প্রশাসনের হস্তক্ষেপ দাবি
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার নিষেধ অমান্য করে পুনরায় মাটি বিক্রি
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন ঘাট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গভীর মাটি খননের অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, মোঃ রতন হাওলাদার (পিতা: আলী বেপারী) দীর্ঘদিন ধরে নদীর পাড় থেকে মাটি কেটে বিক্রি করছেন।
স্থানীয়রা জানান, নদীর পাড় অতিক্রম করে আনুমানিক ১০০ থেকে ১৫০ ফুট গভীর মাটি কেটে নেওয়া হচ্ছে, যা নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত করতে পারে এবং ভবিষ্যতে তীব্র নদীভাঙনের ঝুঁকি তৈরি করতে পারে।
অদ্ভুত বিষয় হলো, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার ভোলা জেলা টিম ইতিমধ্যেই বিষয়টি তদন্ত করে মাটি খনন বন্ধের নির্দেশ দিয়েছেন। কিন্তু প্রশাসনের নিষেধ অমান্য করে রতন হাওলাদার পুনরায় মাটি বিক্রির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমাদের ফসলি জমি, বসতবাড়ি এবং আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান নদীভাঙনের কারণে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে পারে। প্রশাসন দ্রুত হস্তক্ষেপ করলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।”
এলাকাবাসী সরকারের কাছে দাবি জানিয়েছেন, নদীর নিরাপত্তা ও মানুষের বসতবাড়ি ও ফসলি জমি রক্ষার জন্য দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া হোক।

















