শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২
শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

শাহাদাত হোসেন বাপ্পি

লামায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

ডেস্ক নিউজ
ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৪ পিএম | 57 বার পড়া হয়েছে
লামায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রশাসন

বান্দরবানের লামায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ ও বিপণনে দীর্ঘদিন ধরে চলে আসা অতিমূল্য আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি এবং অবৈধ মজুদের মতো গুরুতর অনিয়মের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনী।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে লামা বাজারে পরিচালিত এ অভিযানে অনিয়মে জড়িত ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। অভিযানের ফলে এলপিজি বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণে একটি ইতিবাচক ও দৃশ্যমান অগ্রগতি লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন স্থানীয় ভোক্তারা।

অভিযানটির নেতৃত্ব দেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব রুবায়েত আহমেদ। তাঁর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও কঠোর নির্দেশনার মাধ্যমে বাজারের বিভিন্ন এলপিজি বিক্রয়কেন্দ্রে মূল্যতালিকা যাচাই, সরকারি নির্ধারিত দামের সঙ্গে বিক্রয়মূল্যের তুলনা, অবৈধ মজুদ অনুসন্ধান এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যালোচনা করা হয়।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, কিছু অসাধু ব্যবসায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করে সাধারণ ভোক্তাদের কাছ থেকে অন্যায়ভাবে অর্থ আদায় করছিল। এ ছাড়া কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গ্যাস সিলিন্ডার গোপনে মজুদ রাখারও অভিযোগ ছিল।

অভিযানে এসব অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ এবং সংশ্লিষ্ট বিধি-বিধানের আলোকে অভিযুক্তদের সতর্ক করা হয় এবং প্রয়োজন অনুযায়ী জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ এ প্রসঙ্গে বলেন, সরকার সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় বদ্ধপরিকর। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের অনিয়ম, মজুদদারি বা অতিমূল্য আদায় কোনোভাবেই বরদাশত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।”

এই সময়োপযোগী অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন লামা উপজেলার সর্বস্তরের জনগণ। তাঁরা যৌথ বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের তদারকি নিয়মিত হলে বাজার ব্যবস্থায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে।

সচেতন মহলের অভিমত, প্রশাসনের এমন দৃঢ় ও কার্যকর পদক্ষেপ শুধু এলপিজি বাজারেই নয়, বরং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

বিশেষ প্রতিনিধি আহমদ রেজা : প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৮ পিএম
সংগ্রাম, নেতৃত্ব ও মানবতার প্রতীক আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন উদযাপন

দেশব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মানবাধিকার সংগঠক ও রাজনীতিবিদ আলহাজ্ব এম. এ. হাশেম রাজুর জন্মদিন। এ উপলক্ষে আজ বিভিন্ন স্থানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা থেকে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত এসব অনুষ্ঠানে বক্তারা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, মানবাধিকার রক্ষায় সংগ্রাম এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মানবতার কল্যাণে তাঁর নিরলস পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এদিকে জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সেমিনারে আন্তর্জাতিক বিশ্বতান টীম ও বন্ধু শক্তি-২০০০ টীম আলহাজ্ব এম. এ. হাশেমকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতানের ঢাকা জেলার উপদেষ্টা, ছোট মান্না খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী অশ্রু বড়ুয়া সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উপস্থিত অতিথিদের মাঝে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
শুভ জন্মদিন—আলহাজ্ব এম. এ. হাশেম রাজু।

তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

জহুরুল ইসলাম তাড়াশ  প্রতিনিধি: প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৪৯ পিএম
তাড়াশের তালম সাহেব বাজারে  ইয়াবাসহ জনতার হাতে আটক ২ জন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম সাহেব বাজার এলাকায়  ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের তাড়াশ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক চলাফেরা দেখে  (বৃহস্পতিবার)  তালম সাহেব বাজার এলাকায় স্থানীয় জনতা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে  ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত ব্যক্তিদের  হেফাজতে নেয়।

আটককৃতরা হলেন—তাড়াশ পৌরসভার সদর ওয়াবদা বাঁধ এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে বাবু (৪৫) এবং মৃত বাবলু হোসেনের ছেলে বিদ্যুৎ (৩৮)।

এ বিষয়ে তাড়াশ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

স্থানীয় সচেতন মহল জনতার এই উদ্যোগকে মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।

নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার। প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৭:৩৪ পিএম
নরসিংদীতে ডাব পাড়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

নরসিংদীর পলাশে গাছ থেকে ডাব পাড়াকে কেন্দ্র মামুন মিয়া নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামে এই হত্যা ঘটনা ঘটে।নিহত মামুন মিয়া গালিমপুর গ্রামের মোমেন মিয়ার ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত দুই দিন আগে প্রতিবেশি ইসমাঈলের ছেলে আজিজুর ইসলাম মামুনকে দিয়ে বাড়ির পাশের কয়েকটি ডাব গাছ থেকে ডাব পাড়ায়। পরে কিছু ডাব মামুন নিয়ে গেলে তা নিয়ে আজিজুরের সাথে বিরোধ সৃষ্টি হয়। গতকাল এ নিয়ে সামাজিক ভাবে আপোস মিমাংসা করা হলেও বিষয়টি মানতে নারাজ আজিজুর। পরে আজ সকালে মামুনকে বাড়ি থেকে ডেকে নিয়ে আজিজুর তার ভাই হযরত আলীসহ পরিবারের লোকেরা দা,ও চাপাতি দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহেদ আল মামুন জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।

error: Content is protected !!