শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২

রংপুরে ছয় আসনেই জামায়াত জোটের একচ্ছত্র জয়

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২:১১ এএম | 30 বার পড়া হয়েছে
রংপুরে ছয় আসনেই জামায়াত জোটের একচ্ছত্র জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। দীর্ঘদিন জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত এ অঞ্চলে এবার প্রায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে ১১ দলীয় জামায়াত জোট। পাঁচটি আসনে সরাসরি দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এবং একটি আসনে জোট-সমর্থিত প্রার্থী জয়ী হয়ে স্বাধীনতার ৫৪ বছর পর রংপুরের রাজনৈতিক মানচিত্রে নতুন শক্তির উত্থান নিশ্চিত করেছে। বিএনপির সঙ্গে সরাসরি লড়াইয়ে বড় ব্যবধানে জয় এবং জাতীয় পার্টির তৃতীয় স্থানে নেমে যাওয়ায় উত্তরাঞ্চলের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্যে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত মিলেছে।

ছয়টি আসনে জামায়াত জোট প্রার্থীদের মূল প্রতিদ্বন্দ্বিতা হয় বিএনপির প্রার্থীর সঙ্গে। ব্যাপক ভোটের ব্যবধানে তারা জয়লাভ করেন। এ সময়ের জাপার দুর্গখ্যাত রংপুর অঞ্চল বিপ্লব পরবর্তী সময়ে এবারে নির্বাচনে তৃতীয় অবস্থানে শোচোনীয় পরাজয় হয় দলের চেয়ারম্যান জিএম কাদেরের।

আসনে রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটির আংশিক) আসনে রংপুর মহানগর জামায়তের সহকারী সেক্রেটারী মো. রায়হান সিরাজী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৫০ হাজার ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজন ধানের শীষ প্রতীকে ৬৯ হাজার ৪০৭ ভোট পান। প্রায় ৮০ হাজার ভোটের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করেন রায়হান সিরাজী।

ভোট গণনা শেষে ফল ঘোষণার সঙ্গে সঙ্গে পুরো এলাকায় উৎসবে মাতেন জামায়াতের সমর্থকেরা। বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল, স্লোগান ও আনন্দের মাধ্যমে বিজয় উদ্‌যাপন করেন।

রংপুরের ছয়টি আসনের মধ্যে আলোচিত রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে দ্বিমুখী লড়াইয়ে শেষ পর্যন্ত জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি সর্বোচ্চ ১ লাখ ৩৪ হাজার ১৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

দুই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ১৩৭টি ভোট কেন্দ্রের ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকে এটিএম আজহারুল ইসলাম মোট ১ লাখ হাজার ৩৪ ভোট ১৮৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মোহাম্মদ আলী সরকার ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ৮৬২ ভোট পান। ফলে প্রায় ৫৪ হাজার ৩২৫ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী।

এ ছাড়া এ আসনে জাপার প্রার্থী আনিছুল ইসলাম মন্ডল লাঙ্গল প্রতীকে ৩৩ হাজার ৬৮১ ভোট পেলেও তৃতীয় স্থানে থাকেন।

বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত রংপুর-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৮০ হাজার ৯২১ জন। ১৩৭টি কেন্দ্রের ৮০১টি বুথে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২ লাখ ৫৩ হাজার ৮৭৮ টি বৈধ ভোট পোল হয়।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মো. মাহবুবুর রহমান বেলালকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। বেলাল দাঁড়িপাল্লা প্রতীকে ১৬৯টি কেন্দ্রে ১ লাখ ৭৫ হাজার ৫৭৮ টি ভোট পেয়ে জয়ী হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির রংপুর মহানগর কমিটির আহবায়ক সামসুজ্জামান সাম ধানের শীষ প্রতীকে ৮৪ হাজার ৫৭৮ ভোট পান। দীর্ঘদিন এ আসন দখলে ধরে রাখার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ৪৩ হাজার ৩৮৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ৮ হাজার ৩৩১ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন। তাঁর জয় লাভের বিষয়টি আগে থেকেই আচ করেছিলে রংপুরের মানুষ।

আখতার শাপলা কলি প্রতীকে ১৬৩টি ভোট কেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ টি ভোট পেয়ে বেসরকারি ভাবে এমপি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী এদমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে ১ লাখ হাজার ৩৯ হাজার ৬১৬ ভোট পান। এ ছাড়াও এ আসনে আরেক প্রতিদ্বন্দ্বি জাতীয় পার্টির প্রার্থী আবু নাসের শাহ মো. মাহাবুবার রহমান লাঙ্গল প্রতীকে হাজার ৩৩ হাজার ৩৫৭ ভোট পেয়ে পরাজিত হন।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৭৪ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির প্রার্থী অধ্যাপক গোলাম রব্বানী ধানের শীষ প্রতীকে ১ লাখ ১৪ হাজার ২১৪ ভোট পন।

দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা রংপুর-৬ (পীরগঞ্জ) আসনটিও জামায়াতের দখলে। এ আসনে জামায়াতের প্রার্থী অধ্যাপক নুরুল আমিন বিএনপির প্রার্থী সাইফুল ইসলামের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই ১ হাজার ৯৭১ ভোটের ব্যবধানের বিজয়ী হন। নুরুল আমিন দাঁড়িপাল্লা প্রতীকে পান ১ লাখ ১৮ হাজার ৮৯০ ভোট পান আর বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ১৬ হাজার ৯১৯ ভোট।

রংপুরে ৬টি সংসদীয় আসনে ২৫ লাখ ৯৯ হাজার ২০২ জন ভোটার ৮৭৩টি ভোট কেন্দ্রের ৪ হাজার ৯৮৮টি বুথে ভোটারেরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিভিন্ন রাজনৈতি দল ও স্বতন্ত্র মিলে ৪৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:৩১ পিএম
রূপগঞ্জে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ইফতার বিতরণ

নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনে মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর নির্দেশে ও

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক ১ নং সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আরমান মোল্লা ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ রাসেল মোল্লার নেতৃত্বে তারাবো পৌরসভার ১ নং ও ২ নং ওয়ার্ডে হতদরিদ্র গাড়ি চালক ও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত।
এসময় আরো
উপস্থিত ছিলেন তারাবো পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন বাবু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ওহাব মাসুম, তারাবো পৌর যুবদলের ১নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম,তারাবো পৌর বিএনপি’র আহবায়ক সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহির মোল্লা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন

রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান (চট্টগ্রাম) : প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৮ পিএম
রাউজানে শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী ও মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রামের রাউজান উপজেলার ঐতিহ্যবাহী শ্রীশ্রী বিষ্ণু মন্দিরের শতবর্ষ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি মন্দির প্রাঙ্গণে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গঙ্গা আহ্বান, শুভ অধিবাস, মাতৃপূজা এবং চতুষ্প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়।

শতবর্ষ পূর্তি উদযাপনকে ঘিরে আয়োজিত মহোৎসবে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। ধর্মীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রীশ্রী নামলীলা অর্চনা, মহানাম সংকীর্তন ও বিভিন্ন ভক্তিমূলক আচার-অনুষ্ঠান পালিত হয়। পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে পরিবেশিত হয় ভক্তিমূলক সংগীত ও কীর্তন।
অনুষ্ঠানে বিভিন্ন স্থান থেকে আগত কীর্তনীয়া দল অংশগ্রহণ করে। এর মধ্যে শ্রীনাম সম্প্রদায়, জীবনানন্দ ভক্তবৃন্দ ও শ্রীচৈতন্য সম্প্রদায়ের শিল্পীরা ভক্তিমূলক পরিবেশনার মাধ্যমে উপস্থিত ভক্তদের আপ্লুত করেন।
মহোৎসব উদযাপন পরিষদের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিক্সন নাথ, রাষ্ঠন নাথ, নিউটন নাথ, ওয়াস্টিন নাথ, পরিমল নাথ, পরাগ নাথ, সজল নাথ, মাষ্টার সুভাষ নাথ, সুমন নাথ, শান্ত কুমার নাথ, উজ্জ্বল নাথ, রাজেস নাথ ও রাজীব নাথসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ রাউজান কেন্দ্রীয় মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক লিটন মহাজন (লিটু), সহ-সভাপতি দোলন ঘোষ, সুজন দে, সুজন দাশ ও অঞ্জন বিশ্বাস।
আয়োজক কমিটির নেতৃবৃন্দ জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত এই মহোৎসবের মাধ্যমে ধর্মীয় চেতনা ও ভক্তিভাব আরও সুদৃঢ় হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত অসংখ্য ভক্তবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
অনুষ্ঠান শেষে মন্দির পরিচালনা পরিষদের পক্ষ থেকে সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

প্রতিবেদন: মোঃ শাকিল মাহমুদ, ঢাকা প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৭:২৫ পিএম
রামপুরা BTV ভবন সংলগ্ন এটিএমে ছেঁড়া টাকা দেওয়ার অভিযোগ

 

রাজধানীর রামপুরা এলাকায় রামপুরা বিটিভি ভবন সংলগ্ন Dutch-Bangla Bank Limited–এর এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সময় ছেঁড়া ও অচল নোট পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকেরা। এতে করে সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ:
অনেক গ্রাহক জানান, এটিএম থেকে টাকা তোলার পর দেখা যায় কিছু নোট ছেঁড়া বা ক্ষতিগ্রস্ত। পরে এসব নোট দোকান বা অন্য জায়গায় ব্যবহার করতে গেলে সমস্যায় পড়তে হয়। অনেক সময় দোকানদাররা এসব নোট নিতে অস্বীকৃতি জানান।
গ্রাহকদের প্রশ্ন:
গ্রাহকদের প্রশ্ন, এটিএমে টাকা লোড দেওয়ার সময় কেন নোটগুলো সঠিকভাবে যাচাই করা হয় না। এ ধরনের অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।
দাবি:
ভুক্তভোগী গ্রাহকেরা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। পাশাপাশি ভবিষ্যতে যেন এটিএম বুথ থেকে ছেঁড়া বা অচল নোট না আসে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

error: Content is protected !!