মোঃ আশিকুর সরকার (রাব্বি)
রাজারহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত
“মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া— অগ্নিস্নানে শুচি হোক ধরা” নতুন সূর্যালোকে আনন্দ-উদ্দীপনা আর বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামের রাজারহাটে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে বরণ করে নেওয়া হয় নতুন বছরকে। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা শিশু পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঙালির লোকজ ঐতিহ্য ও সংস্কৃতির নানা অনুষঙ্গ ফুটিয়ে তোলা হয়। এ সময়
স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে দেশাত্মবোধক ও বৈশাখী গান।গ্রামবাংলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে মেলা ,ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার হস্তান্তর। এ সময় উক্ত আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং সাংবাদিকবৃন্দ। বক্তারা নতুন বছরে সাম্প্রদায়িকতা মুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন এতিমখানাগুলোতে উন্নত মানের ঐতিহ্যবাহী বাঙালি খাবার সরবরাহ করা হয়। উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে উপজেলার প্রতিটি প্রান্তে। নতুন বছরকে বরণ করতে রাজারহাটে প্রশাসনের এই সুশৃঙ্খল আয়োজন ছিল চোখে পড়ার মতো। বৈরী আবহাওয়া উপেক্ষা করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে পূর্ণতা দান করেছে।








