রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ৩১ ফাল্গুন ১৪৩২

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে: এমপি আবু সুফিয়ান

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ১২:৪২ পিএম | 6 বার পড়া হয়েছে
সাংবাদিকদের সমস্যা দ্রুত সমাধান করা হবে: এমপি আবু সুফিয়ান

চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে যে সমস্যা বিরাজ করছে, সেগুলো আমরা আলাপ–আলোচনার মাধ্যমে এবং আইনের ভিত্তিতে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কারণ চট্টগ্রামে আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে এসব সাংবাদিক বন্ধু আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন। সাংবাদিকদের এই সমস্যা দ্রুত সমাধান করা হবে। গতকাল শনিবার নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই মাস আমাদেরকে সংযম, সহনশীলতা, মানবিকতা ও একে অপরের প্রতি সহমর্মিতা শেখায়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্দ্যই আমাদের সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে।

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, আজকের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে সমপ্রীতি ও ভ্রাতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। যা আগামীতে আরও দৃঢ করবে বলে আশা রাখছি। চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে এই ভ্রাতৃত্ববোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় এনসিপি নেতা জুবায়ের বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ ভবিষ্যতে সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিকতা যেন সত্যিকার অর্থেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে–এই প্রত্যাশা আমাদের সবার।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, আবুল হাসেম বক্কর, মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার ও গণসংহতি আন্দোলনের হাসান মারুফ।

চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহসভাপতি শহীদ উল আলম, সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, চট্টগ্রাম প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম প্রতিদিন সম্পাদক হোসাইন তৌফিক ইফতেখার, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, সম্পাদক যীশু রায় চৌধুরী, সিইউজে সাবেক সভাপতি অঞ্জন সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহাম্মদ, নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ম শামসুল ইসলাম, দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও ব্যুরো প্রধান শফিউল আলম, পূর্বকোণের সিটি এডিটর নওশের আলী খান, প্রথম আলোর সহযোগী সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী, বার্তা সম্পাদক ওমর কায়সার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সহসভাপতি মনজুর কাদের মঞ্জু, যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম চৌধুরী সবুজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সভাপতি স.ম ইব্রাহিম, সহসভাপতি সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, সিইউজে টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ, পূর্বকোণের চীফ রিপোর্টার সাইফুল আলম, প্রথম আলোর হেড অব নিউজ আশরাফ রুবেল। সিনিয়র সাংবাদিক নিযাম উদ্দিন, এজেড এম হায়দার, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, কামরুল হাসান বাদল, একেএম কামরুল ইসলাম, হাসান নাসির। ব্যুরো প্রধানদের মধ্যে বিডি নিউজের মিন্টু চৌধুরী, গাজী টিভির অনিন্দ্র টিটু, ইন্ডিপেনডেন্ট টিভির আলমগীর সবুজ, আমাদের সময়ের হামিদ উল্লাহ, খবরের কাগজের ইফতেখারুল ইসলাম, সমকালের সরওয়ার সুমন, ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, দেশ রূপান্তরের ভুইয়া নজরুল, মাছরাঙ্গা টিভির নাজমুল আলম সাদেকী, ডিবিসি নিউজের মাসুদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ

‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎রবি, ডাকুয়া, বাগেরহাট প্রতিনিধিঃ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৪:২৯ পিএম
‎মোল্লাহাটে সাবেক শ্রমিক লীগ নেতা সোহাগ শেখ গুলিতে নিহত

‎বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় গুলিতে নিহত হয়েছেন শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহাগ শেখ। শনিবার রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে পুলিশ। ইতিমধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।


‎উদয়পুর বাজার থেকে ফেরার পথে হামলা
‎স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার রাত প্রায় দশটার দিকে উদয়পুর বাজারে নিজের দোকান বন্ধ করে বাড়ির পথে হাঁটছিলেন সোহাগ শেখ। বাড়ি ফেরার সময় উদয়পুরের পানবাজার এলাকার একটি পাবলিক টয়লেটের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আকস্মিক এই হামলার পরপরই হামলাকারীরা দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।

‎হাসপাতালে নেওয়ার পর মৃত্যু
‎গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শরীরে একাধিক গুলির আঘাত ছিল।

‎নিহত সোহাগ শেখের বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর। তিনি উদয়পুর গ্রামের বাসিন্দা এবং আবু দাউদ শেখের ছেলে। একসময় তিনি মোল্লাহাট উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি উদয়পুর বাজারে তার একটি হার্ডওয়্যার ব্যবসাও ছিল।

‎মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানিয়েছেন, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক বিরোধ নাকি রাজনৈতিক দ্বন্দ্ব—তা তদন্ত ছাড়া বলা সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ শুরু করেছে।

‎এই হত্যাকাণ্ডের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩৩ পিএম
ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মার্চ ২০২৬-এর মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১৫ মার্চ রবিবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

সভায় ময়মনসিংহের বিভিন্ন সরকারি দপ্তরসমূহের কর্মকর্তাগণ নিজ দপ্তরের কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন সম্পর্কে জেলা প্রশাসককে অবহিত করেন। স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং তদন্তের ভিত্তিতে লাইসেন্স নবায়ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান। সিটি কর্পোরেশনের প্রতিনিধি জানান, নগরীর সড়ক, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনাসহ অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম চলমান রয়েছে। যানজট ও হকার নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। মশক নিধনে ও ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ, মশকনিরোধী ওষুধ, ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে কার্যক্রম চলমান।

সড়ক ও জনপথ বিভাগ জানায়, নিয়মিত নতুন প্রকল্প গুলোর কাজ দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মুক্তাগাছা টু সত্রাশিয়া বাইপাস সড়ক দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর জানান, ময়মনসিংহ মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন প্রকল্পের আওতায় ০৭ সাতটি কাজ চলমান। নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং ১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপন শীর্ষ প্রকল্পের কাজ সমাপ্ত হয়েছে। মজুদকৃত সার মনিটরিং ও প্রণোদনা কার্যক্রমে যাচাই-বাছাইপূর্বক তালিকা প্রণয়ন করা হচ্ছে বলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতিনিধি জানান।

সভাপতি বলেন , আসন্ন ২৬ মার্চ উপলক্ষ্যে গৃহিত কর্মসূচিগুলোতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণদের পেশাদারিত্বের জায়গা থেকে সক্রিয় অংশগ্রহণ করার আহ্বান জানান। এছাড়াও আসন্ন ঈদুল ফিতরে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের লক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ এবং পরিবহন বিভাগের সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

জেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ দাপ্তরিক কর্মকাণ্ড স্বাভাবিকভাবে চলমান রয়েছে বলে উল্লেখ করেন। সভায় ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো. গোলাম মাসুম প্রধান, বিভাগীয় জেলা তথ্য অফিস ময়মনসিংহের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

​কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩২ পিএম
কটিয়াদীতে ভূমি অফিসে অনিয়মের পাহাড়: ৭৫ দিনেও নামজারি পাননি পঙ্গু ফরিদ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা ভূমি অফিসে সেবাগ্রহীতাদের চরম ভোগান্তি ও অনিয়মের অভিযোগ উঠেছে। দিনের পর দিন ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা, উল্টো পোহাতে হচ্ছে অবর্ণনীয় দুর্ভোগ।

​রোববার (১৫ মার্চ) সরেজমিনে গিয়ে দেখা যায়, অফিসের বারান্দায় মাটিতে বসে ক্ষোভ ও দুঃখ প্রকাশ করছেন উপজেলার ইন্দুয়াইল গ্রামের বাসিন্দা ফরিদ মিয়া। তার দুটি পা-ই অচল। শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গত আড়াই মাস (৭৫ দিন) ধরে তিনি ঘুরছেন স্ত্রীর নামে একটি ই-নামজারি (খারিজ) আবেদনের নিষ্পত্তির জন্য।

​ভুক্তভোগী ফরিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি একজন প্রতিবন্ধী মানুষ, দুইটা পা অচল। মাটিতে বসে বসে টেনে টেনে চলতে হয়। স্ত্রীর নামে খারিজের আবেদনের জন্য গত ২০-২৫ দিন নিজে এই অফিসে আইছি। এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি), মৌলভী স্যারসহ সবার দ্বারে দ্বারে গেছি। কিন্তু কাজ হয় না; সবাই শুধু এক রুম থেকে অন্য রুমে পাঠায়। এতদিন ধইরা ঘুরতাছি, কবে কাজ শেষ হবে আল্লাহ জানে।”

​একই অফিসের অব্যবস্থাপনার শিকার অষ্টঘড়িয়া গ্রামের বাসিন্দা মুকুল মিয়া। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই অফিসে নামজারির পেছনে ছুটতে ছুটতে আমার চার জোড়া জুতা ছিঁড়ে গেছে। শেষে ঝগড়াঝাঁটি করে তবেই কাজ করাতে পেরেছি। এখানে স্বাভাবিকভাবে কাজ পাওয়া দুষ্কর।”

​নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, কটিয়াদী উপজেলা ভূমি অফিসে ‘টাকা ছাড়া কোনো ফাইল নড়ে না’। অদৃশ্য সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। বিশেষ করে দালাল চক্র ও অফিসের কিছু অসাধু কর্মচারীর যোগসাজশে সেবার নামে চলছে হয়রানি।

​এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ হস্তক্ষেপ ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খাঁন বলেন,এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

error: Content is protected !!