রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২
রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

ফরিদপুরে টাকা ও ক্ষমতার দাপটে প্রবাসীর জমি দখলের চেষ্টা” ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:৩৭ পিএম | 15 বার পড়া হয়েছে
ফরিদপুরে টাকা ও ক্ষমতার দাপটে প্রবাসীর জমি দখলের চেষ্টা” ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় প্রবাসীর জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ভুক্তভোগী পরিবার তার বসত বাড়ীর আঙিনায় এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে পাঠ করেন চরভদ্রাসন উপজেলার খান মামুদের ডাঙ্গী গ্রামের আব্দুস ছালামের ছেলে কুয়েত প্রবাসী রাজিব মাহমুদ (৩৭)।

তিনি বলেন তার বসতভিটে সংলগ্ন ১৮ শতাংশ জমি প্রতিপক্ষরা জোর পূর্বক দখলের অপচেষ্টা সহ তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকী দিচ্ছে।
একই গ্রামের প্রভাবশালী প্রতিবেশী প্রতিপক মেহেদী হাসান, ইমরান মাহমুদ ও সজিব গংরা।

এরা আমার বসতভিটে জমির বাউন্ডারী ওয়ালের তিনটি পিলার ভেঙে দিয়েছে, জমির মালিকানা স্বত্তের সাইনবোর্ড তুলে নিয়ে গেছে এবং সন্ত্রাসী গোষ্ঠী দিয়ে প্রবাসীর জমিতে মহড়া দেওয়া সহ তাকে মোবাইল ফোনে জীবন নাশের হুমকী দিচ্ছে।

তিনি জানান, প্রবাস জীবনের অনেক কষ্টে অর্জিত অর্থ দিয়ে তার বসতভিটে সংলগ্ন প্রকৃত মালিকদের কাছ থেকে তিনি ১০.৩৯ শতাংশ জমি ক্রয় করেছি। তার ক্রয়কৃত উক্ত ক্রয়কৃত জমির সাথে তার মা রেজিয়া বেগম তার পৈত্রিক ওয়ারিশ স্বত্তে প্রাপ্ত জমি মিলে তাদের ১৮ শতাংশ জমি রয়েছে।

উক্ত জমি দীর্ঘদিন ধরে আমি দখলে রয়েছে এবং জমিতে বসতিয় ঘর দরজা, গাছপালা ও বৃক্ষরাজি সহ বাউন্ডারী ওয়াল করেছি। এই জমি ক্রয়ের পর জমির নামপত্তন জারী (মিউটেশন) করেছি এবং ভুমি উন্নয়ন কর পরিশোধ করে চলেছি। জমির নামপত্তন জারীর খতিয়ান নং হলো-২০০৫-১০০০০৭ নং। বসতিয় জমিটুকু দিয়ারা ২৬/১১ নং চরভদ্রাসন মৌজার ২৩৯ নং খতিয়ানের ৫১৪৪ নং, ৫১৪২ নং, ৫২২৭ নং ও ৫২২৯ নং দাগের অন্তর্ভুক্ত জমি।

তিনি আরও জানান, আমরা দুই ভাই বিদেশে থাকি এবং বাবা মা বৃদ্ধ। তাই পরিবারের জন শূন্যতার দুর্বলতার সুযোগে প্রভাবশালী প্রতিবেশী মেহেদী হাসান গং প্রবাসীর জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিপক্ষরা জমির পাশে একখন্ড সিকস্তি ভুমির দলিল বানিয়ে সাড়ে ২৫ শতাংশ জমির মালিকানা দাবী করে যাচ্ছে এবং জমি দখলের জন্য বিভিন্ন কূট কৌশল চালিয়ে যাচ্ছে। এ ব্যপারে স্থানীয়রা ৭/৮ দফায় আপোষ মিমাংষার জন্য সালিশ বৈঠকের দিন ধার্য্য করলেও প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা সালিশ বৈঠকে হাজিরা হয় নাই। এছাড়া চরভদ্রাসন থানায় আরও দু’দফায় সালিশ বৈঠকের আয়োজন করা হলেও মেহেদী হাসান গংরা সালিশে হাজির হয় নাই।

প্রবাসী রাজিব মাহমুদ আরও জানান, গত ২৯ মার্চ দিবাগত গভীর রাতে প্রতিপক্ষ মেহেদী হাসান গংরা দলবল নিয়ে আমার দখলীয় বসতভিটের জমির মধ্যে তান্ডব চালায়। তারা জমির মালিকানা স্বত্তের সাইনবোর্ড তুলে নিয়ে যায়। সন্ত্রাসী বাহিনী দিয়ে তারা আমার বসতভিটের জমির বাউন্ডারী ওয়ালের তিনটি পিলার গুড়িয়ে দেয়। একই সাথে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দিয়ে আমার জমিতে দিনরাত মহড়া চালিয়ে যাচ্ছে প্রতিপক্ষরা। এছাড়া আমাকে মোবাইল ফোনের ওয়াটএ্যাপে বার বার প্রাণনাশের হুমকী দিচ্ছে। প্রতিনিয়ত ভয়েজ ম্যাসেস পাঠাচ্ছে।

এ অবস্থায় কোনো উপায় না পেয়ে আমি চরভদ্রাসন থানায় একটি অভিযোগ পত্র দায়ের করলে পুলিশ উভয় পক্ষকে কাগজপত্র সহ আগামী ৩ এপ্রিল থানায় হাজির হয়ে আপোষ মিমাংষার বৈঠকে বসার দিন ধার্য করেন। কিন্ত প্রতিপক্ষ মেহেদী হাসান চতুরতা করে গত ১ এপ্রিল ফরিদপুর কোর্টে গিয়ে বিরোধীয় জমির উপর ১৪৪ ধারা জারীর আবেদন করেন।

এতে করে আপোষ মিমাংষার বৈঠকও স্থবির হয়ে পড়েছে বলে জানা যায়। এ ব্যপারে বৃহস্পতিবার চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেনকে জিজ্ঞেস করলে তিনি জানান, “যেহেতু মেহেদী হাসান কোর্টে ১৪৪ করার জন্য আবেদন করেছেন তাই পুলিশ আর আপোষের জন্য ডাকতে পারে না।

জমির ব্যাপার কোর্ট বুঝবেন। তবে স্থানীয়রা গোপনে আপোষ করলে সেটা তাদের ব্যাপার”।
আর এ ব্যাপারে বৃহস্পতিবার প্রতিপক্ষ মেহেদী হাসানকে জিজ্ঞেস করলে তিনি জানান,“ আমি গঞ্জর আলী বেপারী গংদের কাছ থেকে জমি ক্রয় করেছি। তাই ক্রয় স্বত্তে আমি জমির মালিকানা দাবী করছি। তবে আমার দলিলটা পরে হলেও তার দাতা সঠিক বলে তিনি দাবী করেন।

ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তৃণমূলের পরীক্ষিত নেতা মোহাম্মদ ফেরদৌস কোরাইশী

মোহাম্মদ হানিফ ফেনী জেলা সংবাদদাতা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১৫ পিএম
ফেনী সদর উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান তৃণমূলের পরীক্ষিত নেতা মোহাম্মদ ফেরদৌস কোরাইশী

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের ইতিহাস তুলে ধরে দলীয় মূল্যায়ন ও জনগণের সমর্থন প্রত্যাশা

ফেনী সদর উপজেলার আসন্ন চেয়ারম্যান নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বিএনপির তৃণমূল পর্যায়ের পরীক্ষিত ও পরিচিত নেতা মোহাম্মদ ফেরদৌস কোরাইশী। তিনি দৈনিক বাংলাদেশের চিত্র পত্রিকার ফেনী জেলা স্টাফ রিপোর্টার মোহাম্মদ হানিফ-কে দেওয়া এক সাক্ষাৎকারে তার এই আগ্রহের কথা জানান।
সাক্ষাৎকারে তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের কথা তুলে ধরে বলেন, দলীয় মূল্যায়ন এবং জনগণের সমর্থন পেলে তিনি নির্বাচনে অংশ নিতে প্রস্তুত।
মোহাম্মদ ফেরদৌস কোরাইশী লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং একজন সফল সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি মাঠ পর্যায়ে সক্রিয় রাজনীতি করে আসছেন এবং দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি জানান, তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্র রাজনীতির মাধ্যমে। লেমুয়া হাইস্কুল শাখা ছাত্রদলের সভাপতি হিসেবে তার পথচলা শুরু হয়। পরে তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত এই নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ তাকে রাজনীতিতে উদ্বুদ্ধ করেছে। স্বৈরাচারবিরোধী আন্দোলনে, বিশেষ করে হুসেইন মুহাম্মদ এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশ নেন।
তার রাজনৈতিক জীবনে রয়েছে নির্যাতন ও ত্যাগের দীর্ঘ ইতিহাস। তিনি দাবি করেন, বিগত সময়ে একাধিকবার কারাবরণ করতে হয়েছে এবং রিমান্ডে নির্যাতনের শিকার হয়েছেন। গত প্রায় ১৮ বছরে ৩৮টিরও বেশি মামলার মুখোমুখি হয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলেও জানান তিনি।
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে রাজনীতি করে আসা এই নেতা বলেন,
“আমার শৈশব, কৈশর ও যৌবনের বড় একটি অংশ আমি বিএনপির জন্য উৎসর্গ করেছি। কখনো দলীয় সিদ্ধান্তের বাইরে যাইনি।”
বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর নেতৃত্বকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন,
“তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে আমি ফেনী সদর উপজেলার উন্নয়নে কাজ করতে চাই। দল আমাকে মূল্যায়ন করলে জনগণও আমাকে সমর্থন দেবে।”
তিনি আরও জানান, তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ ইতোমধ্যে তাকে সমর্থনের আশ্বাস দিয়েছেন।
নির্বাচিত হলে নাগরিক সুবিধা নিশ্চিত করা, উন্নয়ন কার্যক্রম জোরদার করা এবং ফেনী সদর উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তর করাই হবে তার প্রধান লক্ষ্য।
সবশেষে তিনি আশা প্রকাশ করেন, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও জনগণের প্রতি দায়বদ্ধতা বিবেচনায় দল তাকে মনোনয়ন দেবে এবং জনগণের ভালোবাসাই হবে তার আগামী দিনের প্রধান প্রেরণা।

পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী: প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১৩ পিএম
পুকুরে মিলল স্কুলছাত্রের মরদেহ

নোয়াখালীর হাতিয়ায় গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অনির্বাণ ওরফে স্বর্ণ (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরের পুকুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অনির্বাণ উপজেলার আব্দুল মোতালেব উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার পিতা সুব্রত দাস রাজশাহী জেলার আরালি গ্রামের বাসিন্দা এবং মাতা অনুপমা হাওলাদার হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

স্থানীয় সূত্রে জানা যায়, অনির্বাণের মা প্রশিক্ষণে থাকায় সে নানির কাছে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সে গোসল করতে উপজেলা পরিষদের পুকুরে যায়। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করলে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান চালান। প্রায় কয়েক ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৬টার দিকে পুকুর থেকে অনির্বাণের মরদেহ উদ্ধার করা হয়।

অকাল মৃত্যুর এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, মরদেহ থানায় এনে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর (মাইটি সিক্সার্স) অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ তালুকদার। বাগেরহাট প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১১:১১ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর (মাইটি সিক্সার্স) অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মাইটি সিক্সার্স) এর প্রাক্তন সদস্যদের আয়োজনে (৪ এপ্রিল) শনিবার সকাল ১০ টায় ঢাকা সেনানিবাসের “এম ই এস” কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবঃ) জনাব ইকবাল করিম ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ জেনারেল (অবঃ) চৌধুরী হাসান সারওয়ার্দি, মেজর জেনারেল (অবঃ) সাদিক হাসান রুমি , মেজর জেনারেল (অবঃ) আ ল ম ফজলুর রহমান, মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল মোমেন , সার্বিক ব্যবস্থাপনায় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জিএম কামরুল ইসলাম,

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র ওরেন্ট অফিসার (অবঃ) নাদিম ফজলে রাফি, মানিক, জিল্লুর রহমান, সাঈফ, এনামুল হক, আক্তার হোসেন, সরোয়ার হোসেন, সহিদুল ইসলাম, সাজেদুল ইসলাম, বিল্লাল হোসেন, ওয়ারেন্ট অফিসার (অবঃ) জামাল হোসেন, মঈন উদ্দিন , জাকির হোসেন।

সার্জেন্ট (অবঃ) রফিক, আব্দুল হামিদ, ফিরোজ মাহমুদ, কফিল উদ্দিন, মাসুদ মিল্লাত, আমজাদ, গোলাপ আলি , মোস্তফা, বাবুল, সাইদুল, আনিস,

কর্পোরাল (অবঃ) রেজাউল করিম, নজরুল ইসলাম, জাকির হোসেন, ল্যান্স কর্পোরাল (অবঃ) মোজাম্মেল হক, রাজু আহমেদ, শাজাহান সিরাজ, নুরুল আলম, সৈনিক (অবঃ) কিবরিয়া, ফজলু বেগ, কামরুজ্জামান , শামীম প্রমুখ

অনুষ্ঠানের বক্তারা বলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ৬ষ্ঠ ব্যাটালিয়ন (৬ ইস্ট বেঙ্গল) মাইটি সিক্সার একটি গৌরবময় ও সাহসী পদাতিক ইউনিট যা মূল ” দি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট-এর অংশ। এই ব্যাটালিয়ান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিরোধ যুদ্ধের জন্য ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই ব্যাটালিয়ন অন্যান্য ইস্ট বেঙ্গল ইউনিটের সাথে স্বাধীনতা অর্জনে সরাসরি সক্রিয় ভূমিকা রেখেছিল।
১৯৪৭ সালে দেশ বিভাগের পর বাঙালি সৈনিকদের নিয়ে এই রেজিমেন্ট গঠিত হয় । যা পরে বিভিন্ন ব্যাটালিয়নে বিভক্ত হয়। ৬ষ্ঠ ব্যাটালিয়ন তার মধ্যে অন্যতম।

মুক্তিযুদ্ধে ভূমিকাঃ ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক নিরস্র বাঙ্গালীদের উপহার হামলার পর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ করে এবং অস্ত্র হাতে প্রতিরোধ গড়ে তোলে।

যুদ্ধক্ষেত্রে এই ব্যাটারিয়ানের অবদান ঃ মুক্তিযুদ্ধের সময় এই ব্যাটালিয়ান দেশের অভ্যন্তরে বিভিন্ন সেক্টরে গেরিলা ও সম্মুখ যুদ্ধে (কনভেনশনাল ব্যাটল) সরাসরি অংশ নেয় এবং অসীম সাহসিকতা প্রদর্শন করে।

গৌরব দীপ্ত ঐতিহ্য ঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সামগ্রিকভাবে বিশ্বের একমাত্র বাঙ্গালী ইন ফ্যান্টি রেজিমেন্ট হিসাবে পরিচিত এবং এদের রয়েছে অনেক বীরত্ব পুরস্কার

৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মাইটি সিক্সার) বাংলাদেশ সেনাবাহিনীতে বীরত্বের প্রতীক এবং তাদের আত্মত্যাগ ও সাহসিকতা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চিরকাল অমর হয়ে থাকবে।

error: Content is protected !!