শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

এলিট ক্লাবে মোস্তাফিজ

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:১০ পিএম | 15 বার পড়া হয়েছে
এলিট ক্লাবে মোস্তাফিজ

কাটার-স্লোয়ারে ব্যাটারদের বোকা বানাতে মোস্তাফিজুর রহমানের জুড়ি মেলা ভার। ব্যাটাররা অনেক সময় রান নেওয়া তো দূরে থাক, ঠিকমতো মোস্তাফিজের বলে সংযোগই করতে পারেন না। বিশেষ করে ডেথ ওভারে একের পর এক ডট দিয়ে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করেন তিনি। বাংলাদেশের তারকা বাঁহাতি পেসার এবার নাম লেখালেন নতুন এক রেকর্ডে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগের (পিএসএল) মতো টি-টোয়েন্টি লিগগুলোতে ব্যাটারদের ঘোল খাওয়াচ্ছেন মোস্তাফিজ। উইকেটের চেয়েও ডট বল দিয়ে আলাদা ইমপ্যাক্ট তৈরি করছেন তিনি। এবারের পিএসএলে ২১ ডট দিয়ে টি-টোয়েন্টিতে পঞ্চম পেসার হিসেবে ৩০০০ বা তার বেশি ডট বল দেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এখন পর্যন্ত ৩২৪ ইনিংস বোলিং করে ৩০০২ বল দিয়েছেন ডট।

দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধিপ্রেসক্লাবের সভাপতির সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা

স্টাফ রিপোর্টার, ঢাকা: প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:২৮ পিএম
দৈনিক মানবাধিকার প্রতিদিনের প্রতিনিধিপ্রেসক্লাবের সভাপতির সম্মেলনে : ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঢাকা

মানবাধিকার রক্ষা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে “মানবাধিকার প্রতিদিন” পত্রিকার উদ্যোগে এক বর্ণাঢ্য প্রতিনিধি সম্মেলন, আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধিদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণচাঞ্চল্যে ভরপুর এবং তাৎপর্যপূর্ণ।
সম্মেলনের শুরুতেই মানবাধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি, সাংবাদিকতার নৈতিকতা এবং পেশাগত দায়বদ্ধতা নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্য উপস্থাপনা করা হয়। এতে বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রেসক্লাব ও ঢাকা প্রেস ক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল। তিনি তার বক্তব্যে বলেন,
“সত্য প্রকাশে নিরপেক্ষতা, আর শক্তিতে ঐক্য—এই দুটিই সাংবাদিকতার প্রাণ। মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, “একজন সাংবাদিক শুধু খবর পরিবেশন করেন না, বরং সমাজের বিবেক হিসেবে কাজ করেন। তাই প্রতিটি সংবাদে সত্য, ন্যায় এবং মানবিকতা প্রতিফলিত হওয়া জরুরি। এ সময় তিনি আরো বলেন সাংবাদিকদের মান উন্নয়নের জন্য প্রতিটি সাংবাদিকের সরকারি ভাতার কাড চালু করতে হবে। বেশি বেশি সাংবাদিকদের সরকারি সুবিধা দিতে হবে এবং সরকারিভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল খান রুবেল, সিইও, ন্যাচারাল ভার্চু। তিনি বলেন,
“বর্তমান যুগ প্রযুক্তিনির্ভর। সঠিকভাবে প্রযুক্তির ব্যবহার করলে মানবাধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের সাংবাদিকদের এই দিকটি গুরুত্ব দিয়ে কাজে লাগাতে হবে।
তিনি প্রতিনিধিদের দক্ষতা উন্নয়ন এবং আধুনিক সাংবাদিকতায় নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার গ্রুপের চেয়ারম্যান মোঃ আবুল হাসান। সভাপতির বক্তব্যে তিনি বলেন,
“মানবাধিকার শুধু একটি তাত্ত্বিক বিষয় নয়, এটি বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য একটি দায়িত্ব। সমাজের প্রতিটি স্তরে ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠা করতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, “এই প্রতিনিধি সম্মেলন সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং ঐক্য গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। তারা বলেন, তথ্য যাচাই-বাছাই করে সত্য সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো: আজহার আলী, মো: কুতুব উদ্দিন প্রমুখ। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আশা প্রতিনিধিরা তাদের নিজ নিজ এলাকার অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন। অনেকেই মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন, তা শেয়ার করেন এবং এর সমাধানে কেন্দ্রীয়ভাবে সহযোগিতা বৃদ্ধির দাবি জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অংশগ্রহণকারীরা মানবাধিকার রক্ষায় আরও সক্রিয় ও সংগঠিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের সম্মেলন নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনটি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক আয়োজন নয়, বরং মানবাধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে সকলের দুপুরের মধ্যাহ্নভোজের যুক্ত হয়।

লালমনিরহাটের কালীগঞ্জে ৩০ মিনিটের ব্যাবধানে একই দিনে ৪৭ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

উজ্জ্বল বাংলাদেশ ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ৬:২৫ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে ৩০ মিনিটের ব্যাবধানে একই দিনে ৪৭ তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ এর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

 

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাট জেলার কালীগঞ্জে একই দিনে ৩০ মিনিটের ব্যবধানে উদ্বোধনী ও সমাপনি ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

​বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে পৃষ্ঠপোষকতা করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ১২ টা ২০ মিনিটের দিকে সমাপনী ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়।

তবে সকাল ৯ টা থেকে কিছু স্টল সাজানো হয়,
​এবং এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা তাদের উদ্ভাবনী প্রতিভা কাজে লাগিয়ে তৈরি করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করেন। তবে অভিযোগ রয়েছে সারা দেশে এই বিজ্ঞান সপ্তাহ ৮ তারিখে কোনো কোনো উপজেলায় ৬ তারিখে শুরু হলেও লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় ৯ ই এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ৩০ মিনিটের ব্যাবধানে অনেকটা তারাহুরো করে আনুষ্ঠানিকভাবে ৪৭ তম জাতীয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠিত হয়।প্রথমে উদ্বোধনী ব্যানার ধরে রেখে ফটোশেসন করা হয় তখন সমাপনী পুরুস্কারগুলো উল্টো করে রাখা হয়।এর কিছুক্ষণ পরেই সমাপনী অনুষ্ঠানের ব্যানার টানিয়ে পুরুস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।

​অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেওয়া হয়।সরকারের তৃণমূল পর্যায়ে বিজ্ঞান শিক্ষাকে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সব শ্রেণীর সচেতন মহল এবং তারাহুড়ো ও একই দিনে উদ্বোধনী ও সমাপনি অনুষ্ঠান শেষ করায় অভিভাবক ও সচেতন মহলে সমালোচনার ঝর বইছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আক্তার জাহান এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামে প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ২:২৭ পিএম
চট্টগ্রামে প্রাইভেট কার দুর্ঘটনায় কলেজছাত্রী নিহত

চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সামিয়া। ৯ এপ্রিল(বৃহস্পতিবার) পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন সামিয়া, কিন্তু ফিরলেন লাশ হয়ে। পরীক্ষা দিয়ে বেরিয়ে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মৃত্যু হল সামিয়ার, পরিবার বলছে ‘পরিকল্পিত হত্যা’।
চট্টগ্রামের পতেঙ্গা–লালখান বাজারমুখী এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার দুর্ঘটনায় সামিয়া জাহান তানিশা (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি চট্টগ্রামের হাজেরা তজু ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নগরের বারিক বিল্ডিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা দিলে গাড়ির সামনের সিটে বসা সামিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, সামিয়া জাহান তানিশা গতকাল পরীক্ষা দিতে কলেজে গিয়েছিলেন। পরীক্ষা শেষে তিনি বন্ধু সাইদুল আলমের সাথে পতেঙ্গা বেড়াতে যান। ফেরার পথে সাইদুল আলম চালিত চট্টমেট্রো-গ-১১-৪০৩৪ নম্বরের একটি পুরানো প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় সামিয়া ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন এবং চালক সাইদুল আলমও সামান্য আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সামিয়াকে মৃত ঘোষণা করেন। আহত সাইদুল আলমও সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বন্দর থানার এসআই এরশাদ মিয়া জানান, সড়ক দুর্ঘটনায় সামিয়া জাহান নিহত হয়েছেন। আহত চালককে পুলিশি হেফাজতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত সামিয়ার বাসা নগরের রাহাত্তারপুল এলাকার ফুলতলীর শাহ আমানত হাউজিং সোসাইটিতে। তার বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ আবু তালেব পাটোয়ারী এবং মা নাসিমা সুলতানা। তাদের গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘদিন ধরে তারা চট্টগ্রাম নগরীতে বসবাস করছেন।
নিহতের মামা গিয়াস উদ্দিন শিকদার জানান, সামিয়া তিন বোন ও এক ভাইয়ের মধ্যে তৃতীয়। তার বড় ভাই মাহমুদ সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে কর্মরত। আগামী ৩০ এপ্রিল তার বিয়ে হওয়ার কথা ছিল। ভাইয়ের বিয়ে নিয়ে সামিয়ার অনেক পরিকল্পনা ছিল। মাত্র পাঁচদিন আগে ৪ এপ্রিল পরিবারের সাথে জন্মদিনও উদযাপন করেছিলেন তিনি।
তবে সামিয়ার পরিবার এই ঘটনাকে দুর্ঘটনা হিসেবে মানতে নারাজ। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। পরিবারের অভিযোগ, অভিযুক্ত সাইদুল আলম সামিয়াকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে গাড়ি থেকে ফেলে হত্যা করেছে।
ঘটনার পর পুলিশ সাইদুল আলমকে হেফাজতে নিয়েছে। তিনি নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার বারৈপাড়া গ্রামের বাসিন্দা এবং কাতার প্রবাসী বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, সাইদুল আলম বর্তমানে পুলিশের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। নিহতের পরিবারের সদস্যরা থানায় এলে বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে নগরবাসীর অভিযোগ, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রায়ই বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটছে। শুধু প্রাইভেট কার নয়, বাইক থেকে শুরু করে, থ্রি-হুইলার সিএনজি এমন কি অনেক ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর শহর এলাকার পাবলিক বাসও ফ্লাইওভার অতিক্রম করার সময় সর্বোচ্ছ পিক়আপে বেপরোয়া গতিতে চলার ফলে যাত্রিদের মধ্যে আতঙ্ক তৈরী হয়। ফ্লাইওভারের উপরে এসব দেখার বা নিয়ন্ত্রন করার কেউ নেই। ফ্লাইওভারে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেনি-পেশার লোকজন।

error: Content is protected !!