শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

পাকিস্তান স্পিনারের বোলিং নিয়ে বিতর্ক

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:৪৯ এএম | 71 বার পড়া হয়েছে
পাকিস্তান স্পিনারের বোলিং নিয়ে বিতর্ক

ক্রিকেটে অদ্ভুত বোলিং অ্যাকশনের নজির অনেক রয়েছে। যা কখনও কখনও প্রতিপক্ষে ব্যাটারদের বিভ্রান্তি কিংবা বিপত্তিতে ফেলে দেয়। এমনই ঘটনা ঘটেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের সঙ্গে। এর আগেও পাকিস্তানের স্পিনার উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক হয়েছিল। আবারও সৃষ্টি হলো তেমন কিছুরই। তারিকের বলে যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে হয়নি, পরে বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন তোলেন গ্রিন।
গতকাল (শনিবার) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা অধিনায়ক সালমান আলি আগার ঝোড়ো ৭৬ এবং উসমান খানের ফিফটিতে ১৯৮ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়ায় নেমে আবরার আহমেদ ও শাদাব খানদের ঘূর্নিতে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ৯০ রানের জয়ে ৭ বছর পর তাদের বিপক্ষে সিরিজ নিশ্চিত করল পাকিস্তান।
ম্যাচটিতে ২.৪ ওভারে ১৬ রানের বিনিময়ে ২ উইকেট পেয়েছেন উসমান তারিক। তার করা ১১তম ওভারের পঞ্চম বলে উড়িয়ে মারতে গিয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন গ্রিন। বোঝাই যাচ্ছিল তিনি উসমানের অ্যাকশনে বিভ্রান্ত হয়েছেন। ২০ বলে ৩৫ রান করে মাঠ ছাড়ার সময় সেই বোলিং অ্যাকশন অনুকরণ করে দেখাতে থাকেন গ্রিন। এরপর ডাগআউটে গিয়েও অজি কোচদের সামনে উসমানের নকল করেই তিনি কিছুটা থেমে গিয়ে বেসবল ছোড়ার মতো করে দেখান। সেখানে ঠিক কী কথা হচ্ছিল না জানা গেলেও, চাকিংয়ের অভিযোগ তোলার ইঙ্গিত পাওয়া গেছে।
এর আগেও সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য দু’বার অভিযুক্ত হয়েছিলেন উসমান তারিক। প্রতিবারই তিনি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের প্রতিনিধিত্ব করছিলেন। আম্পায়ারদের দেওয়া অভিযোগের ভিত্তিতে তাকে বায়োমেকানিক্যাল পরীক্ষাও দিতে হয়। লাহোর ক্রিকেট একাডেমিতে হওয়া পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুনরায় বোলিংয়ে ফেরেন ২৮ বছর বয়সী এই অফস্পিনার। উসমানের দাবি– ‘আমার হাতে দুটি কনুই, ফলে আমার হাতও প্রাকৃতিকভাবে বেঁকে যায়। আমি (বোলিং অ্যাকশনের) পরীক্ষা দিয়ে উত্তীর্ণও হয়েছি। সবাই মনে করে আমি হাত বাঁকিয়ে ফেলি, কিন্তু দৃশ্যমান ওই বাঁক সম্পূর্ণ জৈবিক ব্যাপার।’
গত মাসে আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি-টোয়েন্টিতেও উসমান তারিকের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ দেন ইংল্যান্ডের ব্যাটার টম ব্যান্টন। ওই সময় পাকিস্তানি এই স্পিনার ‘অশিক্ষিত’ ক্রিকেটভক্তরাই এমন অভিযোগ তোলে বলে জবাব দেন। তিনি বলেন, ‘এখানে (কনুইয়ে) উদ্বেগের বিষয় দুটি, যা আমাকে তা সোজা করতে দেয় না। বিষয়টি দর্শকদের বিভ্রান্তিতে ফেলে। পাকিস্তানে দু’বার পরীক্ষা দিয়েই আমি পাস করেছি। যখন কোনো বোলারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠে, তাকে অ্যাকশনে পরিবর্তন বা সংশোধন করতে বলা হয়, কিন্তু আমাকে কখনোই এমন কিছু বলা হয়নি। নিজের বোলিং অ্যাকশন নিয়ে আমি আত্মবিশ্বাসী, কারণ আমি অন্তত জানি যে “বল ছুড়ে মারি না।”
‘আমার বার্তা হচ্ছে অভিযোগ তোলার আগে প্রত্যেক ব্যক্তিরই ক্রিকেট সম্পর্কে অধ্যায়ন করা দরকার, তারপর অভিযোগের দিকে যেতে পারেন। ক্রিকেটীয় জ্ঞান না থাকা মানে আপনি কেবলই নিজস্ব চিন্তার প্রতিফলন করছেন। এমন মূর্খতা জ্ঞানকে ধ্বংস করে। কারও সম্পর্কে মন্তব্য করার আগে জ্ঞান অর্জন করাটা গুরুত্বপূর্ণ’, আরও যোগ করেন উসমান তারিক। এখন পর্যন্ত পাকিস্তানের জার্সিতে ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন তিনি। যেখানে তার শিকার ৮ উইকেট। সবমিলিয়ে ৪১ টি-টোয়েন্টিতে ৬.৭৯ ইকোনমিতে ৬৭ উইকেট নিয়েছেন।
বোলিং অ্যাকশন সংক্রান্ত আইসিসির নিয়ম অনুসারে– কোনো ব্যক্তি বল ডেলিভারির সময় ১৫ ডিগ্রির বেশি কনুই বেঁকে গেলে সেটি অবৈধ বলে গণ্য হবে। যে পয়েন্ট থেকে একজন বোলার বোলিং শুরু করেন, তার হাত লম্বালম্বিভাবে বল ছেড়ে দেওয়ার সময় এটি লক্ষ্য করতে হবে। তবে প্রাকৃতিকভাবে কারও কনুইয়ের বাঁক যদি বেশি হয়ে তাকে, সেটি এই নিয়মে পড়বে না।

বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

চট্টগ্রাম প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩৩ এএম
বোয়ালখালীতে সাবেক ব্যাংক কর্মকর্তা হারুন রশীদ ইন্তেকাল: বিভিন্ন মহলে শোক

বোয়ালখালী পৌরসভা ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফ্তি পাড়া,ফজর আলীর বাড়ি নিবাসী মরহুম নুরুর রহমান এর প্রথম পুত্র,

দৈনিক জনতা, দৈনিক ইনফো বাংলা প্রতিনিধি পটিয়া প্রেসক্লাব ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ সেলিম চৌধুরী’র ফুফাত ভাই ও বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক অর্থ, প্রচার, প্রকাশনা সম্পাদক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী’র বড়ভাই, আহসান উল্লাহ জামে মসজিদের সহসাধারণ সম্পাদক, হাজিরহাট ইকবাল পাঠাগার সহসভাপতি মোঃ হারুন অর রশিদ (৭১) ১লা এপ্রিল ২০২৬ বুধবার দুপুর ২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আল্লাহ তার রুহের মাগফেরাত কামনা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসাবে কবুল করুন আমিন। ১ এপ্রিল ২০২৬ বুধবার মুফ্তিপাড়া আহসান উল্লাহ জামে মসজিদ ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজের তাকে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মৃত্যুকালে হারুনুর রশীদ দুইভাই এবং ৫জন মেয়ে নাতি, নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে যান।
মরহুম হারুন অর রশিদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, জিয়া স্মৃতি পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার আহবায়ক সাংবাদিক মন্জুর আলম মাস্টার, দৈনিক কর্ণফুলী স্টাফ রিপোর্টার এম এ মন্নন, দৈনিক সমকাল প্রতিনিধি শাহিনুর কিবরিয়া মাসুদ, ক্রাইম রিপোর্টার সাংবাদিক আজম খান, বাণিজ্যিক রাজধানীর সম্পাদক আলমগীর চৌধুরী রানা, বোয়ালখালী প্রেসক্লাব, নাগরিক টিভি রিপোর্টার তৌহিদুর রহমান, সূফিকথা সম্পাদনা পরিষদের সাংবাদিক নুর মোহাম্মদ, আহসান উল্লাহ জামে মসজিদ এর পরিচালনা কমিটি, রেজা মোঃ ইকবাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্টাতা ইকবাল হোসেন চৌধুরী, জলিল ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম, মোঃ সাইফুউদ্দিন, খোকা ভাণ্ডারী,
মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ গোমদণ্ডী সদর শাখা, হযরত শাহসুফি মাওলানা সৈয়দ মানজি শাহ্ মাজার শরীফ কমিটি, রমেশভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবার, হাজিরহাট ইকবাল পাঠাগার। তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক নুরে আহমদ জিয়াউল হাসান।

 

From
Salim Chowdory
Patiya Corresponden
Chittagong
01819349442

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১০:৩০ এএম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ময়মনসিংহ সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, এমপি আগামী শনিবার (০৪এপ্রিল) ময়মনসিংহ সফর করবেন। সফরকালে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

তথ্য প্রতিমন্ত্রী শনিবার সকাল ১০:৩০ টায় ত্রিশাল উপজেলা পরিষদ মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার, বিভাগের জেলাসমূহের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারগণের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন। এরপর দুপুর ১২:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও বিকাল ০৩:০০টায় ঢাকা-ময়মনসিংহ বাইপাসের ৫০০ মিটার সামনে শিকারিকান্দা বাজার সংলগ্ন এলাকায় ময়মনসিংহ বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। এবং দিনের শেষে বিকাল ৫ টায় প্রতিমন্ত্রী সার্কিট হাউজে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

মোঃ ওমরফারুক(সানি), স্টাফ রিপোর্টার প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ১:১৩ এএম
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা সোহাগ কে গুলি করে হত্যা।

 

 

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ঈশ্বরদী সাড়া গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ঈশ্বরদীর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ইমরান হোসেন সোহাগ উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল মহান্নবীপাড়া গ্রামের ঈমান আলীর ছেলে।

তিনি উপজেলা ছাত্রদলের সদস্য ছিলেন। এছাড়া উপজেলা ছাত্রদলের একটি পক্ষের প্রস্তাবিত কমিটির সদস্য সচিব ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় ছাত্রদল সদস্য ইমরান হোসেন সোহাগ তার বন্ধুদের নিয়ে গোপালপুর রেললাইনের পাশে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা মুখে কালো কাপড় বেঁধে এসে তাকে এলোপাথাড়ি কুলি করে পালিয়ে যায়। ঘটনার সময় গুলির শব্দও শোনা যায় বলে জানায় স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই মারা যায় সোহাগ।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তার মাথার একটি অংশ ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মাথায় গুলি করে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। কারা কি কারণে তাকে হত্যা করেছে বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

মোঃ ওমরফারুক(সানি)
স্টাফ রিপোর্টার, পাবনা
মোবাঃ ০১৭৪৫১৮৫৪৫৪

error: Content is protected !!