গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
গাজীপুর কালিয়াকৈর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ১এর সংসদ সদস্য জনাব মোঃ মজিবুর রহমান এমপি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাঃ মিজানুর রহমান
বীর মুক্তিযোদ্ধা আরফান আলী
উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজ সেবক কর্মকর্তা জনাব মোহাম্মদ মিজানুর রহমান
এবং বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রতিনিধি, সাংবাদিকসহ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জন প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, জুলাই যোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের ভয়াবহ গণহত্যার স্মৃতিচারণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তারা বলেন, গণহত্যা দিবস আমাদের ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখতে হবে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।








