রের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মান্নান সাহেব।

error: Content is protected !!