শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

নীলফামারীতে স্তন ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়েছে

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৫:০৫ পিএম | 125 বার পড়া হয়েছে
নীলফামারীতে স্তন ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়েছে

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও এর প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে তথ্য প্রচারের লক্ষ্যে নীলফামারীতে স্তন ক্যান্সার সচেতনতা মাস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার নীলফামারী ২৫০ শয্যা বেড জেনারেল হাসপাতালের সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিনিয়র কনসালটেন্ট ডা: জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন আর এম ও ডা: আব্দুর রহিম সহ হাসপাতালের সকল বিভাগের চিকিৎসকগন।

অনুষ্ঠানে স্তন ক্যান্সার সচেতনতা ও চিকিৎসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন রংপুর সদর হাসপাতালের এমডি (অনকোলজি) সহকারী সার্জন ডা: খন্দকার মোঃ আরিফ হাসনাত। এসময় তিনি বলেন-

অক্টোবর মাসকে ‘স্তন ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে উদযাপন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে নারী ও পুরুষ উভয়কেই স্তন ক্যান্সারের ঝুঁকি, লক্ষণ, এবং প্রতিরোধের পদ্ধতি সম্পর্কে সচেতন করা যায়।

বিশ্বব্যাপী প্রতি বছর লক্ষ লক্ষ নারী স্তন ক্যান্সারে আক্রান্ত হন। প্রাথমিক অবস্থায় নির্ণয় ও সঠিক চিকিৎসা নিলে অনেকক্ষেত্রেই ক্যান্সার নিরাময় সম্ভব। তাই স্তন ক্যান্সারের লক্ষণ ও পরীক্ষা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছরের স্লোগান হল: “প্রাথমিক পরীক্ষা, জীবন রক্ষা”।

স্তন ক্যান্সার (Breast Cancer) হল স্তনগ্রন্থিতে (mammary glands) হওয়া একটি অঙ্গরাগজনিত ক্যান্সার। এটি মহিলাদের মধ্যে সবচেয়ে সাধারণ ক্যান্সারগুলোর মধ্যে একটি।

তিনি স্তন ক্যান্সারের কারণসমূহ সম্পর্কে বলেন

জিনেটিক কারণ: ব্র্যাক ১ এবং ব্র্যাক ২ (BRCA1 এবং BRCA2) নামক জিনগুলির মিউটেশন।

হার্মোনাল কারণ: নারীর প্রজনন হরমোনের স্তরের ওঠানামা।

বয়স: সাধারণত ৫০ বছরের উপরে মহিলাদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেশি।

পারিবারিক ইতিহাস: পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে ক্যান্সার থাকলে ঝুঁকি বেড়ে যায়।

অন্যান্য জীবনধারার কারণ: ধূমপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শারীরিক অব্যবস্থা ইত্যাদি।

উপসর্গসমূহ সম্পর্কে বলেন-

স্তনের মধ্যে গাঁট (lump) বা কোন পরিবর্তন।, স্তন বা বুকে ব্যথা, স্তন থেকে নিঃসরণ, ত্বকের পরিবর্তন, যেমন লালচে বা চামড়ার অস্বাভাবিক পরিবর্তন, প্রতিরোধ ও চিকিৎসা:, স্ক্রিনিং: মেমোগ্রাফি বা স্তন পরীক্ষার মাধ্যমে সময়মতো শনাক্তকরণ।

চিকিৎসা: অস্ত্রোপচার, রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং হরমোনাল থেরাপি।

আমাদের সবার উচিত নিয়মিতভাবে স্তনের স্বাস্থ্য পরীক্ষা করা এবং কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া। সচেতনতার মাধ্যমে আমরা স্তন ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি এবং জীবন বাঁচাতে পারি।

অনুষ্ঠানে সাইন্টেফিক পার্টনার বিকন অনকোলজী।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!