মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম)
মাহে রমজান উপলক্ষে মুহম্মদীয়া দরবার শরীফে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রামের রাউজান উপজেলার কচুখাইনে অবস্থিত মুহম্মদীয়া দরবার শরীফে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া, মিলাদ মাহফিল ও ভ্রাতৃ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) ফাল্গুন মাসের আখেরী শনিবার পীরে কামেল, কুতুবুল আকতাব, ইমামে আহলে সুন্নাত হযরত শাহ সুফি মাওলানা মুহাম্মদ ছাহেব (রহ.)–এর ৫৪ তম বার্ষিক মাহফিল এবং ৪৯তম বার্ষিক ভ্রাতৃ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে রাসূলে করীম (সা.)–এর রূহের মাগফিরাত কামনায় পবিত্র ফাতেহা শরীফ পাঠ করা হয়। আঞ্জুমানে বেতাগীয়া মুহম্মদীয়া হোসাইনিয়ার ব্যবস্থাপনায় খেদমতে আরজ করেন শাহজাদা মুহাম্মদ হোসাইন শাহ সাহেব।
দরবার শরীফের সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ কামাল মিয়ার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আগত অসংখ্য ভক্ত, অনুসারী ও ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেহরির ব্যবস্থা করা হয়।











