শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

হাটহাজারী মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:৩৯ পিএম | 7 বার পড়া হয়েছে
হাটহাজারী মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব

হাটহাজারীতে প্রতিমন্ত্রীর শুভেচ্ছা,উপাসক-উপাসিকাদের মিলনমেলায় উৎসবমুখর পরিবেশ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা সার্বজনীন শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে সদ্ধর্মগুপরত্ন সুপাল বংশ থের মহাথেরের বরণ উৎসব উপলক্ষে বৌদ্ধ উপাসক-উপাসিকাদের অংশগ্রহণে এক বিশাল মিলনমেলার আয়োজন করা হয়েছে।
ধর্মসভা বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক আবহে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিহার প্রাঙ্গণে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় এক শান্তিপূর্ণ ও ভক্তিমূলক পরিবেশ।
ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সম্প্রীতি ও সহাবস্থানের বার্তা তুলে ধরা হয়।

অনুষ্ঠানটি এক মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ও ভূমি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা জানান এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু সমাজের মাননীয় উপসংঘনায়ক সংঘরশ্মি রত্নশ্রী মহাথের, মহাউপসংঘনায়ক শিক্ষাবিদ সুনন্দ মহাথের, বাংলাদেশ বৌদ্ধ সমিতির সভাপতি কমলানন্দ মহাথের, পরমার্থ মহাথের সুমিয়ানন্দ মহাথেরসহ ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সার্থক উদয় কুসুম বড়ুয়া, যুবদলের ধর্ম বিষয়ক উপকমিটির সহ-সম্পাদক পার্থ প্রতীম বড়ুয়া অপু, উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন গিয়াসউদ্দীন চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবদল নেতা সোলাইমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল উদ্দিন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান বাদশা এবং বিএনপি নেতা জোনায়েদ আলম জিতুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বাংলাদেশ বৌদ্ধ ধর্ম প্রচার সংঘের যুগ্ম মহাসচিব অধ্যাপক ড. সুব্রত বড়ুয়া, বিশিষ্ট সমাজসেবক অনঙ্গ কান্তি বড়ুয়া, কমল বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, দীপংকর বড়ুয়া, তপু বড়ুয়া ও সঞ্জীব বড়ুয়াসহ আরও অনেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে সম্প্রীতি, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা শান্তি, সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৫ পিএম
ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁর ধামইরহাট আইডিয়াল মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৪ ই এফ্রিল শনিবার সকাল ১০ ঘটিকায় আইডিয়াল মাদ্রাসার আয়োজনে উপজেলার ডাক বাংল হলরুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। আলহাজ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে এবং আইডিয়াল মাদ্রাসার অধ্যক্ষ মাওাঃ মামুনুর রশীদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য নজিপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ছানাউল ইসলাম, ইসলাম,সাবেক কমিশনার আমজাদ হোসেন। ৬ জন বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ধামইরহাট বাজার বনিক সমিতির সভাপতি কোরবান আলী , অত্র মাদ্রাসার শিক্ষক বৃন্দ, শিক্ষার্থীগন, অভিভাবক বৃন্দ ও সাংবাদিক বৃন্দ প্রমুখ । পরিশেষে জয়পুরহাট হতে উদ্ভোবন সাংস্কৃতিক শিল্পী গোস্টি ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।
মোঃ নুরুল ইসলাম
০১৭১০১৯০০১০

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১৩ পিএম
বেলকুচিতে অক্সফোর্ড স্কলার স্কুল: নৈতিকতা, আধুনিক শিক্ষা ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষার অনন্য ঠিকানা

আশিকুল ইসলাম, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অবস্থিত “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই মানসম্মত শিক্ষা, নৈতিকতা এবং ইংরেজি ভাষাভিত্তিক পাঠদানের সমন্বয়ে একটি আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

প্লে-গ্রুপ থেকে অষ্টম শ্রেণি (PLAY-EIGHT) পর্যন্ত পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে এই প্রতিষ্ঠানে। শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে রয়েছে সৃজনশীল, আনন্দময় ও ইংরেজি ভাষাভিত্তিক পাঠদান পদ্ধতি, যা তাদের শেখার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বেলকুচি উপজেলায় একমাত্র ইংরেজি ভাষণভিত্তিক (English Medium/English version) স্কুল হিসেবে “অক্সফোর্ড স্কলার স্কুল” বিশেষ সুনাম অর্জন করেছে। ফলে অভিভাবকদের কাছে এটি একটি প্রথম পছন্দের শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

প্রতিষ্ঠানটির অন্যতম বিশেষত্ব হলো এর বহুমুখী শিক্ষা ব্যবস্থা। এখানে রয়েছে আবাসিক (Residential), অনাবাসিক (Non-residential) এবং ডে-কেয়ার (Day Care) সুবিধা, যা অভিভাবকদের জন্য অত্যন্ত সুবিধাজনক। বিশেষ করে কর্মজীবী অভিভাবকদের সন্তানদের জন্য নিরাপদ ও যত্নশীল পরিবেশে ডে-কেয়ার ব্যবস্থা ব্যাপক প্রশংসিত হচ্ছে।

“Excellence in Morality and Quality”—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে।

এলাকাবাসী ও অভিভাবকদের মতে, বেলকুচিতে মানসম্মত, আধুনিক ও ইংরেজি ভাষাভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে “অক্সফোর্ড স্কলার স্কুল” ইতোমধ্যেই একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়েছে। ভবিষ্যতে এই প্রতিষ্ঠান আরও এগিয়ে যাবে এবং শিক্ষার আলো ছড়িয়ে দেবে—এমনটাই প্রত্যাশা সবার।

ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৫:১১ পিএম
ছাতকের কাইল্যাচর গ্রামে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, এলাকায় উত্তেজনা

সুনামগঞ্জের ছাতক উপজেলার কাইল্যাচর গ্রামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি ও স্থানীয় বাজারে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাইল্যাচর গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে মাওলানা আল আমিন এবং একই গ্রামের মৃত সুরাব আলীর ছেলে মাওলানা নজমুল হক নসিবের মধ্যে প্রথমে টেটিয়ারচর বাজারে কথা-কাটাকাটি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং উভয়ের মধ্যে তর্ক-বিতর্ক তীব্র আকার ধারণ করে।

এক পর্যায়ে বিরোধ চরমে পৌঁছালে দুই পক্ষের লোকজন মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দেয়।

ঘটনার বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দ্রুত পুলিশ ফোর্স পাঠানো হয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্ত রয়েছে।

তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয় প্রশাসন সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক বক্তব্য পরিহারের অনুরোধ জানিয়েছে।

error: Content is protected !!