শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

সিরাজুল কবির বুলবুল উখিয়া প্রতিনিধি (কক্সবাজার)

উখিয়ায় ধানের শীষ মার্কার শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

SIRAJUL KABIR BULBUL
SIRAJUL KABIR BULBUL - UKHIYA (COX’SBAZAR) CORRESPONDENT, COX’SBAZAR প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৭ পিএম | 64 বার পড়া হয়েছে
উখিয়ায় ধানের শীষ মার্কার শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় আজ ছিলো শেষ দিন এবং শেষ পথসভা। উখিয়া টেকনাফের এই আসনটি লক্ষি আসন হিসেবে পরিচিত যে দল সরকার গঠন করে সেই দলের প্রার্থী কাকতালীয় ভাবে নির্বাচিত হয় এই আসন থেকে তাই এই আসনটিকে বলা লক্ষি আসন।

৯ জানুয়ারি সোমবার বিকেল তিন ঘটিকার সময় উখিয়া সরকারি উচ্চবিদ্যালয় খেলার মাঠে উখিয়া উপজেলা বি এন পি আয়োজিত ধানের শীষ মার্কার শেষ নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয় একপর্যায়ে এই পথসভাটি জনসমুদ্রে পরিনত হয়।
উখিয়া উপজেলা বি এন পি সভাপতি সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া টেকনাফের গণমানুষের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশ্বস্ত সহচর চারবারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য ও হুইপ জননেতা শাহজাহান চৌধুরী প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা বি এন পির অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা জিয়াউর রহমান জিহাদ টেকনাফ উপজেলা বি এন পি সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী তাঁতীদল কক্সবাজার জেলা শাখার আহবায়ক ডাক্তার নাসিরউদ্দিন চৌধুরী এডভোকেট সমিউদ্দিন উখিয়া উপজেলা বি এন পির সহসাধারণ সম্পাদক রাজীব মাহমুদ চৌধুরী, উখিয়া উপজেলা কৃষক দলের সদস্য সচিব সাদমান জামী চৌধুরী উখিয়া উপজেলা মহিলা দলের সভাপতি আইরিন মাহমুদ জাসাস উখিয়া উপজেলার আহবায়ক জুলফিকার আলী ভুট্টো সহ অসংখ্য বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

শেষ নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে শাহজাহান চৌধুরী বলেন আমার বয়স এখন প্রায় শেষ এই বয়সে এসেছি আপনাদের সেবা করার জন্য আমাকে আর একবার আপনাদের সেবা করতে সুযোগ দিন। ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি আপনারা যদি আমার সম্মান রক্ষা করেন তারেক রহমানের সম্মান রক্ষা করেন আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের সেবা করে যাবো আপনাদের দেওয়া সকল প্রতশ্রুতি রক্ষা করবো। আমি এই এই বিশাল জনসমুদ্রের উদ্দেশ্য করে বলছি আমাকে যদি আগামী ১২ তারিখ ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে পারেন আমি আপনাদের মনে আশা পূর্ণ করবো। উন্নয়নের ফল্গুধারার ভাসিয়ে দিবো এই জনপদ। প্লিজ শেষ বয়সে এসে আমাকে কেউ কষ্ট দিবেননা আমি আপনাদের সন্তান আপনাদের মাঝে আমি বেঁচে থাকতে চাই।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!