শ্রীপুর সাংবাদিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি মোঃ উজ্জ্বল, সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন
গাজীপুরে “শ্রীপুর সাংবাদিক সমিতি”র কার্যনিবাহী কমিটি (২০২৬-২০২৭) গঠন করা হয়েছে।
(৬’ই এপ্রিল ২০২৬) সোমবার, বেলা ১১:টায় শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়ায় সমিতির অস্থায়ী কার্যালয়ে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর সাংবাদিক সমিতির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান ।
সাধারণ সম্পাদক মোঃ উজ্জল মিয়ার সঞ্চালনায় সভায় সর্বসম্মতি ক্রমে শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটির নাম ঘোষনা করেন।
কমিটিতে দৈনিক জনতা পত্রিকার শ্রীপুর প্রতিনিধি মোঃ উজ্জ্বল মিয়াকে সভাপতি ও দৈনিক বর্তমান পত্রিকার শ্রীপুর প্রতিনিধি ও সংবাদ সংযোগের গাজীপুর প্রতিনিধি মোঃ শাহাদত হোসাইন’কে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি হিমু সরকার (দৈনিক আজকের বসুন্ধরা ), সহ সভাপতি আব্দুল্লাহ তারেক রানা, (দৈনিক দেশের পত্র ), মুহাম্মদ কবির হোসেন এমএ (দৈনিক মাতৃভূমি), যুগ্ন-সম্পাদক সাদ্দাম হোসেন অনন্ত (দৈনিক রুপালী বাংলাদেশ) ও মোঃ ফরহাদ রহমান (দৈনিক সময় সংবাদ), সাংগঠনিক সম্পাদক মোঃ আল-আমিন (দৈনিক ঢাকা ) সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সাগর (জাতীয় দৈনিক মাতৃজগত) কোষাধ্যক্ষ মিজানুর রহমান (চ্যানেল এস ) দপ্তর সম্পাদক শামীম আল মামুন (জাতীয় দৈনিক মাতৃজগত) প্রচার সম্পাদক এনামুল হক(দৈনিক বজ্রশক্তি) ক্রিয়া ও সাংস্কৃতিক মোঃ শফিকুল ইসলাম (দৈনিক প্রথম বুলেটিন) সমাজ কল্যাণ সম্পাদক আলমগীর হোসেন উজ্জ্বল (মুক্ত খবর) তথ্য ও গবেষণা সম্পাদক মিনারা কামাল(দৈনিক স্বদেশ বিচিত্রা) আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা ( দৈনিক অগ্রসর) ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ শিমুল মিয়া (দৈনিক ঢাকা প্রতিদিন), মহিলা বিষয়ক সম্পাদক মুন্নি খানম, এবং নির্বাহী সদস্য আব্দুল মালেক (দৈনিক যুগান্তর), সিদ্দিকুর রহমান (দৈনিক ঢাকা), মাহফুজুর রহমান ইকবাল (দৈনিক ভোরের সময়), আলফাজ উদ্দিন স্বপন (সরেজমিন বার্তা ), আবদুল খালেক (দৈনিক শেয়ার বীজ ও ডেইলি ইন্ডাস্ট্রি), হাজ্বী আসাদুজ্জামান (স্বদেশ বিচিত্রা), বাবুল খান (দৈনিক সমাজ সংবাদ), কামাল পারভেজ ( দৈনিক প্রভাত), ইমতিয়াজ আহমেদ শাওন (দৈনিক অগ্নিশিখা)।








