নিয়োগ দেবে এসিআই, এইচএসসি পাসে আবেদন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসি (এসিআই)। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। সোমবার (৩০ মার্চ) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রসেস অপারেটর (লবণ কারখানা)।
পদের সংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বিজ্ঞান) পাস।
অভিজ্ঞতা: ১-৩ বছর। প্রার্থীর উৎপাদন (এফএমসিজি), খাদ্য (প্যাকেজড)/পানীয়, গ্রুপ অব কোম্পানি, রাসায়নিক শিল্প, পেইন্ট ও প্রসাধন সামগ্রীর জ্ঞান থাকতে হবে।
কাজের ধরন: লবণ প্রক্রিয়াকরণ ইউনিট পরিচালনা ও পর্যবেক্ষণ করা। নির্ধারিত মানদণ্ড অনুযায়ী উৎপাদন পরিচালনা করা। সর্বোত্তম উৎপাদন বজায় রাখা।
কাজের ধরন: পূর্ণকালীন।
কর্মস্থল: নারায়ণগঞ্জ।
বয়সসীমা: উল্লেখ নেই।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বেতন: আলোচনা সাপেক্ষে।
সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ছাড়াও আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৯ এপ্রিল, ২০২৬।
সূত্র: বিজ্ঞপ্তি

















