রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

ঈশ্বরদীতে জ্বালানী তেল মজুদ করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

Md. Jahangir Alam
Md. Jahangir Alam - Ishwardi Upazila Correspondent, Pabna District প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১:৫২ পিএম | 48 বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে জ্বালানী তেল মজুদ করায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

পাবনার ঈশ্বরদীতে নিয়মবহির্ভূতভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতি লিটারে প্রায় ২০০ গ্রাম তেল কম দেওয়ার দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

‎‎শনিবার (১৪মার্চ) বিকেলে পোর শহরের রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা আরোপ করেন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযুক্ত ব্যবসায়ীর নাম মোঃ করিম। তিনি‘মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সী’-এর স্বত্বাধিকারী।

‎‎জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে শনিবার বিকেলে পৌর শহরের রেলগেট এলাকায় মেসার্স করিম পেট্রোলিয়াম এজেন্সীতে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসাপ্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে অনুমোদনহীনভাবে মজুত করা প্রায় ৬ হাজার লিটার পেট্রোল পাওয়া যায়। শুধু তাই নয় পেট্রোল বিক্রিতেও প্রতি লিটারে ২০০ গ্রাম কম দেওয়ার অভিযোগও পাওয়া গেছে। লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ও ঝুঁকিপূর্ণভাবে এসব জ্বালানি তেল মজুত রাখা ও বিক্রিতে প্রতারনা করায় ব্যবসায়ী মোঃ করিমকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

‎‎ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান বলেন, নিয়মবহির্ভূতভাবে তেল মজুত রাখা ও তেল বিক্রিতে কম দেওয়ার প্রমাণ মেলায় ওই ব্যবসায়ীকে সতর্কতামুলক জরিমানা করা হয়েছে। মজুতকৃত এসব তেল তাৎক্ষনিক নির্ধারিত সরকারি দামে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে বলা হয়েছে।

মোঃ জাহিদুল ইসলাম সানি

পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হলেন সুজন

মোঃ জাহিদুল ইসলাম সানি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৫:১২ পিএম
পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক হলেন সুজন

মেধা, দক্ষতা ,পরিশ্রম ও কর্মদক্ষতার ভিত্তিতে এগিয়ে যাওয়ার পথকে সুগম করেছেন সুজন ।সাবেক জিয়া মঞ্চ রাজশাহী মহানগরের সদস্য সচিব সুজন এখন বাঘা পৌর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। তার অক্লান্ত পরিশ্রম ,দক্ষতা এবং মেধাই এগিয়ে নিয়ে গিয়েছে তাকে। দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ভূমিকা রাখতে চান তিনি ।নবগঠিত বাঘা পৌর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন মোঃ সুজন আলী।এই কমিটির সম্পর্কে এবং মোঃ সুজন আলীর পদায়নের জন্য তার সঙ্গে কথা বললে তিনি জানান প্রথমেই তিনি রাষ্ট্রনায়ক ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে ধন্যবাদ জানান ।সেই সাথে বিশেষ ভাবে জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ রোকুনুজ্জামান আলম কে অশেষ ধন্যবাদ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। আরো ধন্যবাদ জানান জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ওয়াদুদ -উল মোঃ তাকাদ্দাছ কাজল ,সমন্বয়ক জিল্লুর রহমান ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তোতাকে। বিএনপি’র মূল সংগঠনের নেতৃত্ব দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন তিনি। তিনি আরো আশা ব্যক্ত করেন, সুযোগ পেলে তার যোগ্যতা মেধা ও দক্ষতা দিয়ে তিনি জেলা দলের গুরুত্বপূর্ণ পদে আসীন হয়ে জনগণের জন্য কাজ করতে চান।

সৌদি থেকে পাঠানো কিং সালমান কর্তৃক উপহারের খেজুর পেলো কালীগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা

মোঃ ফারুক হোসাইন, নিজস্ব প্রতিনিধি লালমনির হাট। প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:৪৮ পিএম
সৌদি থেকে পাঠানো কিং সালমান কর্তৃক উপহারের খেজুর পেলো কালীগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা

অবশেষে সব জল্পনা কল্পনায় শেষ হলো খেজুরের চাহিদা। বিতরন করা হলো সরকার কর্তৃক পাঠানো সেই খেজুর।
সৌদি আরব থেকে কিং সালমান এর পাঠানো উপহারের খেজুর পেলো কালীগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদ।
আজকে বেলা ৩ টায় এ খেজুর বিতরন উদ্ভোধন করেন উপজেলা প্রশাসন জনাব শামিমা আক্তার জাহান ও এইচ এম মাজহানুর রহমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
এ সময় জনাব শামিমা আক্তার জাহান বলেন অত্র উপজেলায় মোট বরাদ্দ ২৩ কার্টুনে ১৮৪ কেজি খেজুরের মধ্যে ৬৮ টি মাদ্রাসা ও ২ মসজিদ ২ থেকে ৪ কেজি পর্যন্ত খেজুর পাবেন, তার মধ্যে তিনি আজকে মোট ৪৩ টি প্রতিষ্ঠানে ৩ কেজি করে খেজুর প্রদান করেন। এবং বাকীগুলো পর্যায়ক্রমে আজ ও কালকের মধ্যেই বিতরন শেষ করবেন বলে তিনি জানিয়েন

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গুলিতে নিহত হয়েছেন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখ। শনিবার রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


‎উদয়পুর বাজার থেকে ফেরার পথে হামলা
‎স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় দশটার দিকে উদয়পুর বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন সোহাগ শেখ। বাড়ি ফেরার সময় উদয়পুরের পানবাজার এলাকার একটি পাবলিক টয়লেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আকস্মিক এই হামলার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

‎হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
‎গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল।

‎নিহত সোহাগ শেখের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর। তিনি উদয়পুর গ্রামের বাসিন্দা এবং আবু দাউদ শেখের ছেলে। একসময় তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি উদয়পুর বাজারে তার একটি হার্ডওয়্যার ব্যবসাও ছিল।

‎মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক বিরোধ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব—তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

‎এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

error: Content is protected !!