পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ার চক্রশালা স্কুলে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
সারাদেশের ন্যায় চট্টগ্রামের পটিয়া চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা মধ্য দিয়ে পহেলা বৈশাখ-১৪৩৩ উদযাপিত হয়েছে।
(১৪ এপ্রিল মঙ্গলবার) সকালে দিবসটি উপলক্ষে স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দীন।
সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমা ভট্টাচার্য্য, সাধন চন্দ্র দে,জান্নাতুল ফেরদৌস, রবীন্দ্র ঘোষ, মোহাম্মদ মুছা, আনন্দমোহন মজুমদার,ইয়াছমিন আকতার, রাজিয়া বেগম,মিলি ঘোষ, সহকারী শিক্ষক সুলাল কান্তি চৌধুরী,
বজলুল রশিদ শাওন, নিউটন দে, মোহাম্মদ রিয়াদ,জুয়েল চক্রবর্তী,
জুয়েল দাশ,আবুল হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান,জনি পাল,মনোয়ারা বেগম,রিংকু চক্রবর্তী, স্বাগতা ভট্টাচার্য্য,
সহ সকল কর্মচারীবৃন্দ।
এর আগে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দীন ও সহকারী প্রধান শিক্ষক সমর কান্তি বিশ্বাস এর নেতৃত্বে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে চক্রশা স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন বলেন, পুরাতন বছরকে ফেলে এসে আমরা একটি নতুন বছরে, নতুন দিনে, নতুন সকালে পদার্পণ করেছি। বাঙালির ইতিহাস এবং বাঙালির ঐতিহ্য আজকে আমরা র্যালি দিয়ে শুরু করেছি। সেখানে বাঙালি জাতির অনাদিকালের যেসমস্ত ঐতিহ্য ছিল সেটা আমরা প্রদর্শন করেছি। তিনি আরও বলেন, ১৪৩৩ বঙ্গাব্দ সবার জীবনে বয়ে আনুক অনাবিল প্রশান্তি ও অনাবিল উন্নতি। তিনি ইতিমধ্যে উপজেলা পর্যায়ে স্কাউটসে চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান গৌরব অর্জন করায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সুশৃঙ্খল জাতি গঠনে চক্রশালা স্কুলের স্কাউটস সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।








