এসডি সোহেল রানা, স্টাফ রিপোর্টার
শ্রীবরদীতে চরমোনাই পীর সাহেবের আগমনে ইসলামী আন্দোলনের পথসভা অনুষ্ঠিত
শেরপুরের শ্রীবরদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে জানুয়ারি সোমবার দুপুরে পৌর শহরের বাস টার্মিনাল মাঠে হাত পাখা মার্কার নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম।

পীর সাহেব চরমোনাই আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, অনেকেই বলে আমারা একা হয়ে গেছি আমি বলি না আমাদের সঙ্গে আল্লাহ আছে আলাদা হওয়ার প্রসঙ্গে বলেন তারা আমাদের সঙ্গে ওয়াদা করছিল শরীয়ত মোতাবেক দেশ চালাবে এখন দেখি তারা গোপনে চুক্তি করেছে আগের মতো ঈদের চালাবে, এতে বক্তব্য রাখেন, ১৪৫ শেরপুর ৩ আসনের হাত পাখা প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মুফতি আবু তালেব মোহাম্মদ সাইফুদ্দিন।
অনুষ্ঠিত পথসভায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।








